নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন মিছে ভাবো আমায় নিয়ে? আমি আছি আমার মতো।

ইসিয়াক

জয় বাংলা!!

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ঝড়

১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৭


ঈশান কোণে মেঘ গুড়-গুড় হঠাৎ এলো ঝড়,
প্রবল বাতাসে ঘূর্ণিপাকে ধুলো মাটি খড়।

পাখপাখালি ত্রস্ত চোখে খুঁজছে আশ্রয়
বিপদাপন্নর চোখে মুখে নানা আশঙ্কা-ভয়।

কড়-কড়-কড় বাজ পড়ছে আলোর ঝিলিকে
প্রলয় তান্ডব  ঘটে চলেছে বাংলার মুলুকে।

মহাসংকটেও বেরিয়ে এলো দুষ্টু ছেলের দল
হল্লা করে ডাকছে তারা, আম কুড়াতে চল।

ঝড়ের দিনে আম কুড়াতে দারুণ মজা লাগে
অসন্তোষে মুখ ভার হয় কম পড়লে ভাগে।


কাঁচা আম ডাসা আম এমনিতে খুব টক
নুন সরষে মিশিয়ে খেলে মেটে  মনের শখ।

© রফিকুল ইসলাম ইসিয়াক



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৩২

সৈয়দ কুতুব বলেছেন: কবিতাখানি অসাধারণ হয়েছে ।

১৩ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:৪১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

২| ১১ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

১৩ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:৪২

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠ পরবর্তী অনুভূতি কেমন? যদি একটু জানাতেন।
যাহোক শুভকামনা অবিরাম।

৩| ১৩ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৩

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:২৯

ইসিয়াক বলেছেন: আমার পোস্ট এখন আর তেমন কেউ পড়ে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.