নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনচেতা

তানভীর বলছি

তানভীর বলছি › বিস্তারিত পোস্টঃ

ময়লা প্যান্ট আর সাদাসিধে পোশাক ।

২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:০৯

দিনটা ছিলো অন্যান্য দিনের মত একটা সাধারন দিন । যেকটা দিন জীবনে স্বরনীয় যেকটা দিন আছে, এটা তার মাঝে অন্যতমত ।



হ্যা 4 জানুয়ারীর কথা বলছি । বিকেলে কোচিং শেষে বাসায় ফিরছিলাম ।

খুব ভয়ে ছিলাম । এই বুঝি ককটেল মারলো রে ! এই বুঝি গাডির গ্লাস ভাংলো রে । চারিদিকে কেমন যেন একটা থমথমে পরিবেশ । জি ই সি তে গাডির আশায় তীর্থর কাকের মত দাডিয়ে আছি ।

প্রায় ২০ মিনিট পর একটা সোনার হরিন (টেম্পো) এলো ।

আমি সহ যাত্রি 7 জন ।

আমার পাশেই একটা ময়লা প্যান্ট আর সাদাসিধা পোশাকের এক ভদ্রলোক বসলেন । একটা ইয়া মোটা চশমা পরা । দেখে মনে হচ্ছিলো দুচোখে যেন দুটো ম্যগনিফাইং গ্লাস পরে আছে ।

হাতে ছিলো অদ্ভুদ আকৃতিয় একটা বিশাল ব্যাগ ।



তো, গাড়িতে আমি আমার মত পরীক্ষার প্রশ্নটা বের করে দেখছি কটা ভুল হল ।

কিন্তু লোকটা দেখি ট্যেরা চোখে প্রশ্নটা পডার চেষ্টা করছে ।



লোকটার আগ্রহ দেখে মনে হল যেন উনি পরিক্ষার হলে বসে প্রশ্ন কমন না পড়ায় আতংকে আছেন ।

তার চোখে মুখে সেরকম ই একটা ছাপ ।

তাই নিজে থেকেই প্রশ্নটা বাডিয়ে দিলাম ।

প্রশ্ন দেখবেন তো ?

এই নিন ।

( লোকটা খুশি মনে প্রশ্নটা দেখছে ।)



-আংকেল , কেমন দিলা পরিক্ষা ?



জি ! বেশি ভাল না ।



-কেন আংকেল ? প্রশ্নতো অনেক মানসম্মত হইছে ।



ইয়ে মানে , জি হ্যাঁ ।তবে পডে যাই নাই তো ।



- ও। তা কিসে পড ?



ইন্টার সেকেন্ড ইয়ারে ।



-ভাল ।

তা বড হয়ে কি হবা ?

(মনে মনে লোকটার কথায় বিব্রত হচ্ছিলাম । তার পর ও জবাব দিলাম ।)



-হু বুজলাম । অনেক বড আশা ।তা এমন গন্ডগোলের মাঝে বের হইছ যে ।



(লোকটা এমনভাবে কথা বলছিলো যেন আমি তার ঘরজামাই হই।)



বিরক্তি নিয়ে উত্তর দেই , গন্ডোগোর ভালো ই লাগে । তাছাড়া , বাসায় আর কত বসে থাকবো ? বলেন ?



-হ্যাঁ তাও ঠিক । তো , সাবধানে চলাফেরা করবা । চোখ কান খোলা রেখে চলবা ।



কেন ? কি হইসে ? আমার চোখ কান খোলা না থাকলে নিশ্চই আপনায় সাথে কথা বলতে পারতাম না । তাই না ?



-আংকেল , কানে একটা ডিশ এন্টেনার মত বিশাল হেডফোন দিয়ে চলাচল করাটা কি ঠিক ?



