নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাহাগীর মনসুর এর কবিতার পাতা

কবিতা হয়তো দর্শন নয়তো হেয়ালি "

রাহাগীর মনসুর

আমার প্রথম কাব্য গ্রন্থ "তুমি অথবা তুমি" র কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব...

রাহাগীর মনসুর › বিস্তারিত পোস্টঃ

কথোপোকথন

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৮

কথোপোকথন



- রাহাগীর মনসুর





অপেক্ষায় রত চাঁদ

সথে জোনাক পোকা

পাহাড়ি পাতার গুঞ্জন

বহু পুরন মেঘের পুঞ্জ......

এক নিশ্বাস ...... দূরে তুমি

বুকের মাঝে

লক লক করে বেরে উঠা ভালোবাসা

তবু অনতিক্রম্য ।

আমি ছোঁয়ার অনুমতি চাইলাম

আর কাছাকাছি এলে

যতটা কাছে এলে

ভালবাশার উত্তাপ স্পর্শ করে

তবু অনতিক্রম্য

বললাম ,প্রমান চাও ?

বল্লে,আকাশের তারা গুনে দাও......

বললাম ছুতে চাই ?

বললে,আমি মেঘের পুঞ্জ......

বললাম, হিমালয় চড়ব

বললাম,একটুখানি ?

বললে ,শরীরতোঁ আপেক্ষিক...

বললাম,তবে কেন বাঁধলে আমায়?

তবু অনতিক্রম্য

বললাম, তোমায় খুঁজবো কোথা ?

বিদায় মুহূর্তে বললে, ভালোবাসি......ভালোবাসি





এখন অপেক্ষায় রত চাঁদ

সাথে জোনাক পোকা

পাহাড়ি পাতার গুঞ্জন

বহু পুরন মেঘের পুঞ্জ......

আর দীর্ঘশ্বাস এর আড়ালে তুমি............

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.