নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাহাগীর মনসুর এর কবিতার পাতা

কবিতা হয়তো দর্শন নয়তো হেয়ালি "

রাহাগীর মনসুর

আমার প্রথম কাব্য গ্রন্থ "তুমি অথবা তুমি" র কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব...

রাহাগীর মনসুর › বিস্তারিত পোস্টঃ

কোন এক মেয়ে

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪১

কোন এক মেয়ে



- রাহাগীর মনসুর

কোন একদিন কোন এক মেয়ে সুপ্ত স্বপনে স্বপনীল হয়ে

আমায় কিছু বলতে চেয়েছিল,

আমি শুনিনি।

তার ছলছল চোখের টলমল দৃষ্টি কিছু দেখাতে চেয়েছিল,

আমি দেখিনি।

দোমড়ানো ডায়রির পাতায় পেনসিলের শুকনো কিছু আচড় ছিল ,

আমি পড়িনি ।



তবু আমায় জালা ধরায় সেই টলমল দৃষ্টি

নোনা জল.....অব্যক্ত ভালোবাসা

অকৃএিম চাহনী



তবু,অব্যক্ত সেই ভালোবাসার অমীমাংসিত কাহিনী

বয়ে বেড়াতে আমায়,

বলে বেড়াতে আমায়,

সন্ধ্যার এই শেষ আলোর কাছে,

দুপুরের গরম হাওয়ার কাছে,

ডুব সূযের দিকে নতমুখ হয়ে,



আমি বলে বেড়াব এ কাহিনী

আমি বয়ে বেড়াব এ কাহিনী

উপকথার বেশে, গ্রাম্য পথে প্রানতরে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৭

আবু শাকিল বলেছেন: ভাল লাগল ।শুভ কামনা ।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫০

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.