নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাহাগীর মনসুর এর কবিতার পাতা

কবিতা হয়তো দর্শন নয়তো হেয়ালি "

রাহাগীর মনসুর

আমার প্রথম কাব্য গ্রন্থ "তুমি অথবা তুমি" র কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব...

রাহাগীর মনসুর › বিস্তারিত পোস্টঃ

শেষ বিকেলের মৌনতা

২৪ শে জুন, ২০১৪ সকাল ৭:০৫

শেষ বিকেলের মৌনতা



রাহাগীর মনসুর



আমি বরাবরই

তোমার গুণমুগ্ধ ছিলাম ,

যখন সেতার বাজাতে

হাটু মুড়ে......তন্ময় হয়ে

আমি সন্দিহান হতাম_

তবে, গুণমুগ্ধ আমি

তোমার সাহাচার্জে পেয়েই খুশি ছিলাম ।



ভালোবাসতে

বিকেলের মৌনতা......

সানকিতে করে আনা গম

ছিটিয়ে দিতে

প্রিয়

কবুতর গুলোকে......



কখনো খেয়ে , কখনো না খেয়ে

স্কুলের পর;

আমি ঠিকই ছাদে ঊপস্থিত থাকতাম

তুমি কখনো ভাবনি_

আমার সময়ানুবর্তীতার কথা ,

তুমি গম ছিটিয়ে যেতে

আর খোঁজ নিতে ,কবে ডিম ফুটবে ।



একবার ভীষণ জ্বরে পড়লাম

তোমার জন্য কদম ফুল খুজতে গিয়ে

তুমি দুই দিনের অনুপস্থিতি

বেমালুম ভুলে গেলে............



সাধের আর্জেন্টিনার জার্সি

দেখাতে গিয়েছিলাম

তোমায় ,

তুমি জানালে ,

সবুজ পাড়ের হলুদ শাড়ীটা

রেখেছো ,

ফাইনালের জন্য_

আমি জার্সি বদল করলাম.

ভাবলাম .

তুমি বদলে যাবে ।



একদিন বিকেলে

তোমার বাসায় গেলাম

ছাদে ছিলেনা ,

বাসায় ভীষণ তোড়জোড় চল ছিল

তুমি ডাকলে ,

বললে "দেখতো টাপ্পু এংগেজমেনট রিং টা কেমন হয়ছে"

আমার পা র নিচে মাটি শরে গেলো_ ,

জিব শুকিয়ে কাঠ.........

তবু , আমি বললাম "খুব সুন্দর হয়েছে নিশি আপু" ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.