| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিবিডি গ্যাংস্টা
কোন প্রফেশনাল ব্লগার নই আমি.. ভালো লাগে মনের কথা গুলো লিখে প্রকাশ করতে ..কারন গুছিয়ে কথা হয়তো বলতে শিখিনি এখনো। তাই অবসর সময় পেলেই মনের কথা গুলো লিখি।
পৃথিবীর প্রতিটা মানুষ ই সুখি . .
সুধু পার্থক্য হল কেউ তা অনুভব করতে পারে আর
কেউ পারেনা . .
কিন্তু আসলেই দু:খ বলতে আমরা কি বুঝি?
আমার তো মনে দুঃখ কথাটার আবিস্কার হয়েছে শুধুমাত্র সুখ কথাটাকে ব্যাখা করার জন্যেই।
দুঃখ বলতে যদি কিছু নাই থাকতো তাহলে আমরা সুখের অনুভূতি কি তা কখনই জানতাম নাহ।
প্রত্যেকটা জিনিসের হয়তো দ্বীমুখি একটা ব্যাপার আছে।
আমাদের সুখ দুঃখের মত ব্যাপার গুলো হয়তো পরোক্ষ ভাবে নিয়ন্ত্রণ করে আমাদের মন। আর আমরা নিয়ন্ত্রণ করি আমাদের প্রত্যক্ষ ভাবে মন নিয়ন্ত্রণ কারী ব্রেইন কে।
কথা গুলো আজব লাগলেও সত্যিই।
কিন্তু অনেকে জানেনই না যে মন কে নিজ থেকে পরিচালনা বলে কিছু একটা আছে।
মানুষের শারীরিক শক্তির চেয়েও মানসিক শক্তি বেশি শক্তিশালী! এজন্যই তো মানুষ ছোট্ট হয়েও তারচেয়ে বড় বড় বিশালাকার প্রানিদের নিয়ন্ত্রণ করতে সক্ষম। কারন সৃস্টকর্তা আমাদের সে সামর্থ্য দিয়েছেন।
আমরা মনের জগতে হারিয়ে যেতে পারি। চাইলেই দুঃখ কে খুশিতে রুপান্তরিত করতে পারি। কিন্তু তা কি চেয়েছি কখনো??
একই জোকস্ কিংবা একই হাশির
কথা আম্রা বারবার
শুনে হাসতে পারিনা কিংবা চাইনা . .কারন আমাদের ভাবনায় আসে এই হাসির ঘটনা টি আমি জানি। নতুন করে হাসার তেমন কিছু নেই।
কিন্তু একই কস্টের কথা মনে করে কেন বারবার
কস্ট পাই ?? কস্টে তো আর চকলেট ক্রিম দেয়া নেই যে তা বারবার চেখে দেখতে হবে।
তবুও আমাদের দুঃখ গুলো আমাদের পুনরায় ঘিরে ধরে। আমরা হতাশায় তলিয়ে যাই। মন কে এটা ভাবিয়ে তুলি না যে সুখে বার বার হাসির যেমন কিছু নেই। দুঃখে বার বার কাদাঁর ও কিছু নেই।
যখন নিজের মনে কোন কস্ট বা দুঃখ আসবে . .
ঠিক তখন নিজের চেয়েও কস্টে থাকা মানুষ
দের কথা মনে করলে হয়ত
নিজেকে সুখি বলেই ভাবা সম্ভব . .
ছোট ছোট খুশি আবেগ
অনুভুতি মজা কে উপভোগ করা উচিত . .
Enjoy the little things!
খুব বড় খুশির আশায় বসে না থেকে ছোট ছোট জিনিস গুলো উপভোগ করতে শিখলে বড় সুখ গুলোও আপনা আপনিই ধরা দিতে বাধ্য।
কিন্তু দুঃখ বলে জীবনে কিছুই রাখবোনা সেটাও সম্ভব নয়। কিছুটা দুঃখ না থাকলে তো সুখ অনুভব করা যায়না তা আগেই বলেছি।
তাই দুঃখের সঙ্গা কে নতুন করে রুপ দেয়া যেতে পারে।
ধরে নিলাম সুখের অনূভুতি টা কে খুব বেশি আনন্দে উপভোগ করার মশলা হচ্ছে দুঃখ !!
শুধুমাত্র সুখ টাকে আরেকটু তৃপ্তি করে খেতেই আমরা দুঃখ কে ব্যাবহার করবো।
সুখ কে খাওয়ার অযোগ্য করতে নয়।
আমাদের সৃস্টিকর্তা এই পৃথিবী কে অনেক
যত্ন করেই সৃস্টি করেছেন . .এই পৃথিবীর সবখানেই সুখের অনূভুতি পাওয়া সম্ভব। ছড়িয়ে ছিটিয়ে থাকা সুখের কনা গুলো গুছিয়ে
এটা সুন্দর শালিন করে উপভোগ
করা এবং সৃস্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইবাদাত করে সুখ এর
মাত্রা বাড়ানো টা আমাদেরি দায়িত্ব. . .
আমরা তা বুঝতে পারলেই হল . .
হয়ত তখন ই সুখের আসল অনুভুতি পাওয়া সম্ভব।
আজ থেকেই হোক সুখি হওয়ার পথ চলা।!
০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৮:০৫
দিবিডি গ্যাংস্টা বলেছেন: একবারের জন্যে না হয় চেয়ে দেখুন, নিজেকে সুখি হিসেবে ভাবতে শিখুন, যত দুঃখই থাকুক না কেনো,
আশা করি বিড়াল টা নিজ থেকেই ঘণ্টা পড়ে সামনে এসে দাঁড়াবে।
এক বারের জন্যে খুজে দেখুন, সব দুখের মাঝেও সুখ আছে।
তা দুঃখ টা চলে গেলেই হয়তো বুঝা যায়।
২|
০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৮:১৩
নুর ইসলাম রফিক বলেছেন: নিজেকে সুখী ভাবতে ভাবতেই কাটিয়ে দিলাম
৫টি বছর, এখনো নকল হাঁসি হাঁসি প্রাণ খুলে
শত দুঃখের স্রুতের মাঝে সাতার কেটেও।
তাই বলে কি আমি প্রকৃত পক্ষে সুখী।
নিশ্চই না।
এ আমার সুখের অভিনয়।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
নুর ইসলাম রফিক বলেছেন: কিন্তু বিড়ালের গলায়টা ঘন্টা পরাবে কে?
গল্পটা নিশ্চই মনে আছে।
ভাই চাইলেই যদি সুখী হওয়া যেতো
তবে আমি হতাম পৃথিবীর শ্রেষ্ট সুখী