নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন মিছে ভাবো আমায় নিয়ে? আমি আছি আমার মতো।

ইসিয়াক

জয় বাংলা!!

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ শরৎ বন্দনা

১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম রাখাল বাজায় বাঁশি 
রাত নিশিথে দিগন্তরেখায় বাঁকা চাঁদের হাসি।


কাশের বনে কাশ ফুটেছে উতলা হাওয়া বয়
শিশির-স্নাত শিউলিগুলো অবাক চেয়ে রয়।

শরৎ এলেই সবার মাঝেই  দারুণ পুলক জাগে 
সবুজ মাঠে ঢেউ এর দোলা দেখতে ভালো লাগে।

ঢাক বাজছে ঢুলি পাড়ায় উৎসবের আগমনি
উঠলো নেচে আনন্দেতে  মায়ের নয়ন মণি।

আসছে পুজো সাজবে সবাই রঙ বাহারি সাজে
মাতবে সবাই বিভেদ ভুলে উৎসবের আমেজে।



© রফিকুল ইসলাম ইসিয়াক

রচনাকালঃ ১১-০৬-২০২৬

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২৬ রাত ১২:১৪

শায়মা বলেছেন: শরৎ মানেই কাঁশফুল আর পূজোর ঢাকের শব্দ সাথে আকাশে সাদা মেঘের ভেলা ......

২| ১২ ই জুন, ২০২৬ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.