| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাহাগীর মনসুর
আমার প্রথম কাব্য গ্রন্থ "তুমি অথবা তুমি" র কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব...
অসহায় অসহায়ত্ব
- রাহাগীর মনসুর
বুকের বাঁ পাশে টনটনে ব্যথা
ভীষণ ভোগাচ্ছে আমায়_,
ভোগাচ্ছে যখন
নিজ হাতে বানান চা এর মিষ্টি পরীক্ষা করো
অথবা রেগে গিয়ে হেসে ফেলাটা
নেয়ে যখন চুল শুকাও
অসহায় হয়ে যাই_
ম্লান কর রাতের আকাশ
জোনাক জলা পথের দূরত্ব
হেটে যাই ক্লেশহীন
ছন্দে ছন্দে যখন
আবৃতি করো
"সৃষ্টি শুখের উল্লাসে "
অসহায় হয়ে যাই _,
আমসত্ত্ব কিংবা তেঁতুল খাওয়া
ঠোঁট দুটোকে ঈষৎ বাকিয়ে
দারুন হেসে রত্তিম লাজ_
তোমার আমার ছায়া ছায়া খেলা
বুকের ভেতর দিড়িম দিড়িম
অসহায় হয়ে যাই_।
২১ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৭
রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৪ সকাল ১০:৪৬
হাসান বিন নজরুল বলেছেন: ভালবাসার অসহায়ত্ব অনেক মধুর হয়