নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রাজপথের রাজা

আমি রাজপথের রাজা › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

হটাৎ তোমায় পাওয়া
...........................রাজপথের রাজা
হটাৎ করেই চোখে জল চলে এলো ---
ভাবতেই পারছিনা আমার দ্বারা এটা সম্ভব হলো কিভাবে
তোমাকে একটা গালি দিয়েছিলাম, রাগের মাথায় দিয়েছি,
ভুল করেই দিয়েছি, সত্যি বলছি প্রিয়তমা
একটিবার, আর একটিবার কর আমায় ক্ষমা।
তুমিতো আমাকে সব থেকে বেশি বুঝতে---
কিন্তু আজ সদ্য জন্মানো শিশুর মত অবুঝ হয়ে গেছো
আমাকে আর বুঝতে চাওনা, প্রিয়তমা, যেওনা-
এই কষ্ট নদীর ডাঙায়
একাকী আমায় ফেলে যেওনা।
ভুলতো মানুষই করে, বলতে তুমি আমায়---
আমি না হয় একটু বেশিই করি, জানি মাফ পাবো সেই আশায়
আজকে তোমার কি হয়েছে প্রিয়তমা, তুমি কি জানোনা
প্রতিশোধ নিতে নয়, প্রেম শেখায় ক্ষমা।
তুমি হয়তো আজ ভুলে যেতে পারো আমায়---
পেনসিলে লেখা ডাইরিটা হয়তো ছিঁড়ে ফেলেছো
এটা নিশ্চিত, আমি কভু পারবোনা ভুলতে তোমার স্মৃতি
তোমার মত পারবোনা টানতে ভালোবাসার ইতি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.