নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রাজপথের রাজা

আমি রাজপথের রাজা › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

তুমি ও বর্ষা
---------- রাজপথের রাজা
বৃষ্টিতে এখনো ভিজতে ভয় পাই
শুধু তুমি পাশে নেই তাই
নদীর ধারে বসে স্রোতের দিকে চাই
আর প্রশ্ন করি---
সত্যিই কি তুমি পাশে নাই।
গত বর্ষার প্রথম দিনে ঊষার আবছা অন্ধকারে
তোমার রুমের দরজাটাতে একটা কদম চিঠির সাথে
রেখেছিলাম আমি -----
ক্লাসের সময় ক্যাম্পাসেতে চুলের খোঁপাই কদম রেখে
নীল রঙের শাড়ি পড়ে যখন এলে তুমি
সত্যি বলছি---
তোমার পানে দ্বিতীয়বার ভয়ে তাকাইনি আমি।
ক্লাস শেষে টানা পায়ে যাচ্ছি যখন চলে
পিছন থেকে হাতটি ধরে কানটা দিলে মলে
বললে তুমি কবে থেকে চলছে এসব ভাবা
আমি বললাম----
যেদিন প্রথম আমার চোখে তুমি দিয়েছো দেখা।
তারপরে কত পথচলা
কত প্রেম পিরিতি
ক্লাস ফাকি, বৃষ্টিতে ভেজা, রিকশা ঘুরা, ক্যাফেটেরিয়ার ফুস্কা খাওয়া
এখন শুধুই স্মৃতি।
আমি আছি, বর্ষা আছে, শুধু নেইকো তুমি
আমায় ফেলে নাফেরার দেশে দিলে কেন পাড়ি?
তুমি ও বর্ষা আমার কাছে একি রকম থেকো
মরার পড়ে আকাশ থেকে তোমার কাছে ডেকো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.