| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুনয়না
................................. রাজপথের রাজা
ধুধু মরুভূমির বুকে তপ্ত রোদে বেদুঈনের মতো
মরীচিকার পিছে ছুটেছি দিক্বিদিক
ভাবছো জলের জন্য ----
না সুনয়না, শুধু তোমাকে পাবার জন্য।
বসন্তের সবুজ পাতায় বর্ণিল শ্মশান ঘাঁটের বটবৃক্ষটা
যেভাবে মাটি আঁকড়িয়ে মাথা উঁচু করে দাড়িয়ে আছে
আমি চাই বটবৃক্ষ থেকে আরও শক্ত করে তোমাকে
বাহুডোরে আটকিয়ে রাখতে, সুনয়না।
ঝড়-বৃষ্টি, খরাই কৃষকের অক্লান্ত শ্রমের ফসল
যখন তার নিজের চোখে দেখে আর খুশিতে চোখটা জলজল করে
আমি তার থেকেও হাজার গুন খুশি হবো
যদি তোমায় একটু কাছে পাই, সুনয়না। 
©somewhere in net ltd.