নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অতি সাধারন মানুষ।

ভালোবাসি ভাবতে, প্রতিটি জিনিস নিয়ে ভাবতে। ভালোবাসি মানুষ কে একটূ খানি উতসাহ দিতে, ভেতর থেকে মরে যাওয়ার আগে বার বার বাচিয়ে তুলতে।

দিবিডি গ্যাংস্টা

কোন প্রফেশনাল ব্লগার নই আমি.. ভালো লাগে মনের কথা গুলো লিখে প্রকাশ করতে ..কারন গুছিয়ে কথা হয়তো বলতে শিখিনি এখনো। তাই অবসর সময় পেলেই মনের কথা গুলো লিখি।

দিবিডি গ্যাংস্টা › বিস্তারিত পোস্টঃ

জন্ম থেকেই জ্বলছি ঢাকায়!

২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

শৈশব সৃতি আর প্রকৃতি ঘেরা সেই চিরচেনা জায়গায়, নাড়ির টানে যাচ্ছি বাড়ি,

এমন করে বলার মত আমার সুযোগ নেই। নেই কোন শৈশবের প্রকৃতি ঘেরা সৃতিও !



গ্রামের মাটির পথ ঘাটে আড্ডা কিংবা পুকুরে খাল বিলে ঝাপ দিয়ে মাছ ধরার যেমন কোন অভিজ্ঞতা নেই,

তেমন ই জানা নেই গাছে উঠে আম জাম খাওয়ার স্বাদ ও ।



সাইকেল নিয়ে গ্রামের সেই চিকন আর এব্রোথেব্রো রাস্তা দিয়ে চালাতে পারিনা আমরা।

কারন ব্যস্ততার এই ঢাকায় এসবের বড়ই অভাব।



জানতে ইচ্ছে করে।

ঈদ এ নাকি গ্রামে সেরকম মজা হয়।

কিজানি ! " ঈদের গ্রাম " এ কি আছে কে জানে। এত কস্ট করে বাস ট্রেনের ছাদে , লঞ্চে ঝুলে তারা কোন খুশি পায়।

আমাদের ঈদের খুশি তো সব টিভি আর নাটকেই পাওয়া যায়।। !!



আমার সৃতির পাতায় সব এই ঢাকা !

যেখানে প্রতিদিন দৌড়ে বাসে উঠতে হয়, কানে হেডফোন দিয়ে জ্যাম উপভোগ করতে হয়।

যেখানে কেউ টাকার বস্তা নিয়ে ঘুরে , কেউ আবার ময়লার।

যান্ত্রিকতার ভিড়ে আমরাও একেক টা ডিজিটাল রোবট।



প্রতিদিন ঘুম থেকে উঠেই থাই গ্লাসের জানালা চাপিয়ে দিয়ে গাছের বদলে উচু উচু বিল্ডিং দেখতে পাওয়া যায়।

নিশ্বাসে ভেতরে অক্সিজেন যায় নাকি পেট্রোলিয়াম তা বুঝা মুশকিল !



জন্ম থেকেই জ্বলছি ঢাকায় !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.