নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঋতনীল

আলোর খোজে আধারের ভীড়ে....যা দেখি তা শুধু আলোর ব্যর্থ মরীচিকা

রাজ্যহীন সন্ন্যাসী

রাজ্যহীন সন্ন্যাসী › বিস্তারিত পোস্টঃ

∞মৃদু অালাপ∞

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৩



উৎসর্গ :::হিমু আর রুপাকে। ।।:)



-আচ্ছা আপনার কাছে কি একটা কলম হবে?

-কেন? হবে।

-ওহ তাইলে দিন।আসলে আপনার

নামটা আমি আমার খাতায় লিখতাম।

মেয়েটা হকচকিয়ে গেল।

-আপনি কেন আমার নাম লিখবেন?

-আসলে আমি চোখ দিয়ে যতসব

সুন্দরী মেয়েদের দেখি তাদের নাম

আমি আমার খাতায় লিখে রাখি। একরকম

hobby বলতে পারেন।। আপনার নামটা plz

বলুন।

-দেখুন,,,,,

-জ্বী আমি দেখছি।

-উহহহ,,(বিরক্ত হয়ে)আমার কোনো নাম

নেই।

-কি বলছেন?আপনিই মনে হয় পৃথিবীর প্রথম

মানুষ যার কোনো নাম নেই।।আপনার নাম

গিনেজ বুক এ লেখানো উচিত।কিন্তু সেটাও

মুশকিল আপনারতো নামই নেই।:D

আপনার কিন্তু আফসুস করার কথা।।

-আমি আপনাকে আমার নাম বলব না।।।

-কেন বলবেন না?নাম যদি কাউকে বলারই

না হত

তাইলে কারো বাবা মা কোনো সন্তানের

নাম রাখতেন না।।।বলুন।।

-না।

-ওহ,না দিলেতো আর কিছুই করার নেই।

আমার একটু কষ্ট বাড়বে।

-কি করবেন?

-শুধু জেনে রাখুন মানুষের কাছে অসম্ভব কিছু

নেই।আচ্ছা আসি তাহলে।

-শুনুন। আমার নাম রিমি।

-ধন্যবাদ।আমার নাম রিশান।

-আমি আপনার নাম জানতে চাই নি।

-আরে বাদ দেন।মেয়েরা তাদের মনে যা চায়

প্রায় সময়ই তার বিপরীতটা করে।

-ফালতু কথা।

-ফালতু না।আপনি কিন্তু কিছুক্ষণ আগেই

তার প্রমাণ দিলেন।

(রিমি হাসছে)

-আচ্ছা এখন আপনার আসল নাম বলেন।

রিমি হকচকিয়ে গেল। আসলে মিথ্যা বলার পর

সত্য শুনলে যা হয়।

- দেখুন এটাই আমার আসল নাম।

-না।আপনি আবারো মিথ্যা বলছেন।

-ফালতু কথা।

-ফালতু না।আমি কেউ

মিথ্যা বললে বুঝতে পারি।এই ক্ষমতাটা god

gifted বলতে পারেন।

আচ্ছা আসি তাহলে।

-শুনুন।আমার নাম রিমঝিম।

কিন্তু রিশান তাকাচ্ছে না।কারণ যে নাম ওর

খাতায় উঠার কথা তা আগেই উঠে গেছে।



(রাজ্যহীন সন্ন্যাসী)

কেমন লাগল জানাবেন।।এটা আমার

একটা অনুরোধ।কেউ মিথ্যা বইলেন না।কারণ

সেই মিথ্যা ধরার সাধ্য আমার নেই।।।:)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪

কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর কথোপকথনের কাব্যিকতা! ভালো লাগলো।

২| ০৯ ই জুলাই, ২০১৪ ভোর ৪:১৯

রাজ্যহীন সন্ন্যাসী বলেছেন: কবির হুমায়ুন ভাই অনেক ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.