| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি রাজু হাসান
সরল পথে থাকতে চাই-সরল পথ ছিনতে চাই।
আমার বন্ধু আফজাল রাশিয়া থেকে গত তিন চার দিন ধরে আমাকে ফোন করছে। ওর বন্ধু কাদির সিংঙাপুরে আসতে চায়। তাই খোঁজ নিয়ে ওরে সব জানানোর জন্য। আমি গ্রীণ সিগনাল দিলে কাদিরের আসার জন্য পাসপোর্ট জমা দিবে। আফজাল বলল দোস্ত আমার ক্লোজ ফ্রেন্ড কাদির।
অনেক দিন ছেলেটা বেকার বসে আছে। বাপ মা মরা ছেলেটা বড় অসহায়। ও সিংঙাপুরে থাকে সুমন নামের একজনের সাথে কাদিরের কথা কথা হইছে। সুমন বলল ৫লাখ টাকা লাগবে সিংঙাপুরে আসতে। এবং প্রতি মাসে খরচ-টরচ বাদ দিতে ৫০ হাজার টাকা সেইভ করতে পারবে।
আমি হতবাক হয়ে বললাম তাই নাকি!?
সে বলল হা।
আমি বললাম দোস্ত তুই এটা কি বলিস!
৫০ হাজার সেইভ করতে পারবে। সে আবারো বললো হা সুমন (ভায়া) তো তাই বললো।
ও টাকা বুঝি গাছে ধরে?
আফজাল চুপ...
আমি বললাম শুন সিংঙাপুরে আসতে হলে কিছু নিয়মের মেনে আসতে হয়। এখানে কাজগুলোকে বিভিন্ন সেক্টর ভাগ করা হয়েছে।
যেমনঃ
১/ কনস্ট্রাকশান সেক্টর। (বিংল্ডি,রেল ইত্যাদি কাজ)
২/ শিপ ইয়ার্ড সেক্টর। (জাহাজের কাজ)
৩/ প্রসেস ম্যান্টেইস সেক্টর। (আইল্যান্ডে কাজ)
৪/ গার্ডেন সেক্টর। (বাগানের কাজ)
৫/ ক্লিনিং সেক্টর। (বিল্ডিং পরিষ্কারের কাজ)
একমাত্র কনস্ট্রাকশনে আসতে হলে বাংলাদেশ হতে সিংঙাপুর গর্ভমেন্ট অনুমোদিত ট্রিনং সেন্টার হতে তিন মাস (যাহা ৮- ১২ পর্যন্ত লেগে যায়) মেয়াদী কোর্স শেষ করে সিংঙাপুর হতে পর্যবেক্ষকের সামনে পরীক্ষা দিয়ে পাশ করে স্কিল সার্টিফিকেট নিয়ে আসতে হয়।
#এখানে একটা ব্যাপার লক্ষনীয় যে সিংঙাপুরে আসার জন্য বাংলাদেশের ট্রেনিং সেন্টার গুলো সিংঙাপুরে হতে বন্ধ ঘোষনা করা হয়েছে। যেসব ট্রেনিং সেন্টার গুলো এখনো ভর্তি প্রচারোনা করছে তারা ডাহা মিথ্যে প্রচারোনা করে সরল মানুষ ধোকা দিচ্ছে।
কনষ্ট্রাকশান ছাড়া শিপ ইয়ার্ডে-শিপ ইয়ার্ড স্কিল লাগে, কিন্ত শিপ ইয়ার্ড স্কিল ছাড়াও নিজস্ব লোক মারফৎ শিপ ইয়ার্ডে আসা যায়। এরপর সিংঙাপুরে আসার পর কম্পানি প্রয়োজন মনে করলে শিপ ইয়ার্ড স্কিল পরীক্ষা দেওয়াতে পারে। আর মন না চাইলে না ও দেওয়াইতে পারে। সব স্কিল সার্টিফিকেটের ক্ষেত্রে সুবিধা হলো যারা স্কিল পাশ তাদের জন্য সরকারকে কম মাসিক চাঁদা কম দিতে হয় তুলনা মূলক আনস্কিল লোকের থেকে।
সুতরাং একমাত্র কনস্ট্রাকশান ও শিপ ইয়ার্ড স্কিল ছাড়া অন্য ক্ষেত্রে স্কিল সার্টিফিকেট তেমন একটা দরকার হয়। কম্পানির দরকার হলে কম্পানি নিজের খরচে তা করিয়ে নেয়।
যারা নতুন আসতে চান তাদেরকে যদি বলা হয় যে আপনি কনস্ট্রাকশান স্কিল ছাড়া কনন্ট্রাকশানে এসে কাজ করতে পারবেন। তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং বুঝতে হবে যে এ কথা যে বলেছে সে জাত আদম দালাল। আর আপনি দালালের খপ্পরে অযথা পড়ে সর্ব হারার দলে যোগ দিবেন কেন?
