নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনো দুচোখে বন্যা

প্রার্থনা কষ্টে ভেঙ্গে দাও আবার , আমি একজীবনে ভাঙ্গা গড়ার কষ্ট নিয়ে , স্রষ্টার সৃষ্টিকে তবু ভাঙ্গতে পারিনা

প্রিন্স মাহমু দ

আমি ভাবছি আবার সেই পুরনো দিনের মত কিছু নতুন কথা গেথে লিখবো গীতি কবিতা

প্রিন্স মাহমু দ › বিস্তারিত পোস্টঃ

সুরঞ্জনা

০৫ ই জুন, ২০১৩ রাত ৩:৪১

মেয়েটিকে আমি প্রথম দেখি পারিবারিক ছবির একটি অ্যালবামে ।

খুব সম্ভবত তখন শীতকাল চলছিল । তাঁর গায়ে চাদর জড়ানো ছিল ।

মুখে স্ফটিক হাসি । ছবিতে তাঁর চুলগুলো লাগছিল ভেজা ভেজা ।

চোখ আদ্র , কোমল ।

এতো নিখুঁতভাবে কারো ছবি দেখা যায় আমি জানতাম না । আমার কেমন যেন লাগল ।

মনে হলে ভালোভাবে দেখে কিছু বের করা যায় নাকি !



কালো রঙের চাদর জড়ানো সে ছবিতে , ছবিতে কোনায় সে ,ফটোগ্রাফার তাঁকে ফ্রেম থেকে হয়তো বাদ দিতে চেয়েছিলেন , পরে দেননি । অথবা এমনও হতে পারে , ছবি তুলার সময় সে ছিলনা , কোন কাজে ছিল , হঠাৎ এসে যোগ দিলো ।



পারিবারিক সে ছবিতে সবার মধ্যে নিজেদের খুশি ঢেলে সাজানোর ব্যাপারটা ছিল ।

হাসির কারখানা , মেয়েটির ভেতর সেটি ছিলনা । কেন ?

নিজেকে কি সে আড়ালে রাখতে পছন্দ করে ?



লুকনো হাসির পুরো প্রমান যেন তাঁর দু'ঠোঁটে ! বাহ !! যেন জীবনানন্দের কবিতা থেকে উঠে আসা এক মায়াবী নারী ।



এমনভাবেই চলছিল , আমার দিন । রাতে নিশাচর হই , দিনে ঘুমাই । বিকেলে ঘুম থেকে উঠে বিরক্তমুখে সিগারেট ধরাই , মাঝে মাঝে ভাবি ছবিটির কথা । ক্যামেরা দেখলেই কারো হাতে ছবিটি নিয়ে আমি ভাবি ।



মাঝরাতে ঝুম বৃষ্টি নামলে মনে হয় , এইতো আর কদিন পরেই ছুটি । এরকম ব্যাপার ।



এতো সাধারন মেয়েও হয় ?

কীভাবে ? এতো আধুনিক এক ঘরের মেয়ে এতো সাধারন কীভাবে হয় ?

তাঁকে দেখলেই মনে হয় , পরম মমতা সে লালন করে ।

তাঁর ছবি দেখেই মনে হয় , যাকে সহজেই বলা যায় , আপা আমার ফোনে টাকা নেই , আপনার ফোনটা কি একটু দিবেন ?

নির্দ্বিধায় , অপরিচিত কাউকে সে সাহায্য করতে প্রস্তুত , এরকম ।



মনে মনে ভাবি , যে করে হোক তাকে খুঁজে বের করবই

কেন জানি সময় মিলেনা । একদিন নেটে সার্চ দিচ্ছি , তখন তাঁর ফেসবুক আইডি পেলাম । ছদ্মনামে তার আইডি ।

প্রোফাইলে ঢুকলাম । চমৎকার প্রাইভেসি । কিছুই দেখা যায়না ।



শুধু দেখা যায়

- জেন্ডার - ফিমেল ।



একদিন দেখা হয়ে গেলো । আমি বইয়ের দোকান থেকে বের হচ্ছি , সে একই বইয়ের দোকানে ঢুকে বলছে , আমাকে কি একটু শরৎচন্দ্র এর গৃহদাহ উপন্যাসটি দেয়া যায় ?



আমি অবাক হলাম । দোকানটি ছিল আমার পরিচিত । তখন দোকানের ছেলেটি পাশের দোকানে আমি যে বইটি দিয়েছিলাম সেটি আনতে গেছে । ক্যাশে বৃদ্ধ আছেন । আমি নিয়মিত যাই সে দোকানে । বৃদ্ধ আমাকে সাহায্য করতে বললেন - সেলফ দেখিয়ে দিলেন । মেয়েটি এতো কিছু খেয়াল করছে না । বই চেয়েই চুপ করে দাঁড়িয়ে আছে । বইটি বের করে দিলাম । নিজেকে কেমন জানি অপেশাদার লাগছিল । সপ্নের মুখোমুখি ! এটা কি স্বপ্ন ? প্রেমেরই আল্পনা ?



