নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাইকে ধন্যবাদ.................

দেশের জন্য বলে যাব......................

ডিজিটাল ২০২১

দেশকে ভালবাসি

ডিজিটাল ২০২১ › বিস্তারিত পোস্টঃ

মাত্র ২মিনিট লাগবে প্রশ্নগুলি পড়তে, অবশ্যই না পড়ে কোথাও যাবেন না..... প্লিজ.

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৬

মাত্র ২মিনিট লাগবে প্রশ্নগুলি পড়তে, অবশ্যই না পড়ে কোথাও যাবেন না..... প্লিজ.....



মানুষের চিন্তাভাবনা এখন তার ব্যক্তিগত স্বার্থসিদ্ধির সঙ্গে জড়িত। এইদেশ নিজের এই অনুভূতি যখন মানুষের নেই তখন সমাজিক ব্যবস্থার পরিবর্তন কি করে আশা করা যায়! রাজনৈতিক দলগুলো তাদের বিশেষ বিশেষ চশমা দিয়ে সমস্যাগুলো দেখে।



১. পরিমল জয়ধর এখন কোথায়? তারমামলাটা কী অবস্থায় আছে? কয় বছর সাজা হয়েছে তার?



২. ঝালকাঠির লিমন হোসেনের মামলা কি এখনও আছে? সে কেমন আছে, কোথায় আছে? নাকি সে তার পা ফিরে পেয়ে গেছে!



৩. আমিনবাজারে ছয় ছাত্রের হত্যাকারীদের খবর কী? কেউ কি গ্রেপ্তার হয়েছিল?



৪. কেমন আছে মেঘ সারোয়ার? সাগর-রুনি হত্যামামলাটা বেঁচে আছে? সাহারা খাতুনের আটচল্লিশ ঘণ্টা পার হয়েছে? সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে শুরু হওয়া সাংবাদিকদের আন্দোলন কী অবস্থায় আছে?



৫. পুলিশের উপস্থিতিতে নোয়াখালী লক্ষ্মীপুরে প্রকাশ্য



গণপিটুনিতে শামসুদ্দিনহত্যায় কেউ কি শাস্তি পেয়েছিল?



৬. পুরান ঢাকার ভস্মীভূত এলাকা নিমতলি থেকে রাসায়নিক দ্রব্যের গুদামগুলো সরানো হয়েছে?



৭. চাঁপা রানিকে মোটর সাইকেল-চাপা দিয়ে হত্যা করা বখাটেরা কই আছে? মামলাটার কী খবর?



৮. কেমন আছেন কানিজ আলমাস খান? কেমন চলছে তার ব্যবসাপাতি? এখন কে কে আসেন তার ওখানে 'সেবা' নিতে?



৯. কী শাস্তি হয়েছে তারেক মাসুদের হত্যাকারী বাসচালক



কিংবা মিরসরাইয়ে অর্ধশত ছাত্রছাত্রীর হত্যাকারী ট্রাকচালকের?



১০. তাজরিন গার্মেন্টেসের অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল



বলে প্রতিবেদনে জানিয়েছে তদন্ত কমিটি, কে বা কারা করেছিল সেই পরিকল্পনা? গার্মেন্টসের মালিককে গ্রেপ্তার



করা হয়নি কেন? কী অবস্থায় আছে ঘটনাটা?



১১. বহদ্দারহাট উড়ালসেতুর প্রকৌশলীদের বা ঠিকাদারপ্রতিষ্ঠানের কাউকে গ্রেপ্তার করা হয়েছে? সর্বশেষ কী খবর ঐ ঘটনার?



১২. প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাবা-মাকে হত্যা করা গুলশানের সেই বখাটেদ্বয়ের খবর কী?



১৩. কী খবর পরকীয়ার স্বার্থে নিজের শিশুপুত্রকে হত্যা করা আদাবরের সেই মায়ের?



১৪. সেনাসদস্য মার্টিন সরকারকে খুন করা স্ত্রী-কন্যারা কই আছে এখন? বিচার-টিচার কিছু হয়েছিল?



