নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাশেদ সাইফুল

সৃজনবিলাস

আনন্দ পাই, তাই কবিতা লিখি। যদিও তেমন ভাল লিখি না ফেসবুক আইডি- রাশেদ সাইফুল ফেসবুক লিংক- https://www.facebook.com/rashed.saiful.7.ad

সৃজনবিলাস › বিস্তারিত পোস্টঃ

সাঈদীর রায় এবং কিছু কথা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

শুরুতেই সবাইকে আমার অভিনন্দন। :D গত ৫ তারিখে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম তারই ফল আজকের এই রায়। এটা আমাদের অনেক বড় অর্জন বলতেই হবে। কারণ সাঈদীর যে ইমেজ এই দেশে তার প্রেক্ষিতে তাকে মৃত্যুদণ্ড দেয়াটা ছিল যথেষ্ট চ্যালেঞ্জিং একটি কাজ। এতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা ছিল (এখনও আছে বৈকি!)। এই পরিস্থিতিতে দেশের মানুষ যে ট্রাইবুন্যাল এবং বিচারকদের পাশে আছে তা জানান দেয়ার জন্য আমাদের আন্দোলনটা ছিল সময়ের দাবি। আর তার ফল তো আমরা পেলামই। আশা করি খুব দ্রুত রায় কার্যকর করে সরকার এই জাতিকে কলঙ্ক মুক্ত করবেন।



আমরা এই সরকারকে আলাদা ভাবে একটা ধন্যবাদ জানাতে চাই। কারণ এই সরকার না আসলে এই বিচার কখনও হত না। সেই সাথে সরকারের কাছে আমার আশা কাদের মোল্লার রায় যাতে জনগনের আশামত হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেয়ার এবং আগামি রায়গুলো যাতে জনগনের আশামত হয় তা নিশ্চিত করার।

:)

সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আমরা তীব্র নিন্দা জানাই ইউটিউব এবং ফেসবুক বন্ধ করে দেয়ার জন্য। এতে আমাদের অনলাইন আন্দোলন অনেকটুকুই ক্ষতিগ্রস্থ হয়েছে। তাছাড়া আজকের রায়ের এই আনন্দের খবরটুকু ভাবলাম ফেসবুকের মাধ্যমে সারা দুনিয়াকে জানাব। কিন্তু হায়! ফেসবুকে ঢুকতে গিয়ে দেখি সেই উপায় আর নেই। :(

কিন্তু কেন এই অবস্থা? :/

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

নন্দনপুরী বলেছেন: আলহামদুলিল্লা্হ্‌.........
যাই মিষ্টি মুখ করে আসি....

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

সৃজনবিলাস বলেছেন: আমার পক্ষ থেকেও একটি খাবেন :)

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

স্পাইসিস্পাই001 বলেছেন: বাঙ্গালীর জয় হয়েছে......শাহাবাগের জয় হয়েছে....।

জঅঅঅঅঅয় বাংলা..... জয় শাহাবাগ

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

সৃজনবিলাস বলেছেন: জয় তারুণ্য :)

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

বস শাকিল বলেছেন: জয় বাংলা !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

সৃজনবিলাস বলেছেন: জয় বাংলা B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.