নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাহাত রহমান রাফি

জীবন থেকে পাওয়া কিছু কথা লেখার চেষ্টা আর সেটা ছড়িয়ে দেওয়ার ইচ্ছাতেই এই ব্লগ। কিছুটা নিজের জন্যে আর বাকিটা আপনাদের মাঝে নিজের কথা গুলো ছড়িয়ে দিয়ে একটু ভাললাগানোর প্রত্যাশা।

রাহাত রহমান রাফি › বিস্তারিত পোস্টঃ

এলেবেলে .........

২৪ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

হবে আবার গানের সুরে সুখ গুলোকে লেখা

হবে মনে আঁকা ছবির সাথে মৌন কথকতা

হবে চিলতে হাসির খুনসুটিতে হারিয়ে যাওয়া শোক

পাবে আড্ডা হাসি গল্প মাঝে হারিয়ে যাওয়া মুখ ............



হবে আবার গান এর সুরে ডাক ছেড়ে গান গাওয়া

হবে হাওয়ার মাঝে উরিয়ে দেওয়া পাখির গল্প শোনা

হবে সস্তা দামে কিনে নেওয়া মায়ের মুখের হাসি

হবে শরত ভোরে শিশির মাঝে তোমায় ভালবাসি .........





তাবে হোক তাই,

যা কিছু হারাই, বন্ধ চোখে আঁধার মাঝে নীল জোছনায় সব ফিরে পাই

তবে হোক তাই,

যা কিছু সুখের, ক্লান্ত ছবির জীবন পটে নিবির দুঃখে সাঁঝের বেলায়

তাবে হোক তাই,

যেটুকু খুশি, মায়ের কোলে চাঁদের হাসি দুঃখ গুলো যায় সরে যায়

হোক তবে আজ,

যা খুশি তাই, মনের মাঝের গোধূলিতে আনমনে আজ স্বপ্ন সাঁজাই ............।



তবে হোক তাই ......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.