| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি বা দুটি রামছাগল এই মুহূর্তে 'নির্বাচিত পোস্ট' সিলেক্ট কর্তেছে - এই শিরোনাম দিয়ে প্রথম ব্লগে একটা পোষ্টের অবতারণা করেন সকলের প্রিয় স্বনামধন্য ব্লগার ফিফা। পরবর্তীতে এই একই শিরোনামে মহান ব্লগার s r jony আরো একটি পোষ্টের অবতারণা করেন। আজকে আমি আবার একই শিরোনামে একটি পোষ্টের অবতারণা করছি কাউকে ছোট করার জন্য নয়। আমি খুব সাধারণ ও অপরিচিত একজন ব্লগার বিধায় সকলের নজরে আনার এবং ফিফার পোষ্টে ব্লগের কর্ণধার জানা আপার একটি কমেন্টের উল্লেখ করে আলোচনা করবো বলেই এই ধরনের শিরোনামের অবতারণা। প্রথমে আসি এই পোষ্টের কারণ কি? সকালে নির্বাচিত পাতায় From Wikipedia, the free encyclopedia // জিয়াউর রহমান // বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি //Bir Uttom (the highest award for a living military personnel) for his wartime service. Bangladesh Army as a Lieutenant General -এই শিরোনামে নির্বাচিত পাতায় পোষ্ট দেখে একটু অবাকই হলাম। জিয়াউর রহমান এর পোষ্ট বলে নয় অবাক হয়েছি From Wikipedia, the free encyclopedia লিখা আছে এমন একটি কপি পেষ্ট লিখাই আছে শিরোনামে তাই নির্বাচিত পাতায় ! ভিতরে ঢুকে আরো টাস্কি খাইলাম। কপি পেষ্টের সাথে যুবরাজ তারেক জিয়ার পোষ্টারও পোষ্টের সাথে সংযুক্ত। কোন রকম রাজনৈতিক দৃষ্টিকোন থেকে এই পোষ্টের অবতারণা করতে চাইছি না। শুধু মাত্র বলতে চাই যে নির্বাচকের এতোটুকু জ্ঞান নেই যে কপি পেষ্ট পোষ্ট নির্বাচন করে ! আর এই পোষ্টে ভুলে আসছে তাও নয় এর আগেও এই নিক থেকে আরো কপি পেষ্ট পোষ্ট নির্বাচিত পাতায় ছিলো।
জানা আপার ফিফার পোষ্টের সেই কমেন্ট -
জানা বলেছেন:
ধন্যবাদ ফিউশন ফাইভ, ধন্যবাদ অংশগ্রহণকারী সকল ব্লগার।
সবার বোঝার সুবিধার্থে এখানেই কিছু কথা বলা দরকার মনে হচ্ছে।
সর্বোচ্চ সংখ্যক ব্লগারের চাওয়াকে প্রাধাণ্য দিয়েই এই প্ল্যাটফর্মটির সাম্প্রতিক নানান পরিবর্তন/পরিবর্ধনে আমরা 'নির্বাচিত ব্লগ' পাতাটি যোগ করেছি। কথা হলো, কে বা কারা এই পোস্টগুলো নির্বাচন করবেন, কোন মানদন্ডে করবেন, কতখানি নিরপেক্ষতা রক্ষা হবে, কেন বা কোন কারনে পোস্ট নির্বাচকদের উপর আস্থা রাখা হবে ইত্যাদি হাজারো যৌক্তিক প্রশ্ন আমরা নিজেরাই ভাবেছি। পাশাপাশি ব্লগাররাও তাঁদের দীর্ঘদিনের ব্লগ বিষয়ক অভিজ্ঞতা, সৃজনশীলতা, বিবেচনা বোধ এবং সর্বোপরী দায়িত্বশীলতা নিয়ে এই বিষয়টিতে স্বেচ্ছায় সহযোগিতার কথা ইমেইল সহ ব্লগেই জানিয়েছেন বহুবার। ব্লগারদের এই স্বতঃস্ফূর্ত আগ্রহটি আমাদের ভাল লেগেছে এবং কার্যকরী হবে বলে মনে হয়েছে। পাশাপাশি মডারেশন টিমের প্রতি প্রচলিত(!!!) অনাস্থা পোষনের সুযোগ থাকবেনা এবং ব্লগটির গতিময় পরিচালনার একটি বিশেষ দিকে ব্লগারদের সরাসরি অংশ গ্রহণও আনন্দদায়ক হবে বলে মনে করেছি।
