নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন মিছে ভাবো আমায় নিয়ে? আমি আছি আমার মতো।

ইসিয়াক

জয় বাংলা!!

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

বর্ষবরণের কবিতাঃ বৈশাখী দিন

১৪ ই এপ্রিল, ২০২৬ ভোর ৬:২১




ঢাক, ঢোল, ঝাঁঝর বাজে আরও বাজে শাখ
নতুনের আবাহনে ফিরল  বৈশাখ।


আমি তুমি তুমি আমি মনে প্রাণে বাঙালী
শত মতভেদ ভুলে এসো করি কোলাকুলি।

কৃষ্টি ও সংস্কৃতির ধারাবাহিকতায়
আলোকদিশা এলো নব উদ্যমতায়।

অমঙ্গল অশনি দুর হোক সব
সম্প্রীতির বন্ধনে জমুক উৎসব।

অসাম্প্রদায়িক এ উৎসবে গানে গানে সুরে সুরে
আগামী স্বদেশ গড়ি সহমর্মিতার হাত ধরে।

একতারাতে  সুর তুলে গাই জয় গান
মিলেমিশে বাাঁচি এসো বিনীত আহ্বান।

সার্বজনীন এই বৈশাখী দিন
প্রতি প্রাণে ছুঁয়ে যাক স্বপ্ন রঙিন।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: কবিতাখানি দারুণ হয়েছে ।

২| ১৪ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

নববর্ষের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.