| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাহাগীর মনসুর
আমার প্রথম কাব্য গ্রন্থ "তুমি অথবা তুমি" র কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব...
রাত ভালো না
- রাহাগীর মনসুর
রাত কি দিয়েছে তোমায়,আমায় ?
আম্বিএন,লুনেস্তা .........
তবু নির্ঘুম
তবু গভীর রাতে বালিশে মুখ ,হতাশা
রোদের আলোয় ছায়া খোজা
অন্তহীন জোছনায় ,প্রিয় একাকীত্ব
একাকী অনেক রাতের পর
আগ্রহের দিন
ফিরে আসা একলা ছাদে............
তবু হাজার মুখ
হাজার প্রান
উত্তাপ ছড়ায় না
ছড়ায় বাষ্প
যৌগিক অনুভূতি............
তারপরও
গভীর রাতে বালিশে মুখ ,হতাশা
রোদের আলোয় ছায়া খোজা
শুকোতে দেয়া বালিশ কাভার......
২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০
রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫
আলম দীপ্র বলেছেন: গ্রেট ! ভালো লাগল খুব !