এই 'ব্লগ নির্বাচক' নির্বাচনের বিষয়টি আমরা অত্যন্ত আন্তরিকতা ও যত্নের সাথে করার চেষ্টা করেছি যাতে কোনরকম ভুল বোঝাবুঝি বা সন্দেহের সুযোগ না থাকে। এক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যে বিষয়গুলি মোটামুটিভাবে বিবেচনা করেছি তা হলো:
ক) ব্লগে নিয়মিত অংশগ্রহণকারী (অর্থাৎ ব্লগের গতি প্রকৃতি এবং নিয়ম.নীতির সংগে পরিচিত এবং অভ্যস্ত ব্লগার)
খ) অপপ্রচার, ব্যক্তিআক্রমণ এবং বিভ্রান্ত সৃস্টি, অসততা (সব অর্থেই) ইত্যাদি বিষয়গুলোর সাথে যে ব্লগারের সম্পৃক্ততা নেই।
গ) স্বদেশ, সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং যেকোন ধর্ম-বর্ণ গোত্র নিয়ে বিরোধ বা বিরুদ্ধাচরণ এবং অস্থিরতার সাথে যুক্ত নন/ছিলেননা।
এরপর আমরা সেই ব্লগারদের ইমেইল করি এবং প্রতিউত্তরে তাঁদের সম্মতি, আগ্রহ ও দায়িত্বশীলতার প্রতিশ্রুতি পাওয়ার পর পোস্ট নির্বাচনের সুযোগ দেয়া হয়েছে।
এখানে একটি কথা বলা খুব দরকার। সেটা হলো পোস্ট নির্বাচনে যারা অংশ নিচ্ছেন, তাঁদের কেউ কেউ ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে প্রাধাণ্য দেয়ায় আমরা তাঁদের সেই একসেস বন্ধ করে দিয়েছি এবং পোস্ট নির্বাচন পদ্ধতিটি আরেকটু ভিন্ন করার লক্ষ্যে কাজ করছি যাতে চাইলেই কেউ ব্যক্তিগত/ব্যক্তি স্বার্থ ইত্যাদি বিষয়গুলো চর্চা না করতে পারেন।
ইতিমধ্যে অনেকগুলো উদাহরণই এসেছে। তবে আমি একটি উদাহরণ এবং তার ব্যাখ্যা দিতে চাইছি।
আগস্টের মাঝামাঝি সময়ে একটি ছুটির দিন দুপুরে বিগত সরকারের দু'জনকে নিয়ে একটি অত্যন্ত নিম্নরুচীর পোস্ট দেখতে পাই এবং আরও লজ্জাষ্কর ব্যপার যে সেটি ছিল নির্বাচিত পোস্টে। অত্যন্ত দুঃখজনক যে যিনি এটি নির্বাচন করেছেন নিশ্চয়ই তিনি ভিন্ন মতাবলম্বী এবং পোস্টটিতে তাঁর একরকম অন্যায় সমর্থন থাকায় তা তিনি নির্বাচিত পাতায় তুলে দিয়েছেন। আমরা তাঁকে এই কাজটি থেকে সরিয়ে দিয়েছি। দায়িত্ব প্রাপ্ত ব্লগারদের বলছি, আপনার একান্ত ব্যক্তিগত ভাললাগায় প্রভাবিত না হয়ে সুস্থ ও সুষ্ঠু ব্লগিংকে সবার নজরে রাখতে সঠিক পোস্টটিতে 'ভাল লাগা' জানান।
পুরো বিষয়টি যেন সুযোগ অপব্যবহারের শিকারে পরিনত না হয় সে চেষ্টাই করছি আমরা। আমাদের সমালোচনার পাশাপাশি সহযোগিতাটুকুও করুন। সামহোয়্যার ইন ব্লগ আপনার, আমার, আমাদের সবার।
