| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও শোনার আমন্ত্রণ রইলো।
কন্যা আপন সাজন সাজে রে
জলে যায় যুবতী কন্যা রে
কন্যা তৈলীর বাটে
সাবান হাতে নাইতে যায় সে জলের ঘাটে
কত সখী চলে সাথে
ঠমোকে ঠমোকে কন্যা
আগে আগে চইল্যা যায়
তারপর, ঘাটে যাইয়া
এদিক ওদিক দেখে চাইয়া
কি জানি সে করতে চায়!
কন্যা খাড়ু মার্জন করতে চায়
জলে যায় যুবতী কন্যা রে!
কন্যা খাড়ু মার্জন কইরা শেষে
সাবান মাখায় মাথার কেশে
কতো সখী আশেপাশে
হলুদ মাখে কন্যার গায়,
কেহো হাতে কেহো মুখে
হলুদ মাখে মনের সুখে
নয়ন জুড়ায় তারে দেখে
কতো সুন্দর দেখা যায়!
তারপর ধীরে ধীরে
গলা জলে নাইম্যা কন্যা
গলা মাঞ্জন করে শেষে
ধীরে ধীরে ডুব দেয়।
যেন আকাশের চান ডুবে যায়
জলে যায় যুবতী কন্যা রে!
কন্যা ডুব দিয়ে আসে
যখন মধ্যে জলে যেমন পদ্ম ফোটে
ঢেউগুলি টলমল, খেলা করে কন্যার গায়,
সর্বো অঙ্গন মাঞ্জন করে
খাড়া হইলো ঘাটে পরে
মাথার কেশে ঝুলে পড়ে
তখন কেমন দেখা যায়।
যেন পুর্নি মুখের মধ্যে জলে রে,
জলে যায় জইবতী কন্যা রে!
আহা, সখীরা সব
তারে ধরি
পড়াইলো নিলাম্ভরী
হাতে পড়া রেশমি চুড়ি
কানে পড়া ঝুমকা ফুল,
গলে দিলো গজোমোতি
অঙ্গে কতো জ্বলে মতি
তারপর বান্ধে চুল।
সখীরা সব বলে কথা
আনো দেখি পানের বোটা
কপালে দাও চন্দন ফোটা
সাজাও যতো মনে চায়।
তারপর, অবশেষে
সখীরা সব কাছে এসে
ঘিরে বসে চারি পাশে
মাঝখানে কে আসে।
মাঝি আকাশের চান হাসে রে
জলে যায় যুবতী কন্যা রে!
কন্যা আপন সাজন সাজে রে
জলে যায় জৈবতী কন্যা রে!
২|
১০ ই জুন, ২০২৬ সকাল ১১:১২
রানার ব্লগ বলেছেন: ভিডিও বানানোর এ আই টার নাম ও লিংক দেবেন । প্লিজ !
১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি যে এপ্লিকেশন ব্যবহার করেছি, তা আমার কোম্পানীর কম্পিটিটররা ব্যবহার করুক, তা চাচ্ছি না।
তারা আমার পোস্টে ঢুঁ মারেন, প্রায়ই!!!
আপনার সাথে দেখা হলে কখনো জানাতে পারবো বিস্তারিত।
শুভেচ্ছা নিরন্তর।
৩|
১০ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অভিনন্দন
১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শুভেচ্ছা জানানোর জন্যে ধন্যবাদ।
গানটা কেমন হলো জানাবেন, প্লিজ।
ভালো থাকুন নিরন্তর।
৪|
১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:০৯
সৈয়দ কুতুব বলেছেন: বাধাই হো ...।
১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওরে বাবা!!!
'বাধাই হো' আবার কি!!!
কোন তন্ত্র - মন্ত্র নাকি!!!
গানটা কেমন লাগলো আশা করি জানাবেন।
ভালো থাকুন নিরন্তর।
৫|
১০ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩৬
রাজীব নুর বলেছেন: চমৎকার।
১০ ই জুন, ২০২৬ রাত ৮:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, রাজীব ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
৬|
১০ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুব ভালো
চলতে থাকুক
১০ ই জুন, ২০২৬ রাত ৮:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর।
৭|
১০ ই জুন, ২০২৬ রাত ৯:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
লেখক বলেছেন: গানটা কেমন হলো জানাবেন, প্লিজ।
পরিচিত মিশ্র সুর। সুর ভালো হয়েছে। ভালো হয়েছে গানের কথাও। কথা মধ্যে একধরণের ছন্দ আছে যার মধ্যে সবচেয়ে ভালো হয়েছে নিচের অংশটুকু -
"কন্যা খাড়ু মার্জন কইরা শেষে
সাবান মাখায় মাথার কেশে
কতো সখী আশেপাশে
হলুদ মাখে কন্যার গায়,
কেহো হাতে কেহো মুখে
হলুদ মাখে মনের সুখে
নয়ন জুড়ায় তারে দেখে
কতো সুন্দর দেখা যায়!"
গানারে মধ্যে এই অংশটুকুর টান সব চেয়ে ভালো লেগেছে। একই টান একাধিকবার আছে।
সব মিলিয়ে গান ভালো হয়েছে।
বি.দ্র: খাড়ু শব্দটি আমার কাছে নতুন ছিলো। গুগল করে অর্থ জানতে হয়েছে।
১০ ই জুন, ২০২৬ রাত ৯:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
আমারও খুব প্রিয় গান।
আমার খালার বিয়ের সময়ে গানটি শুনেছিলাম। আমার সেঝ মামা লুকিয়ে ক্যাসেট নিয়ে এসেছিলেন। তখনকার মুরুব্বীরা বেশ রাগী ছিলেন!!!
ভালো থাকুন নিরন্তর।
৮|
১০ ই জুন, ২০২৬ রাত ৯:১৭
শায়মা বলেছেন: সুন্দর হয়েছে ভাইয়ু~~~
তোমার আর ভাবীর ছবি দিয়ে এনিমেশন বানিয়েছো নাকি?
১০ ই জুন, ২০২৬ রাত ৯:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, আপুনি!!!
জী হ্যাঁ!!! আমার ছবি আর বিবিজানের ছবি দিয়ে এনিমেশন করা হয়েছে। উনি দেখার পরে থেকে খুব খোশ মেজাজে আছেন। আমার দাড়ি সাদা হয়ে গিয়েছে।
আশা করি, ভালো আছো।
শুভেচ্ছা নিরন্তর।
৯|
১০ ই জুন, ২০২৬ রাত ১০:০৬
শায়মা বলেছেন: আমি ঠিক ঠিক বুঝেছিলাম........
১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, আপুনি।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০২৬ সকাল ১০:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: