নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিদ্রোহী ভৃগু, ভগবান-বুকে একে দেব পদচিহ্ন/ আমি স্রষ্টা-সূদন, শোকতাপ-হানা খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন

ক্লান্ত কালবৈশাখি

খানিকটা খামখেয়ালী আর কঠোর বাস্তববাদীর অদ্ভূতুড়ে সংমিশ্রণ আমি। পড়াশোনাকে দুনিয়াতে সবথেকে বেশি ঘৃণা করি। আবার বই ছাড়া আমার একটা দিন চলে না। গল্প-কবিতা লিখতে ভালবাসি। আর ভালবাসি যুক্তির মাঝে যুক্তিহীনভাবে থাকতে।

ক্লান্ত কালবৈশাখি › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ থেকে ভিজিট করা শীর্ষ ২০ ওয়েব সাইট

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৭



১. Facebook: ধারণা করাই যায়। আমিও এটাকে সমর্থন করি। এখন মানুষ ইন্টারনেট কী বোঝার আগে বোঝে ফেইসবুক কী? ইন্টারনেটে যে ফেইসবুক ছাড়া অন্য কাজও করা যায়, সেটাও অনেকে জানে না। ফেইসবুক তো উপরে থাকবেই। আপনিও আপনার সন্তানকে ফেইসবুক চালাতে উৎসাহী করুন। ভুলে ভরা পাঠ্যবই পড়ে ভুল শেখার চেয়ে ফেইসবুক পড়ে কিছু না শেখাই ভাল। B-)) B-)) B-))



২. Google: খোঁজ দ্য সার্চ। বাঙালি অলিতে খোঁজে। গলিতে খোঁজে। তারা পানির নিচে ডুব দিয়ে সেখানেও খোঁজে। তো গুগল উপ্রে থাকবে না তো কি আমি থাকব???



৩. Google.com.bd: সিরিয়াসলি এটাকে তিন নাম্বারে দেখে ব্যাফুক কষ্ট পাইছি। :(( :(( :( :( ধারণা ছিল, এটা Google এর উপ্রে থাকবে। তাছাড়া ২৬ মার্চ একদিনেই এটাতে যে পরিমান হিট পড়েছে... থাক! এসব নিয়ে কথা বলে দুঃখ বাড়াবো না।



৪. Yahoo: আবারও খোঁজাখুঁজি। বাঙালি এত কী খোঁজে??? Google আর Yahoo এর কাছে জিজ্ঞেস করতে হবে, বাঙালির সার্চ লিস্টে সবার উপরে কী আছে???



৫. Youtube: সরকার Youtube বন্ধ করেও পার পেল না। এখনও বহাল তবিয়তে টিকে আছে। মানুষ কী দেখতে এত ইউটিউবে যায়, কে জানে??? জানলে কেউ আওয়াজ দিয়েন। অবশ্য, আমি যেটা ভাবছি সেটা ভাবলে আওয়াজ দেবার দরকার নাই।



৬. Prothom-Alo: মারহাবা! মারহাবা! এই নাস্তিক মুরতাদদের পত্রিকা এখনও এত্ত উপ্রে!!! এই দেশের উপ্রে তো আল্লার গজব পড়বে। সবাই মাথার উপ্রে হাত দিয়া দাঁড়ান।



৭. Blogspot.com: বাঙালি ইংরেজি ব্লগে এত কী করে? তারা কী ইংলিশ ‘বলগার’ হইবার চায়? না’কি ভাব মারতে আইডি খুলে রেখে দেয়? না’কি কপি-পেস্ট করার ধান্দায় যায়???



৮. bdnews24: এটা একটা কাজের সাইট। যাক বাঙালির দেশ বিদেশের হাল হকিকত জানার ইচ্ছা এখনও কমে নাই।



৯. banglanews24: bdnews24 এর কথাগুলো কপি পেস্ট।



১০. Wikipedia: সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী/ রেখেছ বাঙালি করে মানুষ কর নি। নাহ! বাঙালি মানুষ হচ্ছে। তারা এখন উইকিপিডিয়া পড়ে। অবশ্য এখন পর্যন্ত রেফারেন্সের জন্যই এখানে বেশি ঢু মারা হয়। কিছু ভাল বাংলা ডেভেলপারও লাগবে।



১১. ESPN Cricinfo: সব দোষ সাকিব তামিমের। এত্ত ভাল খেলে ক্যান??? তাই তো এত্ত ঢু মারে ‘ক্রিক ইনফো’তে। আগে একটা ম্যাচ জিতলে যে ফিলিংস পাইতাম এখন তার সিকি ভাগও পাই না। বড়ই আপচুচের বিষয়। :) :)



১২. Techtunes: যথারীতি শীর্ষ বাংলা ব্লগ। নাহ! আসলেই এইটা কামের সাইট।



১৩. Wordpress: ব্লগের প্রাদুর্ভাব বাড়ছে। সেই সাথে ফ্রি ব্লগেরও। অলিতে গলিতে ব্লগ গজিয়ে উঠছে। এখন নতুন ব্লগের জন্য নাম খুঁজে পাওয়াই দায়। X( X(( X( X((



১৪. Somewhere in... Blog: প্রথম বাংলা ব্লগ। আর সে এখন এত নিচে!!! দায়িত্ব মডুদের একার না। আমাদেরও। আশা করি, আরও ভাল ভাল পোস্ট পাব সামহোয়্যার ইন থেকে।



