নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাহাগীর মনসুর এর কবিতার পাতা

কবিতা হয়তো দর্শন নয়তো হেয়ালি "

রাহাগীর মনসুর

আমার প্রথম কাব্য গ্রন্থ "তুমি অথবা তুমি" র কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব...

রাহাগীর মনসুর › বিস্তারিত পোস্টঃ

তুমি যাচ্ছিলে আমি আসছিলাম

১৯ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩০

তুমি যাচ্ছিলে আমি আসছিলাম



- রাহাগীর মনসুর





গল্পের শুরুটা একটা

হোচোট খাওয়া অথবা পা এ

কাঁটা ফুটানো

কি বেশী ব্যথাদায়ক ?

দোষটা কি তোমার পদযুগলের

নাকি কাঁটার______?

নাকি চটি জোড়া যে

তোমার সামনে আসেনি

অনাহূত অবশ্যম্ভাবী ঘটনা।

অথবা,আমার নিশিতে পাওয়া

কোনটা বেশী ভয়াবহ ?



নাকি মৌচাকে ঢিল খাওয়া মৌমাছি

আমার পিছু নিয়ে ছিল

অনাহূত অবশ্যম্ভাবী ঘটনা।



নাকি হাওয়াটা ছিল এমনই_____!

কোনটা বেশী কাকতলীয়______?

আমার ষাওয়াটা না তোমার আসাটা

নাকি পথের ধারে কাঁটা ওৎপেতে ছিল_____!



তোমার মুখে ছিল ঈষৎ রক্তাভা

তোমার চুলে ছিল ফিনফিনে হাওয়া

আমার ঠোটে নিরঅংকুশ ভালো লাগা



অদ্ভুত ,তুমি যাচ্ছিলে আমি আসছিলাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.