| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাহাগীর মনসুর
আমার প্রথম কাব্য গ্রন্থ "তুমি অথবা তুমি" র কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব...
যাযাবর বৃক্ষের গান
- রাহাগীর মনসুর
শোনো ,আমি তোমায় শোনাই
যাযাবর বৃক্ষের গান
শিকড়বিহীন এবং
তার চলাচল
চেতনা নাশক
প্রোথিত হয়
মস্তিষ্কের গভীরে
লিরিক থাকে অবিনস্ত
থাকে চুল পেকে
যাবার ভয়
থাকে করোটির অভ্যন্তরে
থাকে ক্ষয়ে যাবার ভয়
থাকে অবিন্যস্ত কারুকাজ
সিলিং অথবা দু পশলা বৃষ্টি
আনে সবুজের আনয়ন
মস্তিষ্কের গভীরে ।
©somewhere in net ltd.