| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উৎসর্গ :::আমার প্রিয় মানুষ হুমায়ূন স্যার।
স্যার আপনাকে বলার কিছুই নাই।
আপনি সব কিছু বলার উপরে।
নীল- কখন এসেছো?
নিশো- 5 মিনিট আগে।
নীল-ওরে বাবা তাও তোমার মুড
ভালো।
নিশো-হুম।কারণ 5 মিনিট পর এক
তুমুল ঝগড়া শুরু করবোতো,যাতে এই
এলাকার সব লোক জড়ো হয়ে যায়।
নীল-ওরে বাবা।আচ্ছা তাইলে এই
ঝগড়া শুরু হবার আগে একটা নাম
দেওয়া যাক।
নিশো-আচ্ছা দাও তাইলে।
নীল-গলা ফাটানো ঝগড়া।
নিশো-
আচ্ছা কাল
থেকে তোমার ফোনে এই
মিলিয়ে 56 বার ফোন
দিছি তুমি মাত্র ফোন ধরেছো 5
বার।কেন?
নীল - প্রথমে বলি আমি ফোন 5
বার না বহুবার ধরেছি।তোমার
সাথে কথা বলেছি 5 বার।
নিশো-ওহ ফাজলামো বব্ধ কর।আর
উত্তর দাও।
নীল-ম্যাম আমি কাজে ব্যস্ত
ছিলাম।আর আমি ঢাকার
বাইরে গিয়েছিলাম। এক বব্ধুর
বিয়ের সাক্ষী হতে।
নিশো-কে সেই বন্ধু?
নীল- এই হল সেই বন্ধু যে আমাদের
বিয়েতে সাক্ষী দিবে।
নিশো- (হাসছে)ও তাই।(এবার
রাগী সুরে )
তা তুমি আমাকে আগে বলোনি কেন?
নীল- কারণ ওতো আর
আমাকে আগে থেকে জানায়
নি যে ও বিয়ে করছে।
নিশো-ও ।তাওতো মানুষ
একটা ফোন দেয়।
নীল- আচ্ছা বাদ দাও।
নিশো -কি বাদ দেবো?
নীল - কিছু না চালিয়ে যাও।
নিশো - কি চালাবো?
নীল- মুখ।
নিশো - এই সব ফাজলামো বন্ধ কর।
নীল- আচ্ছা একটা কথা বলব।?
নিশো- বল।
নীল- না।
নিশো - তাইলে জিজ্ঞেস
করলে কেন?
নীল - এমনি।
নিশো- আহা বলো।
নীল- তোমার কানের
দুলজোড়া সুন্দর।
এটা কি আমি দিয়েছিলাম?
নিশো- এ।উনি দিয়েছে!?আমার
বাবা দিয়েছে।
নীল- আচ্ছা তোমার বাবার বউ
কি সুন্দর?
নিশো - of course.
নীল - হুম চয়েজ আছে।।আমার মত।
নিশো হাসছে।নীলও হাসছে।।![]()
![]()
![]()
নিশো - 'ও' তাই?
নীল -' ঔ' তাই।![]()
নিশো - মানে?
নীল- বুঝবা না।।
নিশো - কি বুঝব না?
নীল - এইযে মিথ্যা বলা মহাপাপ।
নিশো - কই মিথ্যা বললাম?
নীল- ঐ যে বললা পাড়ার লোক
জড়ো করবা।।।
নিশো - (এক অন্য রকম স্বরে আর
চোখ দুটো শেয়ানা করে)নীল..
নীল- আচ্ছা চলো।
নিশো- কোথায়?আর এত
তাড়াতাড়ি?
নীল- আরে তাড়াতাড়িই তো,
তোমার কানের দুল
কেনা লাগবে না?
(রাজ্যহীন সন্ন্যাসী)
8:34pm 6/11/2013
পডার জন্য ধন্যবাদ।।ভুল
ত্রুটি মার্জনীয়।
মন্তব্য আশা করছি।![]()
©somewhere in net ltd.