নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক আবৃত্তিকার। জন্ম ষোলোই ডিসেম্বর ১৯৬৯। বর্তমানে ফ্রান্সপ্রবাসী।

রবিশঙ্কর মৈত্রী

কবিতা লিখি, আবৃত্তি করি, গদ্য লিখি, সবার বাস্তব জীবন বোঝার চেষ্টা করি। জীবনধারণ : টেলিভিশন কর্ম।

রবিশঙ্কর মৈত্রী › বিস্তারিত পোস্টঃ

কথাবুদ্ধ

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৬

কবিত্ব পতিত্ব এবং সতীত্ব কল্পনানির্ভর; যা কল্পনাতেই সুন্দর তাকে বিশ্বাসের কাছে ডেকে আনলে সমগ্র পরিবেশই বিষবিষাদযুক্ত হয়ে যায়।



কোথায় হৃদয় আছে জানি না। যাকে আমি নিজেই দেখতে পাই না তাকে তোমায় দেখাই কী করে? গুচ্ছ ফুল, ধাতব অলঙ্কার এবং কালো কাপড় হয়তো কোনো সংকেত তোমাকে পাঠাতেও পারে।


আছে সঙ্গ, সুধা, অবারিত হৃদয়-- সবই পড়ে রইল; শুধু বুক পকেটে পড়েথাকা কিছু কাগজ অবমুক্ত হল।



একেকজন সুচিকিৎসকও মানুষের জন্য জন্মগ্রহণ করেন, তাঁরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সাদা কালো বাছবিচার করেন না; আমরা তাই ফরাসি দেশে বিনামূল্যে সুচিকিৎসা পাই, সুশিক্ষা পাই, পাই নিরাপদ আবাসন। ধর্মের ভিত্তিতে যে সকল দেশে মানুষ নিগৃহীত হয়, আমি সে সকল দেশকে এবং তাদের ধর্মবিশ্বাসকে ভয় পাই।


বেতন বাড়লেই চেতন বাড়ে না; চেতন না বাড়লে জীবনমানও বাড়ে না।


এক বালিশে মাথা রাখলেও দুটি হৃদয় যোজন যোজন দূরে থাকতেই পারে। দেশে বাস করলেও মনের মধ্যে বিদেশ উথালপাতাল করতে পারে। বিদেশে সুখে থাকলেও দেশের জন্য বুকের মধ্যে গভীর ক্ষত হতেই পারে।


গরিবের রান্নায় খুন্তি কড়াইয়ের আওয়াজটা বাড়তেই থাকে। বড়োলোকের রান্না হয় নীরবে, তারা হাপুস হুপুস করেও খায় না, খেয়েটেয়ে ঢেঁকুরও তোলে না।
দরিদ্র দেশের উন্নয়নও হয় বাজনা বাজিয়ে,
ধনী দেশের উন্নয়ন হয় নীরবে, পর্দা ঢেকে

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.