১৫. BdJobes: চাকরীর বাজার বড়ই মন্দাভাব। “আমার মামুজান আমায় কথা দিয়েছে/ আসি আসি বলে চাকরী ফাঁকি দিয়েছে”।



১৬. Amardesh: হাউ ইজ দিচ পচিবল!!! :-P :-P :-P আমার দেশ এত উপ্রে!!! অবশ্য অবিশ্বাসের কিছু নাই। আমার দেশ বন্ধের দাবীতে এত্ত এত্ত লাফালাফি করে আমরাই একে উপরে এনেছি। মিডিয়াকে কখনও নিষিদ্ধ করে বন্ধ করা যায় না। বরং এটা আরও উপরে উঠে। হলুদ সাংবাদিকতাকেও চুপ করে দেখা ছাড়া কিছুই করার নাই। এমনিতে সেটা পড়ে ১০ জন বিভ্রান্ত হবে। আপনি সেটা নিয়ে লাফালাফি করলে মানুষ কৌতূহলী হয়ে সেটা পড়ে ১০০ জন বিভ্রান্ত হবে।



১৭. oDesk: যাক বাঙালি অনলাইনে থেকে শুধু সময় আর মেগাবাইটই নষ্ট করে না। উপার্জনেরও চেষ্টা করে



১৮. Twitter: ধারণা করেছিলাম, বাংলাদেশে যত মানুষ ফেইসবুক চিনে তার ১০ ভাগে এক ভাগ টুইটার চিনে। দেখা গেল ধারণা ভুল। যত মানুষ ফেইসবুক চিনে তার ১৮ ভাগের এক ভাগ টুইটার চিনে।



১৯. Blogger.com: বাঙালি ইংরেজি ব্লগে এত কী করে? তারা কী ইংলিশ ‘বলগার’ হইবার চায়? না’কি ভাব মারতে আইডি খুলে রেখে দেয়? না’কি কপি-পেস্ট করার ধান্দায় যায়??? (Blogspot এর কথা কপি পেস্ট)



২০. Linkedln: সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। আমার জঘন্য লাগে। এখানে এত মানুষ কী করতে যায় কে জানে?

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৬

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: অবশ্য, আমি যেটা ভাবছি সেটা ভাবলে আওয়াজ দেবার দরকার নাই।




হেই মিয়া, আপনে আমার চিন্তা চুরি করছেন কেন ? ;)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: সেইম কুশ্চেন আমি আপনার প্রতিও তুলতে পারি...

২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৬

ফকির সাইঁ বলেছেন: How you got this ?

plz give some link,

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: http://www.alexa.com/topsites/countries/BD

৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৭

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: যান মাফ কইরা দিলাম। পিলাচ দিয়া গেলাম।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: টিঙ্কু...

৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫

আদিত শরীফুল বলেছেন: ভালুই খিখেছেন।
গণমাধ্যম ভিত্তিক বাংলায় প্রথম পোর্টাল http://www.pressbarta.com
এইটা একটু দেখিয়েন। যদিত্তবা এই মুহুর্তে কাজ চলতেছে।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১২

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: এখন খানিকটা ব্যস্ত আছি। পরে সময় করে ঘুরে আসব...

৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২

িট.িমম বলেছেন: হে হে আমি যেইডাই যাই এখানে হেইডা নাই......... ধরি মাছ কিন্তু না ছুই পানি.... আমারে আর পায় কে?

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১২

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: আপনের কুনো সহোদর নাই। তাই আপনের সাইট লিস্টেও নাই...

৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪১

হায়রে দুনিয়া বলেছেন: ভুলে ভরা পাঠ্যবই পড়ে ভুল শেখার চেয়ে ফেইসবুক পড়ে কিছু না শেখাই ভাল।



;) ;)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৬

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: B-) B-) B-)

৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: সামু কত নাম্বারে ভাই?

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: পোস্টেই তো আছে। ১৪শ...

৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

অন্ধকারের রাজপুত্র বলেছেন: ভুলে ভরা পাঠ্যবই পড়ে ভুল শেখার চেয়ে ফেইসবুক পড়ে কিছু না শেখাই ভাল। B-)) B-)) B-))
বাহ ! কি বাণী ! :-B B:-/
সোনার হরফে লেখাইয়া রাখা দরকার ! B-)) B-))

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৪

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: B-)) যাই হোক!!! সোনার হরফে না লেখাইয়া, সোনার হরফ কেনার টাকাটা আমাকে দিয়ে দিয়েন।

৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৫

দি সুফি বলেছেন: ২০. Linkedln: সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। আমার জঘন্য লাগে। এখানে এত মানুষ কী করতে যায় কে জানে?

এটা প্রফেশনালদের নেটওয়ার্কিং সাইট। বিদেশী ভালো কাজের ক্ষেত্রে লিংকড্‌ ইন অনেক সাহায্য করে।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: ও!!! এই জন্যেই ভাল লাগে নাই। আমি পুরাই অ্যামেচার...

১০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮

দি সুফি বলেছেন: আদিত শরীফুল বলেছেন: ভালুই খিখেছেন।
গণমাধ্যম ভিত্তিক বাংলায় প্রথম পোর্টাল http://www.pressbarta.com
এইটা একটু দেখিয়েন। যদিত্তবা এই মুহুর্তে কাজ চলতেছে।


কেমনে সম্ভব?? এইটাত ২০১২ সালের ০৩ নভেম্বর রেজিষ্ট্রেশন করা! :||

১১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

ফাহীম দেওয়ান বলেছেন: ২০. Linkedln - এইখানে যে পাব্লিক কি করে না বুইঝাই, বেহুদা রিকুয়েষ্ট মেইল আইসা অফিসের মেইল বক্স ভইরা যায়। সব কয়টারে জাঙ্কে ক্ষেদাই।

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৮

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: ;) ;) ;)

১২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনার বর্ণনা গুলো পড়ে ব্যপক মজা পেয়েছি ।

পোস্টে প্লাস ।

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৭

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: টিঙ্কু...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.