তো অফজালের কথা ধরে গত ২২/০৮/১৪ইং সিংঙাপুর সময় রাত ৯.৩০ মিনিটে সুমনকে ফোন দিলাম।
আপনি সুমন ভাই বলছেন?
হা কে আপনি?
আস সালামুআলুইকম ভাই আমি রাজু বলছি।
রাজু?
জ্বি আমি কাদিরে সুভাকাঙ্ক্ষি, ফ্রি আছেন একটু কথা বলা যাবে?
কোন কাদের?
যে কাদেরকে আপনি সিংঙাপুরে আনবেন বলে কথা দিয়েছেন।
ও।
তো বলেন কেন ফোন দিলেন?
বিশেষ কিছুনা জাষ্ট একটু খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিলাম।
বলেন কি জানতে চান?
ভাই কত টাকা লাগবে আসতে?
আসলে এখনতো সিংঙাপুরে লোক ডুকানো বন্ধ তারপরেও দু'একজন বিশেষভাবে আসে কিন্তু রেট বেশি।
কত টাকা লাগবে ভাই?
এই ৬ লাখ টাকার মতলাগতো।
কাদির গরিবতো তাই এজেন্টরে বলে কয়ে ১ লাখ কমাই ফেলছি (মনে মনে আমি বললাম তুমি আমারে এসব বিশ্বাস করাইতে পারবানা, আমি সিংঙাপুরে নতুন লোক নয়)।
যাক ভাই ভালো লাগলো আপনার কথা শুনে যে মানুষের মাঝে এখনো মহানুভবতা আছে।
তো ভাই আর একটু কমানো যায়না?
না ভাই আর সম্ভব না।
এমনি আমার কোন লাভ থাকবেনা।
তাইনা!?
হু।
তো সুমনের সাথে কথা শুরু হলো
-সুমনের কথা শুনে আমিতো হতবাক।
আমি বললাম-
আপনি নাকি কাদেরকে বলেছেন কনস্ট্রাকশান স্কিল ছাড়া কনন্ট্রাকশানে এনে দিবেন এবং এসে সে কি কনস্ট্রাকশানে কাজ করতে পারবে?
হা পারবে কেন পারবে না?
না ভাই আমার জানা মতেতো পারবেনা মনে হয়।
সে একটু কঠিন গলায় আমাকে বলল আপনে কতদিন থাকেন সিংঙাপুরে?
আমি বললাম ভাই ৭-৮ বছর থাকি।
অাপনি কত বছর?
৮ বছর।
সুমন জিজ্ঞস করলো আপনে কোন কম্পানিতে, কি কাজ করেন?
আমি বললাম MCC ছিনেন?
হ ছিনিতো।
আমি MCC তে WSHS পদে চাকুরি করি।
WSHS টা কি?
কি ভাই সিংঙাপুরে এতোদিন থেকেও WSHS পদটা কি জানেন না?
অারে ভাই প্যাচাল না করে বলেনতো।
WSHS হলো Workplace Safety & Helth Supervisor.
আর যদি না বুঝেন তবে Safety Supervisor পদ বুঝলেই হবে।
তা বুঝেন ত?
হ বুঝি।
যদি না বুঝেন তবে সংক্ষেপে এটুকু বুঝলেই হবে যে কনস্ট্রাকশা সেক্টরের পুলিশ।
ভাই এতো আর বুঝাইতে ঐবোনা সামনে বাড়ান।
আমি বললাম আপনিই বাড়ান
সে বললো আপনি পুলিশ হলে তো আপনার সবি জানার কথা?
আমি বললাম হা আমি জানিতো। শুধু এটা জানি না যে আপনি কাদিরকে কোন কনস্ট্রাকশান কম্পানিতে আনস্কিল এ আনবেন? এখন আমারে কাইন্ডলি একটু বলেন?
সে বললো সিফিংসিং এ!
আমার মাথায় যেন বাজ ভেঙ্গে পড়লো।
সিফিংসিং এ আনবেন?
হু কোন সন্ধেহ আছে?
আমি বললাম ক্যামনে কি ভাই?
