| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সময়টার অপেক্ষায়ই ছিলাম,এত এত এ+ পাওয়া শিক্ষার্থীদের কি হয় তাই দেখার জন্য,বছর বছর এত ভুড়ি ভূড়ি এ+ পাওয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাস নম্বরই উঠাতে পারছেনা। কারণ কি???
আমরা বছর বছর খালি এ+ ই দেখছি ,দেখছিনা শিক্ষার মান বাড়ছে কিনা ,হার বাড়াতেই টেনশন নিচ্ছি ,মাথায় চুলই থাকছেনা সে টেনশনে। ধান্দা করছি কিভাবে পাশের হার ও তার পাশাপাশি এ+ বাড়ান যায় প্রতি বছর।
অন্যের কথা বলব না । আমার ঘরের কথাই বলি । বুঝতে পারবেন ।
আমার ভাতিজি আমার সাথে ঢাকায় থাকে। এখানে থেকেই পড়াশোনা করছে। ৩৬৫দিনের তো অন্তত ৬৫দিন তো পড়বে!! আমি সেটাও দেখিনা। ঠিকই স্কুলে যাচ্ছে। আর বাকি সময় টা কাটাচ্ছে টিভি দেখে । কিন্তু অবাক করা বিষয় পরীক্ষায় ঠিকই পাস ,খালি পাস মানে গণিতে ৯৩,ইসলাম শিক্ষায় ৭০ থেকে শুরু করে সব বিষয়েই মিনিমাম ৬৫।
আমি ধরলে কিছুই পারে না,একদিন বললাম অনুশীলনী ৩ বের কর। কিছু অংক করতে দিই। সে আমাকে বলে অনুশীলনী ৩ কোনটা???আমিতো মনে মনে বলি আল্লাহ এ্ইটা তো গেছে ।স্কুলের নাম আর নাইবা উল্লেখ করলাম। কিন্তু গত ৪বছর ধরে দেখে আসছি বছর বছর ৭০% মার্ক সহ সুন্দর ভাবে পাস করে আসছে ।আমি আর কিছু বলিনা,কি বলব,সময়ও তেমন নেই,আর তাছাড়া মেয়েটাকে বললেও পড়েনা। কিআর করা,না পড়েই যদি পাশ করা যায় তাহলে আর পড়বেই বা কেন??
এই বার সমাপনী পরীক্ষা দিচ্চে। সেইম কেইস,পরীক্ষা ভাল হচ্ছে। আশা করি এ+ ![]()
এইবার পাশের বাড়ির দীপ্তির ভাগ্নের ঘটনা।
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের রাত ৮টার ঘটনা। আমার পাশের বিল্ডিংয়েই থাকে,আর ওর রুমের পজিশনটা আমার ফ্ল্যাটের ঠিক মুখোমুখি। সে আরো অনেক ঘটনা সেগুলো পরে বলি। সে রাতে শূনলাম সে ফোনে তার ভাগ্নের রেজাল্ট জানার জন্য ফোনে কথা বলছে--
কথার ধরণটা এরকম । এ+তো পাবে সেটা জানি,কিন্তু গোল্ডেন এ+কিনা সেটা জানতেই কল দিলাম।
আমি মনে মনে বলি হু এ+ পাওয়া বুঝি এতোই সোজা !!!তবে ভাল লাগে মাঝে মাঝে যখন দেখি দেশ এগিয়ে যাচ্ছে । ডিজি+
টাল
২|
০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬
আজীব ০০৭ বলেছেন: বাস্তব সত্য কথা
৩|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১
খেলাঘর বলেছেন:
ইডিয়ট শিক্ষামন্ত্রী, ইডিয়ট শিক্ষকগুলো ও ইডিয়ট ছাত্ররা
৪|
০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২২
নুরএমডিচৌধূরী বলেছেন: বাস্তব সত্য কথা
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৭
লিংকন১১৫ বলেছেন: ভাই আপনি অতি সাধারণ ভাবে কিছু বাস্তব সত্য কথা বলে ফেল্লেন
আসলেই ভাই যখন দেখি এতো ভুরি ভুরি এ+ তখন আসলেই সন্দেহ হয়
তাছারা আমার মনে হয় আমাদের শিক্ষার মান বারেনি বরঞ্চ কমেছে
খুব অদ্ভুত লাগে যখন দেখি না পরেও পাস করছে ,