| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাহাগীর মনসুর
আমার প্রথম কাব্য গ্রন্থ "তুমি অথবা তুমি" র কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব...
সরু টানেল এবং বিম্বিত সীতাকুণ্ড
- রাহাগীর মনসুর
সিঁড়ির ধাপে ধাপে
অংকিত শত সহস্র বছরের বিম্বিত আকাশ
রোদ, সূর্যের ছায়া ছায়া খেলা
আলো অনিরুদ্ধ
ছায়া তবু দুর্বোধ্য
তবু পঞ্চ পথিকের যাত্রা
শেষ ধাপ ভেবে ফিরে পাওয়া অক্সিজেন
অনিঃশেষ সিঁড়ি
পিচ্ছিল আকাশ
পিচ্ছিল গন্তব্য
তবু উদার সরু টানেল এবং বিম্বিত সীতাকুণ্ড
©somewhere in net ltd.