| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিন্স মাহমু দ
আমি ভাবছি আবার সেই পুরনো দিনের মত কিছু নতুন কথা গেথে লিখবো গীতি কবিতা
আমার নদীতে দীর্ঘদিন খরা
আঙ্গুলগুলো ধরে রয়েছে জরা
ইদানিং নায়িকা তুমি কবিতার
শব্দের স্রোত হয়ে এসেছো আমার ।
কবিতার বন্যায় শুধুই তুমি
ভাসো আর ভাসাই আমি ।
ভালোবাসার ভয়াবহ পিপাসা নিয়ে
চুমুক খাই মায়াভরা কমনীয় ঠোঁটে
তোমার । সে কি ! আগুন
জলন্ত ছোঁয়া , পুড়ে যায়
ইবলিশের ঘর সংসার ।
তুমি মানেই ইদানিং সবুজ বিপ্লব
তুমি মানেই ইদানিং বিপদের পদধ্বনি
তুমি মানেই ইদানিং নিত্য হাহাকার
তুমি মানেই ইদানিং দার্শনিক প্রেমের বাণী ।
উৎসর্গ - নীতুকে ।
এই মেয়েটি ফেসবুকে ঢুকেই আমাকে বিশাল বিশাল মেসেজ লিখে ,
আমি এক 'শব্দে তার জবাব দেই "হুম" ।
তখন তার রাগ উঠে , সে রাগ দেখতে ভালো লাগে ।
সে বলে "জানেন , জোছনার আলো বাইরে , খুব বাতাস , খুব ছাদে যেতে ইচ্ছে করছে" আমি বলি "তাহলে পড়তে বস" । তার সে রাগ তিন চারদিন থাকে , ফেসবুকে আর আসেনা ।
রাগ ভাঙ্গাবার নিয়ম আমি জানিনা , জানলে তার রাগ ভাঙ্গাতাম ।
২|
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
প্রিন্স মাহমু দ বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকিবেন ।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
রাইসুল সাগর বলেছেন: বাহ চমৎকার কাব্য প্রকাশে মনের কথা। শুভকামনা জানিবেন নিরন্তর।