সে তখন বলল , আমাকে একটু বইটা প্যাকেট করে দিবেন প্লিজ ? আমার বন্ধুকে বার্থডে গিফট দেবো । বৃদ্ধ দোকানদার একটি প্যাকেট দিলেন ।সে নিজেই প্যাকেটে ভরল । আমি মনে মনে ভাবছি - এখনো কি স্বপ্ন দেখছি ? এই স্বপ্ন কি এখনি ভেঙ্গে যাবে ?



প্যাকেটে ভরেই সে চলে গেলো । বৃদ্ধ আমাকে বলল , মেয়েটা টাকা দিতে ভুলে গেছে , গিয়ে দেখো আছে নাকি । আমি তাড়াহুড়া করে বের হলাম , কিছুক্ষণ খুজে দেখি রাস্তার অপাশে একটা কফিশপে সে বান্ধবী নিয়ে আড্ডা দিচ্ছে । আমি কাছে গিয়ে বললাম , আপনি বইয়ের টাকা দিতে ভুলে গেছেন ?

সে বলল , আমি জানি , দোকান থেকে বের হয়েই মনে পরেছে , আপনি না আসলেও যাওয়ার সময় দিয়ে যেতাম । তারপর সে বলল , কতো টাকা ?

আমি বললাম বইয়ে দাম লেখা আছে , দেখুন , ১০% কমিশন দেয় এসব বইয়ে , হিসেব করে দেন ।

সে বলল , আপনার জানার কথা , আপনি জানেন না ?



আমি বললাম , আমি দোকানের কেউ নয় , বই কিনতে এসেছি এখানে , আমার বই আনতে গেছে দোকানের ছেলেটা । তাই আপনার কাজটা আমি করেছি ।

মেয়েটি দেখে মনে হল লজ্জিত হল । আমি বললাম , লজ্জা পাবার কিছু নেই ।

মেয়েটি সরিও বললনা , আমি অবাক হলাম । চিন্তা করলাম আগ বাড়িয়ে কিছু আর বলব না । সে পার্স খুলে আমাকে টাকা বের করে দিলো । আমি নিয়ে চলে এলাম । তার নামটিও জিজ্ঞেস করলাম না ।



নেট ঘেঁটে বহু সাধনায় তাঁর সেই ছদ্মনামের আইডি খুঁজে বের করলাম । টাইমলাইনে কিছু ছবি ( ৩টি ) দেখা যাচ্ছে । একটি ছবি দেখে শকড হলাম । একটা ডিস্কোতে তাঁর ছবি , ছেলে একজন তাঁর সাথে , ছবিতে সবুজ আলোর খেলা , মেয়েটির কাঁধে তার হাত । বুকের ভেতর কেমন যেন মোচড় দিলো আমার ।



সেদিন মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলো , বুকের ভেতর হু হু বেদনার চর জেগে উঠলো ।

এতো স্বপ্ন , কল্পনা , পরবাস্তবতা , এক ছবিতেই শেষ ?





তারপর কিছুদিন পরের কথা , রাস্তায় হাঁটছি , আকাশের দিকে তাকিয়ে ,

মনে হচ্ছে বৃষ্টি হবে । আকাশ ঘিরে আছে মেঘ । সাদা আকাশটা একটু সাদা থাকে , একটু একটু পর পর একদল মেঘ এসে এসে তাকে অদৃশ্য বানাতে চায় , জড়িয়ে ধরে ।

তারপরেও হয়তো ঝড় কেটে গেলে আকাশ আবারো সাদা হয়ে নীলের বুক মেলে দেয় মানুষের চোখের সীমানাজুড়ে ।



আমার মনে হল চাদর জড়ানো মেয়েটিকে খুঁজে বের করতে হবে আবারো । সে আকাশ , তাকে মেঘ হয়ে জড়িয়ে রাখতে হবে , ক্ষণে ক্ষণে কতো মেঘ তাকে জড়িয়ে ধরবে , আকাশকে না জড়ালে কাকে জড়াবে ? তাকে বের করে বলতে হবে ।



সুরঞ্জনা, অইখানে যেয়োনাকো তুমি,

বোলোনাকো কথা অই যুবকের সাথে ;

ফিরে এসো সুরঞ্জনা ;

নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে ;



ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে ;

ফিরে এসো হৃদয়ে আমার ;

দূর থেকে দূরে -- আরও দূরে

যুবকের সাথে তুমি যেয়োনাকো আর।



কী কথা তাহার সাথে? -- তার সাথে !

