নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনো দুচোখে বন্যা

প্রার্থনা কষ্টে ভেঙ্গে দাও আবার , আমি একজীবনে ভাঙ্গা গড়ার কষ্ট নিয়ে , স্রষ্টার সৃষ্টিকে তবু ভাঙ্গতে পারিনা

প্রিন্স মাহমু দ

আমি ভাবছি আবার সেই পুরনো দিনের মত কিছু নতুন কথা গেথে লিখবো গীতি কবিতা

প্রিন্স মাহমু দ › বিস্তারিত পোস্টঃ

নাজিফাহ সুপ্রভাত !

১৪ ই জুন, ২০১৩ রাত ২:৪১

নাজিফাহ তোমাকে বলিনি

মাটিতে মিশে যাওয়ার পরে

আমরা দুজনে কেউ কাউকে চিনবো না ?

কেউ জানবেনা তুমি চৈত্র মাসের কাটফাটা হাহাকার ?

তুমি প্রসাধনী কোম্পানির চাপা চিৎকার ?

ব্রিটিশ টোব্যাকো কোম্পানির দীর্ঘশ্বাস কতো রয়ে গেছে

তোমার উপর , তুমি জানোনা , কতো আমার মতো ছিঁচকে প্রেমিক

তোমার ঠোঁটের ভেতর পৃথিবী খুজতে চেয়েছে তামাকের গন্ধ ভুলে ।

সপ্নের ভেতর কতো এই আমি অমলেটের মতো

খেয়েছি চুমু তোমার গালে , কানের লতিতে –

দু’হাতে পুরেছি বিষাদগ্রস্ত স্তন ।

কতো কাশফুল , বুনোফুল ফুটে গেছে

তোমার হাসির ঝলকের পলকে পলকে

কতো রাত্রিজাগা তারা ঈষৎ আলো দিয়ে নিভে গেছে

তোমাকে নিয়ে লিখতে দেখে

মধ্যরাত ছুতে আরও অনেক মাইল

দুই ঠোঁট ছিঁড়ে নাও ।



নাজিফাহ সুপ্রভাত

নাগরিক মৌন মলিনতায়

নাজিফাহ সুপ্রভাত

অযাচিত স্বপ্নভাঙ্গার কারখানায়



নাজিফাহ , তুমি প্রেমিকা নয়

বরং হেরেমের প্রতিটি বন্দিনীদের চাপা চিৎকার হও ।

ভুতুড়ে বাড়ির বিদঘুঁটে হাসি হও

কখনো মশারীর ভেতর বাতাসের সাথে

সহবাস করো , করলেই প্রথম রাত্রিতে

প্রনাম জানাতেই দেখতে কফিগাছ , পিঠের থেকে

চুল না সরিয়ে , কি করে প্রসংসা করি তোমার ?

জঠর ধু ঢুঁ করে অবশ দুটি হাত



নাজিফাহ

মশারী খুলে ফেলো , সর্বাঙ্গের শাড়ীর মতো

অন্ধকার তবে এখানেই শেষ হোক !

একলক্ষ বছর থাকার পর ঠিক হবে

তুমি আমার হবে কিনা !



পৃথিবীর সবচে বড় দুঃখের ব্যাপার হলো লিখতে না পারা ,

আমি পারছিনা

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ রাত ২:৫৪

একজন আরমান বলেছেন:
তোমার ঠোঁটের ভেতর পৃথিবী খুজতে চেয়েছে তামাকের গন্ধ ভুলে ।


পুরাই অস্থির।

১৪ ই জুন, ২০১৩ রাত ৩:৩১

প্রিন্স মাহমু দ বলেছেন: আরমান ভাই ! ইয়ু আর গ্রেট ! থাঙ্কু ভাই ।

২| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:০৯

ভূতাত্মা বলেছেন: এক লক্ষ বছর থাকার পর ঠিক হবে, সে আমার হবে কিনা!!

ফীলিং নস্টালজিক!! :(

১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:১৪

প্রিন্স মাহমু দ বলেছেন: ব্যর্থ কবি জীবন ধন্য !! ধন্যবাদ

৩| ১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:১০

একজন আরমান বলেছেন:
আরমান ভাই দি জ্যান্টেলম্যান জানতাম। গ্রেট তো জানতাম আলেকজান্ডার। B:-) B:-) B:-)

১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:১৪

প্রিন্স মাহমু দ বলেছেন: াহ , এখন থেকে আপনিও গ্রেত । একজন আরমান দ্যা গ্রেত !

৪| ১৮ ই জুন, ২০১৩ রাত ১:৫২

কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন +++++

১৮ ই জুন, ২০১৩ রাত ১:৫৭

প্রিন্স মাহমু দ বলেছেন: থাঙ্কু দাদা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.