ক্যামনে কি মানে - আমার ছোট বোনের জামাইকে আনস্কিল এ আমি আগামী সপ্তাহ সিফিংসিং এ আনতেছি। অলরেডি ভিসা বের হয়ে গেছে। আপনি চাইলে ইন্টারনেটে চেক করতে পারবেন।
আমি বললাম সিফিংসিং সিংঙাপুরের প্রতিষ্ঠিত কম্পানিগুলোর মধ্যে একটি এবং সিফিংসিং আমার প্রথম কম্পানি ছিল।
ওকে আমাকে আপনার বোনের জামাইয়ের পাসপোর্ট নং দেন আমি নেট সার্স করে এবং সিংফিংসিং এ গিয়ে খোঁজ নিয়ে দেখি যে কি ভাবে সিফিংসিং এ আনস্কিল লোক আসে? আমার জানা মতে তো সিফিংসিং এ কোন আনস্কিল লোক আনেনা {বি. দ্র. কোন আনস্কিল লোক কনস্ট্রাকশানে কাজ করতে পারেনা MOM (Ministry Of Manpower) এর নিয়ম অনুযায়ী}।
তখন সমুন তার কথার মোড় ঘুরিয়ে নিলো।
ভাই আমি পুরা খবর নিয়ে আপনাকে জানাচ্ছি এক সপ্তাহ পরে।
আমি বললাম আপনি সিউর নয়?
সে বলল না।
তো সিউর না হয়ে কি করে আপনি কাদের এতো বড় মিথ্যে কথা বললেন?
ভাই আমি যা শুনছি তা-ই বলছি।
আপনি যা শুনবেন আর তা-ই বলেবেন কেন?
চালে কান নিয়ে গেছে আর তা শুন। আপনি নিজের কানে হ্ত দিয়ে চেক না করে চিলের পিছনে ছুটবেন কেন?
bloody hell ব্লাডি হেল কোয়ায়কার (মনে হয় সে ইংরেজিটার অর্থ জানেনা)।
কি বললেন ভাই?
বলছি আপনার রক্তের গ্রুফ কি?
সেটা কেন?
না জানতে চাইলাম।
জানানিনা।
আচ্ছা আপনার শুনা কথা বিশ্বাস করে কাদির কাজ করলে তো বেটা বোকছুদ (আঞ্চলিক শব্দ) হইয়া সিংঙাপুরে আইসা দ্যাশে যাওয়ার জন্য রোজই চাঙ্গি এয়ারপোর্টের আসে পাশে ঘুরতো। আর কোন মতে একবার দ্যাশে যাইতে পারলে ঘুমের টেবলেট ৬০পিস খাইয়া হুইয়া যাইতো। তহন তারে বাচাইতে তো কে-উ আগাইয়া আইতোনা তাই না? (বি. দ্র. আমি রেগে গেলে আঞ্চলিক কথাটা বলা শুরু করি সাথে দু একটা ভুল-ভাল ইংলিশ অ)।
ভাই আপনি ঠান্ডাভাবে কথা বলেন।
হালা রক্ত খোর কোনাই ক্যার হালা তোর লগে ঠান্ডাভাবে কথা কোমু?
তো গ মত জারজ গ লাইগা অসহায় গরিব মানুষগুলো সারা জীবন গরিব-ই থাইকা গেল।
হালা তোর রক্তেন গ্রুফ তুই না জানলেও আমি জানি।
তোর রক্তের গ্রুফ ঐলো Dog(+) গ্রুফ।
সুমন আমার লাইনটা কেটে দিলো।
সে হয়তো আর আমাকে আগামী সপ্তাহে কল দিবেনা বিস্তারিত জানানাের জন্য।
কারন বিস্তারিত আমি জানি।
এবং এটাও জানি যে হালা একটা জাত দালাল।
কাদিরের মত সব কাদিরদেরকে আমি আমাদের এ পেজের মাধ্যেমে অনুরোধ করবো বেকারত্বের অভিশাপ হতে মুক্তি পেতে কুত্তাদের খপ্পরে পড়ে আপনার শেষ সম্ভল হারিয়ে আপনার নিজের ও পরিবারের জীবন শেষ করবেন না।
বিস্তারিত সুমনের মত না জেনে বিস্তারিত সত্যভাবে জানুন।
আপনারা যদি এ লেখা পড়ে উপকৃত হন তবেই আমার এ লেখা সার্থক হবে শতভাগ।
©somewhere in net ltd.