আকাশের আড়ালে আকাশে

মৃত্তিকার মতো তুমি আজ ;

তার প্রেম ঘাস হয়ে আসে।



সুরঞ্জনা,

তোমার হৃদয় আজ ঘাস ;

বাতাসের ওপারে বাতাস--

আকাশের ওপারে আকাশ।



রূপসী বাংলার কবি মেয়েদের জন্য কিছু লিখে যাননি

যা লিখেছেন , প্রেমিকদের জন্য

তাকে আমি খুবি অপছন্দ করি , যেসব কবিতা আমার লেখার কথা তা উনি ৮০-৯০ বছর আগে লিখে গেছেন । মেয়েটি কি আমার এই বেদনা বুঝবে ?

আচ্ছা , কবিতাটা কি সে বুঝবে ?



পরিশিষ্ট ;/ এটা সত্য ভাষণ । গল্পের আকার দেয়ার চেষ্টা করা হয়েছে । লেখক অসফল নিজেই তা বুঝতে পারছে । আপনাদের গল্প পরে যদি মনে হয় কারো সময় নষ্ট করা হয়েছে তাহলে দু’অক্ষরে গালি দিয়ে দেখতে পারেন ।



প্রিন্স মাহমুদ

৫/৬/২০১৩

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৩ রাত ৩:৫৪

কাজী মামুনহোসেন বলেছেন: হৃদয় ছুয়ে গেল, অনেকদিন পর কোন গল্প মন দিয়ে পড়তে বাধ্য হলাম।

০৫ ই জুন, ২০১৩ ভোর ৪:০৪

প্রিন্স মাহমু দ বলেছেন: বেশী মন দিয়ে ভুলেও পরবেন না । লেখকের ফাঁকিবাজি বুঝে যাবেন । সত্যি বললাম । ধন্যবাদ ভাই ।

২| ০৫ ই জুন, ২০১৩ ভোর ৪:০৬

বাংলার হাসান বলেছেন: অসাধারন।

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৭

প্রিন্স মাহমু দ বলেছেন: ধন্যবাদ ভাই ।

৩| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৩

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: খুব ভাল লেগেছে। :)

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:১১

প্রিন্স মাহমু দ বলেছেন: আনন্দিত হলাম । অনেক ধন্যবাদ আপনাকে ।

৪| ০৫ ই জুন, ২০১৩ রাত ১১:৫৪

ওয়ল্ভারিন (জিমি) বলেছেন: ভালোই হইসে

০৬ ই জুন, ২০১৩ রাত ১২:০৩

প্রিন্স মাহমু দ বলেছেন: অনেক ধন্যবাদ জিমি ভাই । ভালো থাকবেন ।

৫| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৬

"চিরকুট" বলেছেন: লাইক বাটনে ক্লিক করে গেলাম। চমৎকার

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:১১

প্রিন্স মাহমু দ বলেছেন: আপনি মহৎ ! আপনি মহৎ ! আপনি মহৎ !

৬| ১১ ই জুন, ২০১৩ ভোর ৪:১৮

কাজী মামুনহোসেন বলেছেন: আপনি মহৎ ! আপনি মহৎ ! আপনি মহৎ !

পাম কারে কয় :P :P

১৩ ই জুন, ২০১৩ রাত ১:২৮

প্রিন্স মাহমু দ বলেছেন: আপনিও মহৎ !

৭| ১১ ই জুন, ২০১৩ ভোর ৪:২০

দায়িত্ববান নাগরিক বলেছেন: সুরঞ্জনা, অইখানে যেয়োনাকো তুমি,
বোলোনাকো কথা অই যুবকের সাথে ;
ফিরে এসো সুরঞ্জনা ;
নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে ;

ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে ;
ফিরে এসো হৃদয়ে আমার ;
দূর থেকে দূরে -- আরও দূরে
যুবকের সাথে তুমি যেয়োনাকো আর। |-) |-) |-)

২৩ শে জুন, ২০১৩ রাত ১১:০৬

প্রিন্স মাহমু দ বলেছেন: দেখলেন ভাই , জী বাবু রে ফেমাস বানাই দিলাম হাহাহাহাহা ।

৮| ১১ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সত্য ভাষণ? কিন্তু সত্য তো এমন হয় না :| ভাল লেগেছে।

শুভ কামনা রইল।

২৩ শে জুন, ২০১৩ রাত ১১:০৫

প্রিন্স মাহমু দ বলেছেন: পুরোপুরি সত্য না । গল্পের আকার দিতে হলে মিথ্যে মেশাতে হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.