নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাহাগীর মনসুর এর কবিতার পাতা

কবিতা হয়তো দর্শন নয়তো হেয়ালি "

রাহাগীর মনসুর

আমার প্রথম কাব্য গ্রন্থ "তুমি অথবা তুমি" র কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব...

রাহাগীর মনসুর › বিস্তারিত পোস্টঃ

হেয়ালি (অনুকাব্য- সিরিজ)

২৬ শে জুন, ২০১৪ সকাল ১১:১৫

হেয়ালি



- রাহাগীর মনসুর







১

কি দোষ ছিল আমার

শুধু তোমায় ভালোবেসে

আমি কি বৃক্ষ ?

নড়বোওনা চড়বোওনা

শুধু তোমায় ভালোবেসে ।







২

সে কোন মধুয়া বিষ

যা নিদ্রা স্খলন করে

যখন ভীষন পূণিমা উঠে

আমি তো আছাড় খেয়েছি

ঘুমাবো বলে।









৩

ভালোবাসা আমার কাধে

চড়ে বসেছে

আর,মাথায় কাঠাল

ভেঙে খাচ্ছে

তার সুচারু পরিকল্পপনা মত

আর,আমি গুনে যাচ্ছি

অযুত নিযুত কোটি।











৪

তোকে ভালোবাসি বলে,

পাড়ার কুকুরটাও

পিছু ছাড়ে না

তোকে ভালোবাসি বলে,

মাটিতে আমার পা পড়ে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ সকাল ১১:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সব কটি অনুকাব্য ভাল লেগেছে ----- দারুন লিখেছেন

২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:১৯

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.