১৫. কেমন আছে আবদুল কাদের? কোথায় আছে কাদেরকে কোপানো ওসি? কী শাস্তি হয়েছে ওসির?



১৬. বিশ্বজিত্-হত্যামামলারই বা সর্বশেষ খবর কী?



আমি জানি আপনারা অনেক সচেতন স্বার্থহীন কতটা সচেতন তা একবার ভেবে দেখবেন

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৪

ভিটামিন সি বলেছেন: আর একটা যোগ করুন জয়নুল আবেদিন ফারুকের মাথা ফাটাইন্না ওসি হারুনের কি অবস্থা? কোথায় আছে কমিশনার কোহিনুর? কালাবিলাইয়ের বস্তা ভরা টাকার কি হদিস হলো? আরও হাজারো///

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭

ডিজিটাল ২০২১ বলেছেন: কোহিনুর ও কালাবিলই এই প্রশ্নেরও উত্তর সরকারকে দিতে হবে।কারন তারা এখন ক্ষমতায়

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৭

বাক স্বাধীনতা বলেছেন: অনেক প্রশ্ন আছে। যেগুলো নতুন প্রশ্নের আড়ালে চলে যায়। মিডিয়া আর কতটা ফোকাস করবে বলুন?

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৩

ডিজিটাল ২০২১ বলেছেন: সরকার তো এগুলো ভুলে গেছে।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৪

বোকা_ছেলে বলেছেন: এত প্রশ্ন করিলে দিবোনে জেলে ঢুকাইয়া সম্প্রিতি নষ্টের মামলা, যুদ্ধাপরাধী বিচার বানচাল এর মামলা।

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৮

ডিজিটাল ২০২১ বলেছেন: সে ভয় তো আমারো!

৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৭

আহসান ০০১ বলেছেন: ্রতিদিন এত ঘটনা ঘটে দেশে যে অইসব সাধারণ মানুষ ই যা এক্শটু ধু মনে রাখে মিডিয়া না

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৩

ডিজিটাল ২০২১ বলেছেন: ৪০ বছর আগের ঘটনার যদি আমরা বিচার করতে পারিল আর এত কাছের ঘটনা ভুলে গেলে চলবে? তারমানে সরকার নিজেদের স্বাথে এসব ভুলে গেছে।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭

লাবনী আক্তার বলেছেন: এটা আজব দেশ। প্রতিবাদ করলে আপনি দেশদ্রোহির মামলায় পড়তে পারেন। এই সব প্রশ্নের উত্তর সবার জানা। একটার পর একটা ইস্যু তৈরি করার কারনে এগুলো চাপা পড়ে গেছে।

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৫

ডিজিটাল ২০২১ বলেছেন: তাহলে এই নিরীহ ইস্যুগুলো কি চাপা পরে যাবে?

৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: প্রশ্ন অনেক, ভাল লাগল। এই প্রশ্নের জবাব যেমন চাই, আরো অনেক প্রশ্ন আছে সেগুলাও যোগ করুন,

১৯৭১ এর সময় থেকে সকল প্রশ্ন যোগ করলে মনে হয় আসলেই একটা unsolved encyclopedia তৈরি হয়ে যাবে।

বিচিত্র এক দেশ, যেখানে অপরাধীরা থাকে ধরা ছোঁয়ার বাইরে।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭

সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো!

শুভ কামনা।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮

কালবৈশাখীর ঝড় বলেছেন:
১২. নং এর
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাবা-মাকে হত্যা করা গুলশানের সেই বখাটেদ্বয়ের খবর কী?

এখানে দেখুন -


ফাসি দিতে হবে তাদের, যারা ওদের ঘুষ খেয়ে ছেড়ে দিয়েছিল সুরক্ষিত কারাগার থেকে

৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫

এম আবু জাফর বলেছেন: আপনার প্রশ্নগুলি ফেইচ বুকে দিলাম, দেখি কেহ সদুত্তর দেয় কিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.