নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনো দুচোখে বন্যা

প্রার্থনা কষ্টে ভেঙ্গে দাও আবার , আমি একজীবনে ভাঙ্গা গড়ার কষ্ট নিয়ে , স্রষ্টার সৃষ্টিকে তবু ভাঙ্গতে পারিনা

প্রিন্স মাহমু দ

আমি ভাবছি আবার সেই পুরনো দিনের মত কিছু নতুন কথা গেথে লিখবো গীতি কবিতা

প্রিন্স মাহমু দ › বিস্তারিত পোস্টঃ

স্বৈরতান্ত্রিক অক্ষমতা

০৬ ই জুন, ২০১৩ ভোর ৪:১৪

নিঃশব্দে আমার হৃদয় অতলে

ঝড় উঠে ... তুমি , তোমরা জানো না

আমি ও স্বপ্ন আঁকি , নির্ঘুম চোখে

ঘৃণা আর পরাজয় নিয়ে ...



জন্মভুমির কলঙ্কে আমিও আত্মহত্যা

করি প্রতিদিন ... তুমি , তোমরা জানো না



পত্রিকার হেডলাইন পরে হতাশা জমা

দেই ৪৪ বছরের দেশমাতার আর্কাইভে ...



সেনোরিতার ভিনদ্যাশি ছলনায়

আমিও পান করি যাবৎজীবন অন্ধকার

তবুও ফিরে ফিরে আসি জীবনের

প্রতি নিকোটিন দীনতা নিয়ে

এক লহমায় মুছে যাওয়া সূর্যের প্রবঞ্চনায় ।



ফুটপাথে বেওয়ারিশ জীবনধারা দেখে

চাঁদের আলোকে আমার ফুটা মশারী মনে হয় ।

কুকুরের সাথে ও তুলনা চলে

কুকুর হতাশ দৃষ্টিতে খাবার খুঁজে ডাস্টবিনে

আর অভাগা গণতন্ত্র নিকুচিমুখে

বারিধারার নিয়মের মত সুশিল পতিতাপল্লির

রেডসীল মারা মেনে নেয়

বুদ্ধি-বেশ্যারা ঘণ্টা হিসেবে লজ্জাস্থান

বস্ত্রের উপরে নিয়ে নাড়াচাড়া করেন ।





জননীর হতাশ চাহনি দেখে

আমার বুকেও কারবালা হয়

ফোরাত নদী আমার হৃদয়ে

তৃষ্ণার্ত ক্ষুধা নিয়ে জানতে চায়

আর কত দিন সূর্যের কক্ষপথ

পৃথিবী বিচরণ করে এলে –



একটা দরাজ গলা পাবো ?

একজন প্রেমান্ধ সেনোরিতা পাবো ?

একটা নাজিফাময় হাসি পাবো ? – বিফলে মূল্যফেরত শর্তে

অথবা সবুজের গুদাম ভর্তি সংবিধান ?





“ সাত – কোটি সন্তানের হে মুগ্ধ জননী

- রেখেছ বাঙ্গালী করে মানুষ করনি ” পড়ে

আমিও শিহরিত হই ...



কতো শতাব্দী ঘুরে এলে , আরেকজন বিভুতিভূষণ

পথের পাঁচালি লিখবে ?

বাংলার বৈরাগী বৃক্ষের পাতায় – শিরায় -

সচ্ছলতায় গল্প ফাঁদবে ?



মাঝরাতে রাস্তাগুলোকে আমারও নদী মনে হয়

আমিও বলি তখন “ রাষ্ট্র মানে লেফট রাইট , লেফট রাইট ”



আমিও উপমা ধার করি ... জঙ্গল থেকে

প্রেমিকাদের দীর্ঘতালিকা লিখব বলে ...



অক্ষমতায় ... আবারো আর্কাইভে দুঃখ জমা দেই

জন্মভুমির এতো বছরের গড়া আর্কাইভে

আমি নিয়মিত গ্রাহক- ভোক্তা



আমিও চাই ,মাকসুদের মত একটা সংবিধান

“প্রাপ্ত বয়স্কদের জন্য নিষিদ্ধ ” শিরোনামে ।





০৯।০৪।২০১৩

উৎসর্গ –

দিবাকর সরকার

আপনাকেই দরকার ।

মহৎ দাদা ! আমার ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ ভোর ৪:২৩

কাজী মামুনহোসেন বলেছেন: অক্ষমতায় ... আবারো আর্কাইভে দুঃখ জমা দেই
জন্মভুমির এতো বছরের গড়া আর্কাইভে
আমি নিয়মিত গ্রাহক- ভোক্তা

আমিও চাই ,মাকসুদের মত একটা সংবিধান
“প্রাপ্ত বয়স্কদের জন্য নিষিদ্ধ ” শিরোনামে ।

০৬ ই জুন, ২০১৩ ভোর ৪:২৭

প্রিন্স মাহমু দ বলেছেন: আপনার ভালো লেগেছে
দেখে ভালো লাগছে ।

২| ০৬ ই জুন, ২০১৩ ভোর ৪:২৫

কাজী মামুনহোসেন বলেছেন: দিবাকর দাদার কবিতার প্রেমে আমিও পড়েছি
লেখকের সাথে সুর মিলিয়েই বলছি

দিবাকর সরকার
আপনাকেই দরকার ।
মহৎ দাদা ! আমার ।

০৬ ই জুন, ২০১৩ ভোর ৪:২৮

প্রিন্স মাহমু দ বলেছেন: হাহাহাহাহ । উনার কবিতা পরলে মনে হয় বিভুতিভূষণ পরছি , বুঝলেন ভাই ।

অল্প সময়ে দারুন চিত্রকল্প সৃষ্টি করতে পারেন উনি ।

৩| ০৬ ই জুন, ২০১৩ ভোর ৪:৫১

দায়িত্ববান নাগরিক বলেছেন: সুন্দর কবিতা !

০৬ ই জুন, ২০১৩ ভোর ৪:৫৫

প্রিন্স মাহমু দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই । কৃতজ্ঞতা । ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.