নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উচিত কথক

আমি বাংলাদেশী বাঙালি

রহম৫২

আমি বাংলাদেশী বাঙালি

রহম৫২ › বিস্তারিত পোস্টঃ

রাজাকার বিরোধী সঙ্গীত

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

(১৯৭১ এর সেই ‌"তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে......" গানটির সুর ও তাল অনুসরণে গাইতে হবে।)







এক দড়িতে সব রেজাকার ফাঁসি দিবো রে

আমরা সবাই মুক্তি সেনা

এক হয়েছি, এক দাবিতে রে... ।।



জামাত শিবির রেজাকারে যা করেছে একাওোরে

সেসব কথা যায় কি ভুলা যায় ?

বাবার হৃদয় জ্বলে পোড়ে, মায়ের চোখে অশ্রু জড়ে

তোষের আগুন বোনের কলিজায়!

সেই কলঙ্ক মুছতে হবে, সব প্রতিশোধ নিতে হবে

বজ্র কঠিন শপথ আজি রে... ।।



জ্ঞানপাপিদের উপদেশ আর নিবোনা নিবোনা

দলাদলির সুযোগ কারো দিবোনা দিবোনা ।

রেজাকারের দোসরদেরও ছাড়বোনা ছাড়বোনা

সত্য জয়ের এই লড়ায়ে হাড়বোনা হাড়বোনা ।।



তিরিশ লক্ষ মানুষ মেরে, মা বোনেরে ধর্ষন করে

কোরান শরিফ বুকেতে ঝুলায় !

বুদ্ধিজিবি হত্যা করে, ঘর-বাড়ি জ্বালিয়ে পোড়ে

পাকিস্তানের পতাকা উড়ায় !

সেই পশুদের মারতে হবে, এই লড়াইয়ে জিততে হবে

আমরা নবীন মুক্তি যোদ্ধা রে... ।। //



[রাজাকার শব্দটির বিকৃত রুপ 'রেজাকার' যা গ্রামবাংলায় পরিচিত। বিকৃত মানুষের জন্য এইরূপ বিকৃত শব্দই জুঁতসই। ]



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.