| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাহাগীর মনসুর
আমার প্রথম কাব্য গ্রন্থ "তুমি অথবা তুমি" র কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব...
তোমার কাছে যাব বলে
গুলিস্তানের বাস ফার্মগেট
নামিয়ে দেয়,
শখের জুতো জোড়া মেরে দেয় কেউ
রিক্সার টায়ার ফেটে যায়
ধর্মঘট,কার্ফু, ঝড় ,জলোচ্ছ্বাস
লেগেই থাকে ।
যে দিন প্রথম ঠিক করি
তোমার কাছে যাব
সে দিন থেকে_,
সবাই আমার পিছু নিয়েছে
মায়ের বাজারের ফর্দ ,ইলেকট্রিক বিল
বাবার লন্ড্রি
স্কুলের বেতন
মেকাপ ক্লাস
এসাইনমেন্ত
মশা,মাছি -ম্যালেরিয়া
রিক্সা দুর্ঘটনা
ফার্মাসি ,পেইনকিলার_।
আবার তোমার কাছে যাব বলে পথে নেমেছি
নিরুপমা সাথে দেখা হল
মাঝ রাস্তায়_,
সকল প্রকার হাসি হেসে বিদায় নিলো
বলল, তুমি নাকি ছিঁচকাঁদুনে
বৃষ্টি দেখলে হাপিয়ে উঠো
শরত তোমায় উদাস করে না
আমি তবু পথ ছাড়িনি_
তোমার কাছে যে যেতেই হবে
একটা পূর্ণ জীবন পার হয়ে এল
একটা অপূর্ণ সাধ রয়ে গেলো
শুধু তোমার কাছে যাবার _।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৩
রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ
সাথে থাকবেন
২|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন এবং দারুন
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৩
রাহাগীর মনসুর বলেছেন: ভালো থাকুন
পাশে থাকুন
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
বাংলার পাই বলেছেন: ভাল লাগলো।