ভাল থাকুন সবাই।
আপনার কমেন্টের ভিত্তিতেই বলতে চাই আমার মনে হয় আপনার আবারো সময় এসেছে যারা ব্যাক্তিগত পছন্দ-অপছন্দকে প্রাধাণ্য দিয়ে পোষ্ট নির্বাচন করছেন তাদের দিকে একটু সুনজর দেয়া। আরো একটা কথা জানতে চাইছি নির্বাচক যদিও ভুল কিছু করে থাকে তা কি সংশোধন করার কোন দায়িত্ব নেই মডারেশনের? আপনাকে তো অনলাইনে থাকলেও দেখা যায় না কিন্তু সকাল থেকেই দেখছি আরেক মডু কাল্পনিক ভালোবাসা অনলাইনেই আছেন এবং ব্লগে কমেন্টও দিয়ে যাচ্ছেন কিন্তু উনি কি ঐ পোষ্ট নির্বাচিত পাতা থেকে সরিয়েও দিতে পারতেন না। আমি জানি না হয়ত সরিয়ে দেয়ার কোন নিয়ম সম্ভবত নেই। সরিয়ে দেয়ার এক্তিয়ার না থাকলে আমার কিছু বলার নাই। আর থাকলে বলতে হয় দায়িত্বশীলতার জায়গায় বসে দায়িত্ব পালন করছি মুখে বললেই হয় না পালন কিভাবে করতে হয় তা জানতে হলে মাথায় ঘিলু থাকতে হয়
২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪
আমি বোকা মানুষ বলেছেন: যাইহোক আমার পোষ্ট দেয়াটা সার্থক কি বলেন? এই পোষ্টের কারনেই আপনার নজরে এলো আর পোষ্ট সরিয়ে নেয়ার জন্য ধন্যবাদ।
একটা কথা বলি - পোষ্টটি গতকাল রাত ১১.৪০ এ এডিট করা হয়েছে অথচ আপনি আমার পোষ্ট দেয়ার পর দেখলেন ! প্রায় ১৪ ঘন্টা পরে যদি ২ পাতায় থাকতো তাহলে ও কথা ছিলো না কিন্তু নির্বাচনী পাতার প্রথম পাতায় ছিলো আর শিরোনাম এতো বড় ছিলো তা চোখ থেকে এড়িয়ে যাওয়াও অসম্ভব ! এর মধ্যে কি একটা বারও চোখে দেখলেন না ??? মডারেশন করতে হলে আরো একটু ভালো পর্যবেক্ষক হতে হবে ভ্রাতা। আমার রিপ্লাই সুন্দর দৃষ্টিতেই দেখবেন আশা করি।
ভালো থাকবেন।
২|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯
দর্পণ বলেছেন: মডুভাই এর কর্মতৎপরতা প্রশংসনীয়।
সালাম মডুভাই ও মডুরভাই বোকা মানুষ।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮
আমি বোকা মানুষ বলেছেন: ধন্যবাদ ।
৩|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮
গেদু চাচা বলেছেন: বাহ বাহ বাহ কি সুন্দর দেখা গেলো। তা কপি পেষ্ট সেটা আপনার চুলকানির বিষয় না জিয়া এবং তারেক জিয়া আপনার চুলকানীর বিষয় সেটা বুঝতে খুব বেশী বেগ পেতে হয়না। এই পোষ্ট যা কিছু লিখা হয়েছে তার কোথাও কি অসংলগ্ন কিছু ছিল? নাকি রাজনৈতিক পোষ্ট নির্বাচিত করার নিয়ম নাই।
জাতির শ্রেষ্ঠ সন্তান জিয়াউর রাহমান কে নিয়ে লিখা নির্বাচিত পাতায় যাবে এটাই স্বাভাবিক।
