নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অতি সাধারন মানুষ।

ভালোবাসি ভাবতে, প্রতিটি জিনিস নিয়ে ভাবতে। ভালোবাসি মানুষ কে একটূ খানি উতসাহ দিতে, ভেতর থেকে মরে যাওয়ার আগে বার বার বাচিয়ে তুলতে।

দিবিডি গ্যাংস্টা

কোন প্রফেশনাল ব্লগার নই আমি.. ভালো লাগে মনের কথা গুলো লিখে প্রকাশ করতে ..কারন গুছিয়ে কথা হয়তো বলতে শিখিনি এখনো। তাই অবসর সময় পেলেই মনের কথা গুলো লিখি।

দিবিডি গ্যাংস্টা › বিস্তারিত পোস্টঃ

একটা সমাজ।

২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:২২

একটা সমাজ!

আমার দৃঢ় প্রখর দৃষ্টি কেড়ে নেয়।

আমি অন্ধ।

আমায় বন্ধি করে দেয়।

আমি কারারুদ্ধ, আমি বন্ধ চারিপাশ এর মাঝ থেকে বলতে চাই, আমায় মুক্ত করে দাও।

হাফ ছেড়ে বাচতে দাও।

আমি অলস নই।

আমি নিদ্রাহারা মানুষ ,

আমি ক্লান্ত।

আমি এগিয়ে যেতে চাই, ভেবে যাই..আমায় মুক্তি দাও। আমি দৌড়ে পালাতে চাই। আমি ঘুমিয়ে হারানো শক্তি গুলো আবারো উদ্ধার করে নিতে চাই।

আমায় বাচঁতে দাও।

আমি বাচঁতে চাই।



একটা সমাজ।

আমায় চিনেনি, কেউ বুঝেনি। শুনেনি আমার সেসব কথা। আমার হৃদয় ভাঙা আর্তনাদ , আমি চিৎকার করেছি কতো, কেদেছি যত। ভাসিয়ে দিয়েছি সব। এবার আমি হাসতে চাই। আমি প্রান খুলে হাসতে চাই। বাচঁতে চাই। আবারো বুঝাতে চাই আমি নির্দোষ ..



একটা সমাজ।

তারা দেখেনি পেছনের কোন ঘটনা। তারা বুঝেনি কোন যুক্তিযুক্ত কথা। তারা জানেনি আসল রহস্য টা। তাদের প্রতি আজ ঘৃণায় আমার তপ্ত হৃদয় কড়মড় করে জ্বলে ওঠে। শুধু একটি বার, শুধু একটিবার দাও আমায় সব শক্তি আমি জ্বালিয়ে সব ছাড়খার করে দেই। আমি একটু হাফ ছেড়ে বাচঁতে চাই।



আজ শুধু একটু বাচঁতে চাই।



সমাজ বাস্তবতায় এক কঠিন বেড়াজালে আজ আমরা বন্ধি। কত নির্দোষ কত অসহায় মানুষ আজ নিরুপায় , অযথাই দায় বয়ে বেড়াতে হয়, অবেলায় কত নিস্পাপ মন শুধু কেদেই মরে যায়। কত মানুষ অযত্নে অবহেলায় মৃতপ্রায়, কত লোক অযথাই কৃতদাস হয়ে জীবন বয়ে বেড়ায়।

অযথাই কত মানুষ কত কঠিন শাস্তির শিকার। মনুষ্যত্ব হারিয়ে হিংস্র প্রাণির রুপ ধারনে ব্যাস্ত সবাই। যার আছে সে শুধু পেয়েই যাচ্ছে আর যার নেই সে শুধু হারিয়েই যাচ্ছে।





দেখার কেউ নেই। শুনার কেউ নেই। শুধু বলে বেড়াই , সব আমার শুধু সব আমার।





একটা সমাজ। কিছু কঠিন নীতি।

এভাবেই আমাদের মেরে ফেলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.