| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেয়াল ঘড়িটা সেই কখন থেকে টিক টিক করেই যাচ্ছে। বিরামহীন ভাবে সময় জানান দেয়ার ক্লান্তিহীন প্রয়াস আর দৃড় সংকল্পে সঠিক সময়ের জানান দেওয়া নিষ্পাপ যন্ত্রটি বর্তমানে আমার বিরক্তি উদ্রেকের একমাত্র কারণ। সময় একটা আপেক্ষিক ব্যাপার, জীবনটাও। পেন্ডুলামের মতই জীবনটা এদিক সেদিক দুলে যখন স্থির হতে চায় তখনি কোন অদৃশ্য তাকে আরও দুলিয়ে দিয়ে যায়। এই অদৃশ্য, যাকে আমরা নিয়তি বলি তার সবচেয়ে প্রিয় খেলার সামগ্রী আমরাই,আমাদের জীবন।
গুনীজনরা অনেকে অনেক ভাল কথা বলেছেন।অনেক কষ্টার্জিত জীবন দেখে তারা ভাল ভাল কথা বলেছেন। জন লেনন বলেছেন " As usual, there is a great woman behind every idiot.", আবার উনিই বলেছেন "You're all beautiful and you're all geniuses."। কেমন যেন।মনে হয় জীবনটা অনেক সহজ,আসলেই কি তাই নাকি তারা জীবনটা সহজভাবে দেখতে পেরেছিলেন?? খুব জানতে ইচ্ছে করে একটা প্রশ্নের উত্তর..... কিভাবে??
হয়ত এটাই খেলা,এই প্রশ্নের উত্তরটা খোঁজা।যদি পাওয়া যায় তবে ভারী চশমাটা নাকের উপর ঠেলে দিয়ে শেষ বয়সে একাই বিজ্ঞের হাসিটা হেসে নিতে হবে। জীবন অনেক ক্রুর,যেটা চান সেটা হয়ত পাবেন তবে যে জিনিষটার বিনিময়ে সেটা হচ্ছে সময়। অনেক চড়া দামে কিনতে হয় যা চাই কারণ জীবন একটাই। প্রতিটা মিনিটে যেখানে আপনি একটু একটু করে এগিয়ে যাচ্ছেন কেন জটিল গোলক ধাঁধা, ঘোলাটে অনিশ্চয়তা, দোদূল্যমান নড়বড়ে ভবিষ্যত আর নিশ্চিত মৃত্যুর দিকে।ভবিষ্যতের ভবনা ভাবাই নাকি জ্ঞানীর কাজ যেখানে কোন বিজ্ঞানী প্রমান করেছেন আমরা নাকি অতীতে বাস করি কারণ যাই দেখি আমরা সেটা ৮ মিলি সেকেন্ড পুরোনো কোন বাস্তবতা।তবে কি ছোটবেলা থেকে ব্যাকরণ বইতে পড়ে আসা বর্তমান কাল মানে প্রেজেন্ট টেন্স পুরোটাই অবাস্তব, অবান্তর মিথ্যা বা কোন উর্বর মস্তিষ্কের উদ্ভট খেয়াল???
হয়তো হবে, আমি চিন্তা করার কে?? শুধু শুধু আয়ু পুড়িয়ে কিছু অশ্লীল অবান্তর নিরুত্তর প্রশ্নের উত্তর কেন খুঁজতে যাই। বোকা আর পাগলের কোন শত্রু নেই কিন্তু বিবেকের উপস্থিতিতে পাগল হতে পারি না।আর অতি চালাক পরিবেশের চালাক মানুষগুলোর কাছে বার বার ঠকে নিজের সহজাত প্রবৃত্তি সেই সব কুটিল মানুষগুলোর কাতারে দাড় করিয়ে দিচ্ছে যাদের জীবন শুধু আমিত্ব, স্বার্থরক্ষা আর মানবিক গুণাবলি বর্জিত বিবেকবোধ নিয়ে শত কোটি মুখোশের পেছনে বসবাস। পারিনা আমি তেমন হতে, ক্লান্ত আমি তবুও এভাবেই চলে এসেছে, এভাবেই চলবে। শেষ হবে আয়ু কিন্তু তাদের খেলা শেষ হবে না।ভালই আছে তারা, ভাল থাকে চিরকাল। আর এই ভালো থাকার দলে ভালো থাকার লোভে সব বর্জন করতে চাইলে বিবেক কোন এক দোলাচলে দাড় করিয়ে দেয়।তারপর আমার রাস্তা পেছনদিকে, আবার আগের জায়গায়। হয়না হবেও না, কিন্তু মোহটাও পিছু ছাড়ে না।
ঘড়ি নিরন্তর টিক টিক করেই চলছে। মুয়াজ্জিন তার ঘুম মুলতবি করে সবার মাঝে আল্লাহ্'র আওভান ছড়িয়ে দিচ্ছে মাইকে মাইকে।ঘুমন্ত নগরীর ইট কাঠের খাঁচায় ক্লান্ত মানুষগুলো শেষরাতের আরামের ঘুম সেরে নিচ্ছে। আর ফুটপাথের মানুষগুলোর তাড়াহুড়ো কাজে যাবার আর একটা অনিশ্চয়তা আজ কাজ পাবে তো?? তাদের উনুন কাজ পাবার পরেই জ্বলে,নইলে উপোষ। ভাল থাকুক সবাই যে যেখানে।ভাল থাকুক তাদের স্বপ্ন।ভাল থাকুক তাদের জীবন, আমারটা নইলে এমনিই কাটুক ![]()
©somewhere in net ltd.