যাই হোক মডুকে ধন্যবাদ আপনার বিচক্ষণ কর্মতৎপরতার জন্য। এই পোষ্ট দাতার চুলকানী বোধগম্য তিনি জিয়াউর রহমান শব্দটির প্রতি উনার এলার্জী থাকাতে উনি কপি পেষ্ট কাহিনী অবতারণা করেছেন।কিন্তু আপনি কেন পোষ্ট নির্বাচিত পাতা থেকে সরিয়ে দিলেন সেটা বোধগম্য নয় জনাব মডু। তথাপি আপনাকে ধন্যবাদ।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০
আমি বোকা মানুষ বলেছেন: আপনে আমার পোষ্ট পড়েও বুঝেন নি তাই আপনাকে কালা এবং কানা বলতে আমার ভাবতে হচ্ছে না এক সেকেন্ড ও। সব জায়গায় রাজনীতি ছাড়া কিছু চোখে দেখেন না । আমার তারেক জিয়া চুলকানী আছে আর থাকবেও এটাই স্বাভাবিক হওয়া উচিত প্রতিটি স্বাভাবিক মানুষের। জিয়াউর রহমান নিয়ে কোন বিতর্ক আমি কখনই পছন্দ করি না। নিজেও করি না কেউ করতে আসলেও তার সাথে তর্ক করতে পছন্দ করি না। পরকালে বসে জিয়াউর রহমান তার সন্তান তারেককে দেখেই নিশ্চয়ই লজ্জিত হচ্ছেন। এই বিসয়েও আমার সন্দেহ নাই।
আসা করছি খুব শীঘ্রই আপনি সুস্থ হয়ে উঠবেন পরম করুণাময় আল্লাহ্র কাছে এই দোয়াই করি।
৪|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬
মামুন রশিদ বলেছেন: পোস্টের বিষয়বস্তু নিয়ে আমার কোন মাথাব্যাথা নাই । নির্বাচিত করা বা বাদ দেয়া সম্পূর্ণই মডারেশনের এক্তিয়ার । কিন্তু একজন ব্লগার হিসাবে একটা ব্যাপারে আমার মাথাব্যাথা আছে, সেটা খুলে বলছি,
'বলাকাবিহঙ্গ' নিকটা কার কিংবা কারা এটা চালায়, এটা আমাদের চেয়ে মডারেশনের ভালো বুঝার কথা । এদের এক গুচ্ছ নিক আছে- বলাকাবিহঙ্গ, বালিকাবধু, তারাবেষ্ট, ফুলেরপাতা, বাবাক এবং আরো কয়েকটি । একটু খেয়াল করলেই দেখবেন এদের পোস্টের বিষয়বস্তু, ফটো কন্টেন্ট এবং স্টাইল একই । এক নিক দিয়ে পোস্ট দিয়ে সেখানে অন্য নিক দিয়ে(মাল্টি) কমেন্ট করে । মুক্তিযুদ্ধবিরোধী অপপ্রচারের অংশ হিসেবে এই নিক কিংবা গ্রুপ দীর্ঘদিন ধরে সামুতে নির্বিঘ্নে প্রপাগণ্ডা চালিয়ে যাচ্ছে ।
মডারেশনকে এটা ভুললে চলবে না যে, আমরা যারা এখানে ব্লগিং করি, ব্যক্তিগত জীবনে আমাদের এখনো অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় । সবচেয়ে বড় প্রশ্নটাই আসে, সামুতে স্বাধীনতা বিরোধীদের অবাধ বিচরণ নিয়ে । আমরা ব্লগার হিসেবে নীতিমালার ভেতরে থেকে যেটুকু প্রতিবাদ-প্রতিরোধ করা সম্ভব তা করি । এখন মডারেশন যদি এইসব বিতর্কিত নিক চিহ্নিত করতে না পারে, এইসব নিক থেকে যদি অবাধে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী প্রপাগণ্ডা চলতে থাকে, এমনকি এইসব চিহ্নিত নিকের কোন একটা রিভার্স পোস্ট যদি আবার নির্বাচিত পাতায়ও নেয়া হয়- তাহলে যে কুচক্রি মহল দিনরাত সামুর বিরুদ্ধে অপপ্রচার চালায় তাদের মুখ বন্ধ করা কি সহজ হবে??
