নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রাজপথের রাজা

আমি রাজপথের রাজা › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

সংকল্প
.................. রাজপথের রাজা
আমি কোন রাজ্যের রাজা হতে চাইনা, হতে চাইনা---
শত কোটি টাকার মালিক আর তথাকথিত জনদরদি নেতা
শুধু হতে চাই খেটে খাওয়া মানুষের সঙ্গী, বন্ধু, আশা
তাই সব কিছু ছেড়ে, এসেছি বেড়িয়ে, হয়েছি রাজপথের রাজা।
আমার নেই কোন শৃঙ্খল, আমি চাই নীল আকাশে বুকে উড়তে
আমি চাই নদীর স্রোতের মতো অবিরাম চলতে
মাছরাঙা পাখির মতো স্থির আমার লক্ষ্য
যুদ্ধের ময়দানে বন্দুকের সামনে পেতে দিতে পারি এ বক্ষ।
আমি সংক্ষিপ্ত এই জীবন টাকে করতে চায় মহিমান্বিত
সকল সংঘাত থামিয়ে হতে চায় আমি প্রীত
অপশক্তির সামনে করবোনা মাথা অবনত
জানি একদিন সব নষ্টকে দূরে ঠেলে হবো আমি বিজিত।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২

সোজোন বাদিয়া বলেছেন: সুন্দর স্বপ্ন, সুন্দর বক্তব্য। সাফল্য কামনা করি। শেষে আপনি লিখেছেন 'হবো আমি বিজিত', নাকি 'বিজয়ী' লিখতে চেয়েছিলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.