নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিশঙ্কর মৈত্রীর জন্ম ১৯৬৯ সালের ১৬ই ডিসেম্বর। বাবা ঋত্বিক কুমুদরঞ্জন, মা জয়ন্তী দেবী। পৈত্রিকনিবাস ফরিদপুর জেলার মধুখালি উপজেলার নরকোণা গ্রামে।শৈশব থেকেই লেখালেখি শুরু। প্রথম কবিতা লেখা এবং সম্পাদনা দেয়াল পত্রিকায়। প্রথম প্রকাশ মাসিক সন্দীপনা পত্রিকায়।

ররিশঙ্কর মত্রী

কবি লেখক আবৃত্তিকার। বর্তমানে ফরাসি প্রবাসী। জন্ম ১৯৬৯ সালের ১৬ই ডিসেম্বর।

ররিশঙ্কর মত্রী › বিস্তারিত পোস্টঃ

পাগলের সঙ্গে সকালের কফি

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

দুকাপে ভাগ করে পান করছি সকালের কফি
এই তোকে কে ডাকল এ পাড়ায়।
ওর নিরীহ উত্তর শুনি আর হাসিÑ
নির্ধারিত জনের সঙ্গে সাক্ষাৎশেষেআমাকে দেখতে এল সে।
সে ভালো; মাঝে মাঝে তুই দেখা না দিলে
আমি ভালো থাকি কীভাবে?
কফিতে চুমুক শেষ, এবার উঠে পড়
দুপুরের ভারী খাবার দেব না তোকে
রাতের আহারও নয়;
আদর অ্যাপায়ন করে তোকে
কাছে রাখার মানুষ আমি নই।
চলে যাচ্ছিস যা; আমাকে এখনই না—
যদি নিয়েই যাবি;
নিয়ে যাস চিলের মতো ছোঁ মেরে;
কাঠের ফলক কাঁধে করে
বিন্দু বিন্দু পা ফেলে
তোর সঙ্গে কখনো যাব না, কখনো না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.