১নাম্বার মন্তব্যে মডারেশন স্বীকারও করেছেন যে, নির্বাচিত করার পর ঐ পোস্টে কনটেন্ট পরিবর্তন হয়েছে । তাহলে বুঝুন, এই নিক কি প্রকৃতির?
সামু যেন স্বাধীনতাবিরোধীদের অভয়ারণ্য না হয়ে দাঁড়ায়, সামু যেন নিকৃষ্ট এবং পতিত কোন পাকিদলের জঘন্য এজেন্ডা প্রচারের মাধ্যম না হয়ে দাঁড়ায়, এ ব্যাপারে মডারেশনকে আরো সচেতন হবার অনুরোধ জানাই ।
৫|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
@আমি বোকা মানুষঃ
ব্লগার হিসেবে আপনার মতামত প্রকাশ করার পূর্ন সুযোগ রয়েছে। তাই সেটাকে সুন্দর বা খারাপ ভাবে বিবেচনার সুযোগ খুব কম। আপনার সুযোগকে আপনি যথার্থ ভাবে ব্যবহার করেছেন কিনা, তার আপনার নিজস্ব বিবেচনা। তবে আপনার মতামত বা পর্যবেক্ষনকে আমি স্বাগত জানাই। আপনাদের এই ধরনের সমালোচনা, মন্তব্য আমাদেরকে আরো কঠিন পরিশ্রম করতে অনুপ্রানিত করে।
@গেদু চাচা
ব্লগ নীতিমালা অনুসারে, কোন নির্বাচিত পোষ্ট এডিট করে কেবল মাত্র প্রয়োজনীয় আপডেট আলাদা করে সংযুক্ত করা যায় অথবা যদি কিছু সাধারন বানান ভুল থাকে, যা দৃষ্টিকটু- কেবল তাই সংশোধন করা যাবে। এছাড়া মূল পোষ্টে কোন ভাবেই কোন তথ্য যোগ করা, বাদ দেয়া বা ছবি সংযুক্ত করা যাবে না। যদি এমন হয়, তাহলে সেই ক্ষেত্রে মডারেশন পোষ্ট সরিয়ে নিতে পারে।
তাই সংশ্লিষ্ট বিষয়টির সাথে ব্লগ নীতিমালা লংঘন ব্যতিত অন্য কোন রাজনৈতিক বিবেচনা বা দৃষ্টিকোন জড়িত নয়।
ধন্যবাদ, সবাইকে। শুভ ব্লগিং।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১১
আমি বোকা মানুষ বলেছেন: আমার মতামত প্রকাশের পুর্ন সুযোগ রয়েছে - সেটা আমি জানি বিধায় নির্দ্বিধায় প্রকাশ করেছি এই ব্লগে। কিন্তু খারাপ বা ভালো সেটা শুধু আমার বিবেচনা হলে আমাকে অবশ্যিই কোন কমিউনিটি ব্লগে নয় নিজ ব্লগে গিয়ে লিখা উচিত। এখানে লিখতে হলে অবশ্যিই নিজ থেকে অন্য সকলের ভালো লাগা বা মন্দ লাগাকেই বিবেচনায় নিতে হয়। তাই আপনার এই কথাটা মানতে পারলাম না। যদি আমার এই পোষ্ট সামহোয়্যার ইন ব্লগের একটুখানিও ভালো হয় তাতেই নিজেকে ধন্য মনে করবো।
ধন্যবাদ আবারও এসে সুন্দর কমেন্ট করার জন্য।
৬|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
তুষার কাব্য বলেছেন: মামুন ভাই যা বলার বলে দিয়েছেন...এর পর আশা করি মডারেসন প্যানেল আরো সচেতন হবেন বিশেষ করে যে নিক গুলি থেকে এই অকাজ গুলো করা হচ্ছে।
৭|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
অপূর্ণ রায়হান বলেছেন: @মামুন রশিদ, ভ্রাতার মন্তব্যে ভালোলাগা ও একমত।
৮|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @ মামুন রশিদঃ
