| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত বাড়ে যত তাপমাত্রা নামে তত,
পা ফাটে, ঠোঁট ফাটে গভীর হয় ক্ষত।
একটা শিশু কাঁপছে শীতে ছাতিম গাছটার নীচে।
দুটো কুকুর গা ঘেঁষাঘেসি করে তাকে ছুঁয়ে আছে।
শীতার্ত সবাই তারা,সমান দুঃখে দুঃখী।
একটু উষ্ণতা পেলেই যেন, তাতেই তারা সুখী।
পৃথিবীটাতে তাদের একই ধারার জীবনযাপন।
ঘর নাই দুয়ার নাই বেওয়ারিশ জীবন।
আশ্রয়হীন জীবন তাই হয়তো আশ্রয়ের করে না আশা।
তবে যেথায় পায় কুড়িয়ে নেয় নিঃস্বার্থ ভালোবাসা।
© রফিকুল ইসলাম ইসিয়াক।
৬ জানুয়ারি ২০২১
রি-পোস্ট
২|
১১ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৩৩
কিরকুট বলেছেন: কবিতার গুনে লাইক পাইলো নাকি ছবি দেইখা আবেগে লাইক দিয়া হালাইছে জনগন।
৩|
১১ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন অনেক মানুষ আছে ফুটপাতে এমন ভাবে জীবন যাপন করে। তাদের পুনর্ভাসন করতে হবে
৪|
১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: আমি আমার ক্ষমতা অনুযায়ী সাহায্য সহযোগিতা করি।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৬
সৈয়দ কুতুব বলেছেন: উননয়নের সুফল এরা কখনো ভোগ করতে পারে না ।