| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রবিশঙ্কর মৈত্রী
কবিতা লিখি, আবৃত্তি করি, গদ্য লিখি, সবার বাস্তব জীবন বোঝার চেষ্টা করি। জীবনধারণ : টেলিভিশন কর্ম।
যে যেখান থেকে তার নতুন সময় হিসেব করে তার নতুন বছর তখন থেকেই শুরু হয়। আসলে নতুন সময় নতুন বছর বলে কিছু নেই। একই সময় ফিরে ফিরে আসে। দৌড়ের একেকটি রাউন্ড শেষ করার মতো পৃথিবীও একটি আবর্তন শেষ করলেই আমরা নতুন বছরে পৌঁছে যাই। সময় তার নিয়ম মেনে চলতেই থাকবে। এই চলমান সময় থেকেই আমরা একেকজন ছিটকে পড়ি, হারিয়ে যাই।
সময়ের হিসেব নিকেশ চালু হয়েছিল বলে আমরা অঙ্ক কষে এগিয়ে যেতে চাই। পরিকল্পনা করি। স্বপ্নও দেখি। সময়কে জয় করতে চাই। সময়কে মেনে আমরা প্রতিশ্রুতি দিই, প্রতিজ্ঞাবদ্ধ হই।
খ্রিস্টের জন্মসাল হিসেব করে খ্রিস্টাব্দই এখন সারা পৃথিবীর সর্বজনীন ক্যালেন্ডার। ২০১৬ কেমন গেল, কতোটা সার্থক আর কতোটা ব্যর্থ হলাম--এই হিসেবটাও করা লাগে। পেছনের অঙ্ক ছাড়া সামনে এগিয়ে যাওয়া যায় না। ২০১৭ শুভ সুন্দর নিরাপদ মঙ্গলময় হোক। শুভ খ্রিস্টাব্দ। 
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৮
ঋতো আহমেদ বলেছেন: 'আসলে নতুন সময় নতুন বছর বলে কিছু নেই। একই সময় ফিরে ফিরে আসে'... বুঝিনি । এই তথ্যটা কি science base নাকি ব্যক্তিগত উপলব্ধি?