প্রিয় মামুন ভাই, আপনাকে ধন্যবাদ, চমৎকার মন্তব্যের জন্য। একজন অভিজ্ঞ ব্লগার হিসেবে আপনি নিশ্চয় জানেন, সামহোয়্যারইন ব্লগে প্রায় বিভিন্ন মতের মানুষ বিচরন করে তাদের মত প্রকাশ করেন। কোন পূর্ন নির্ধারিত বিষয়ে আমরা কারো মত প্রকাশে বাঁধা হয়ে দাঁড়াতে পারি না, যতক্ষন পর্যন্ত না তারা তাদের মন্তব্য, লেখা বা সামগ্রিক আচরন দ্বারা আমাদের সাধারন মানুষের আদর্শের বিপক্ষে অবস্থান নেন। সাধারন মানুষের আদর্শ বলতে আমরা বুঝি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন বক্তব্য প্রদান করা।
আমরা বাকস্বাধীনতায় যেমন বিশ্বাস করি, তেমনি বিশ্বাস করি, বাক দায়িত্বশীলতায়ও। ফলে যখনই কোন ব্লগার বা ব্যবহারকারী এই স্বাধীনতার অপব্যবহার করবেন তার বিরুদ্ধে ব্লগ নীতিমালা অনুসারে ব্যবস্থা নেয়া হয়। এটাই স্বাভাবিক প্রক্রিয়া।
তাছাড়া কেউ যদি কোন ভুল তথ্য প্রকাশ করে, ইতিহাস বিকৃতি করে বা আমাদের স্বাধীনতা বা এই সংক্রান্ত বিষয়ে অনাস্থা, অসম্মান প্রকাশ করে, সেখানে ব্লগাররা প্রতিবাদ, আলোচনা, সমালোচনা, যুক্তিতর্ক ইত্যাদির মাধ্যমে কারো ভুল ভেঙে তাকে সঠিক সত্য পেতে সহায়তা করতে পারেন।
যতক্ষন পর্যন্ত না কোন ব্লগার ব্লগ নীতিমালা লংঘন না করছেন, ততক্ষন পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কোন সুযোগ নেই। কাউকে ব্যান বা কথা বলার সুযোগ বন্ধ করার জন্য যে সুনির্দিষ্ট কারন প্রয়োজন, তা যদি তার প্রকাশিত পোষ্টে পাওয়া যায় তাহলে সাথে সাথেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। যেমনটা আজকে দেখেছেন।
শুভেচ্ছা রইল। শুভ ব্লগিং।
৯|
২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৯
চলতি নিয়ম বলেছেন: মাল্টি নিক গুলোর প্রতি সামু বরাবরই নমনীয়। সুতরাং এই ব্যাপারে আশাবাদী হবার কোনো সুযোগ নেই।
@কাল্পনিক_ভালোবাসা, আপনার কমেন্টের এই অংশটুকুর বাস্তবতা কি আদৌ আছে ?
তাছাড়া কেউ যদি কোন ভুল তথ্য প্রকাশ করে, ইতিহাস বিকৃতি করে বা আমাদের স্বাধীনতা বা এই সংক্রান্ত বিষয়ে অনাস্থা, অসম্মান প্রকাশ করে, সেখানে ব্লগাররা প্রতিবাদ, আলোচনা, সমালোচনা, যুক্তিতর্ক ইত্যাদির মাধ্যমে কারো ভুল ভেঙে তাকে সঠিক সত্য পেতে সহায়তা করতে পারেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উনার পোষ্টটি নির্বাচিত পাতা থেকে সরিয়ে নেয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্লগার যখন পোষ্টটি দেন, তখন তার পোষ্টের কন্টেন্ট এক ধরনের ছিল, পরবর্তীতে তিনি আরেক ধরনের তথ্য সংযুক্ত করন। ব্লগ নীতি মালা ভঙ্গ করার জন্য, সংশ্লিষ্ট ব্লগারের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।