(এভাবেই লোকটা আমাকে তাঁর অমৃত মিশ্রিত উপদেশবানী শোনাচ্ছিলেন । ঠিক আমার আব্বার মত ।)



কথা বলতে বলতে আকবর শাহ্ পার হচ্ছিলাম ।লোকটার কথাবার্তার কোন শ্লীলতা ছিলোনা । যা তা জিঙ্গেস করা শুরু করলো ।



কয় ভাই বোন ? কে কিসে পডে ? এমন কি তাদেয় বয়স ও !



কিছুক্ষনের মধ্যেই আমার সহ্যের সীমা চরমে পৌছলো ।



তবুও ভদ্রতার খাতিরে অনেকটা অনিহার সাথেই জিঙ্গেস করলাম ।



কই যাবেন ?

লোকটা উত্তরে কোন একটা বস্তি এলাকার নাম বলল ।



গাডিতে তখন 4 জন যাত্রি ।

হঠাত্‍ হৈ চৈ শোনা গেল ।

হ্যাঁ । ঐ তো , কিছু লোক লাঠি শোটা হাতে আমাদের গাডিটার দিকেই তো আসছে ।

গাডিটা থামানোর চেষ্টা করছে ।

ড্রাইভার পরিস্থিতি সামলে নিয়ে জোরে একটা টান দিলেন । হারামিগুলা বৃষ্টির মত পাথর ছুডছিলো ।

লোকটা আমায় বলল মাথা নিচু করে বসে থাকতে ।

আমি তাই করলাম । কিন্তু হঠাত্‍ একটা কাঁচের ভাঙা টুকরাতে এক যাত্রির হাত কেটে গেল । প্রচন্ড বেগে রক্ত বেরুচ্ছে ।

ঠিক তখন ই চোখ পডলো পাশের লোকটার দিকে ।

দেখে অবাক হলাম ।ব্যাগের চেইন টা খুলে কি সব নিয়ে আহত লোকটার দিকে ছুটে

গেলেন । আহত লোকটাকে শান্ত করে ওনার কাটা হাতে একটা ব্যান্ডিস লাগিয়ে দিলেন ।

তারপর তাড়াতাড়ি গাডি থেকে নামলাম আমরা ।

লোকটা চলে যাচ্ছিলো । যাওয়ার আগে নিজের আগ্রহ থেকেই লোকটাকে বিনয়ের সাথে জিঙ্গেস করলাম ,



-আংকেল কিছু মনে না করলে একটা প্রশ্ন করবো ?



অবশ্যই ।কর কর ।



-আচ্ছা আংকেল আপনি কি করেন ?



পকেট থেকে পরিচয় পত্রটা বের করে উত্তরে যা বললেন পুরোটাই স্তম্ভিত হয়ে যাই । বিশ্বাস ই হল না ।মনে হয় 20 সেকেন্ড হা করে দাড়িয়ে ছিলাম । তাঁনি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের কোন এক বিভাগের বিভাগীয় প্রধান ! ! ! !

আমি শুধুই তাঁর দিকে তাকিয়ে ছিলাম !



-দুঃখিত স্যার । আসলে গাডিতে আপনার সাথে খারাপ ভাবে কথা বলছি । কিছু মনে করবেন না ।



না না ঠিক আছে ।আর আমাকে আংকেল বলেই ডেকো ।



- জি । আচ্ছা , আপনি ঐ বস্তিতে কেন যাচ্ছেন ? আপনার কেউ থাকে নাকি ?



হ্যা । ওখানে আমার অনেক রুগি আছে । আজ ওদের ওখানে আমার জন্য সবাই অপেক্ষা করছে । আজ আশি ।



-জি হ্যাঁ । ভাল থাকবেন ।



যেতে যেতে পেছনে ফিরে মিষ্টি একটা মুচকি হাসি দিয়ে আমায় বিদায় জানালেন ।





এদের মত মানুষ পৃথিবীতে আছে বলেই আজ ও আমাদের মত মানুষেরা বেচে আছে ।

প্রকৃত ডাক্তার বলতে যা বুঝায় ওনি ছিলেন তার ই এক জ্বলন্ত প্রতিচ্ছবি ।



হাজার সালাম আর শ্রদ্ধা জানাই এই মানুষটিকে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.