| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাহমান রাফি
আমি সহজ সরল অলস বাংগালী। কদাচিৎ আমার মাঝে বিদ্রোহী চেতনা জেগে উঠে তখন আমি যা নয় তা করে ফেলতে পারি। তবে সেই চেতনার স্থায়িত্বকাল থাকে খুব কম সময়। তাই অচিরেই আমার চেতনা মিলিয়ে যাওয়ার পর আমি আবার হয়ে যাই সহজ সরল অলস বাংগালী।
ঠেলাঠেলি করে বহু কষ্টে বাসে আরোহন
উঠেই দেখিলাম তোমার সুন্দর বদন
মানুষের এত ভিড়ে ধাক্কাধাক্কি করে
তোমারই পাশে দাড়ানোর ভাগ্য
এ কোন মধুর নিয়তি।
চেয়ে আছ আমার পানে আনমনে
চোখাচোখি হতেই চোখ ফিরিয়ে নিলে অন্যখানে
আমিও চেয়ে আছি আড়চোখে তোমার দিকে
অপলক নয়নে
এ কোন আজব ভালবাসা?
বাস চলে এল ভার্সিটি গেইটে।
তোমার মাথার পেছনেই আমার হাত
হঠাৎ পেছনে ঝুকলে তুমি
আমার হাতে লাগল তোমার চুলের স্পর্শ
আহ! সেই কি অনুভুতি
মনে হচ্ছিল হাত থাকুক
সারাজীবন তোমার চুলের স্পর্শে
এ কোন আজব ভালবাসা?
বাস চলে এল মদিনা মার্কেটে।
অনিচ্ছাসত্ত্বেও হাত সরিয়ে নিলাম
পাছে লোকে কিছু বলে
তবুও থেমে নেই আড়চোখে আমার চাহনী
বুঝতে পারি তুমিও চেয়ে আছ
আমার দিকে আড়চোখে
চোখাচোখি হলেই করছ তুমি
চোখ বন্ধ রাখার মিথ্যা অভিনয়।
বন্ধ চোখেও তোমাকে লাগছে
যেন স্বর্গের অপ্সরী।
এ কোন আজব ভালবাসা?
বাস চলে এল সুবিদবাজার।
বাসের ঝাকুনিতে হঠাৎ তোমার
তন্দ্রা গেল টুটে
চোখ মেলে এখন
বসে আছ সোজা হয়ে
উফ! মিস করছি বারবার
তোমার চুলের স্পর্শ।
এ কোন আজব ভালবাসা?
বাস চলে এল আম্বরখানা।
বাতাসের উড়ছে তোমার দোপাট্টা
লাগছে আমার গায়ে
আহা সেই কি অনুভুতি
মনে হচ্ছে যেন জড়িয়ে আছ
তুমি আমায় অটুট আলিংগনে
এ কোন আজব ভালবাসা?
বাস চলে এল নাইওরপুলে।
তুমি চলে এসেছ তোমার গন্তব্যে
দিতে হবে বিদায়
কিন্তু মন তো মানছে না
কি করে ছেড়ে দেব তোমায়
মনের মাঝে অজানা কষ্ট
ভালই তো ছিল সেই
একঘেয়ে আনন্দ
বাড়ছে কেন হার্টের ভাইবরেশন
নির্মম আতংকে।
আর বাড়লে হার্টফেল করব
তাই বোধহয় ঘুমটাই গেল ভেংগে
এ কোন আজব সুখস্বপ্ন?
স্বপ্ন কি স্বপনই থাকবে
নাকি হবে সত্যি?
©somewhere in net ltd.