নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাশেদ সাইফুল

সৃজনবিলাস

আনন্দ পাই, তাই কবিতা লিখি। যদিও তেমন ভাল লিখি না ফেসবুক আইডি- রাশেদ সাইফুল ফেসবুক লিংক- https://www.facebook.com/rashed.saiful.7.ad

সৃজনবিলাস › বিস্তারিত পোস্টঃ

নিজের আইডি নিজে ডিলেট করার অধিকার চাই

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৯

কবিতার প্রতি আমার ঝোঁকটা অনেক পুরোন। সেই ঝোঁকের বসে মাঝে মাঝে দু-একটা কবিতা আমি লিখে ফেলি। একদিন আমার কবিতা পড়ে এক বড় ভাই বললেন, তুমি ব্লগে আস। ব্লগে অনেকে অনেক লেখা লিখে। পড়লে শিখতে পারবা। আরো ভাল লিখতে পারবা। এই ভাবে বাংলা ব্লগের জগতে আমার পদার্পণ। শুরুতেই আমি একাউন্ট খুলি দেশের সবচাইতে বড় ব্লগ কমিউনিটি ‘সামহয়্যারইনব্লগ’ এ। কিন্তু আজ আমি লজ্জিত এই ব্লগে আইডি খোলার জন্য। কারণ, অনেক আগের থেকেই অনলাইন জামাতীদের পৃষ্ঠপোষক হিসেবে ‘সামু’ ব্লগের বিরুদ্ধে অভিযোগ আছে। আর আজকে ‘সামু’ কর্তৃপক্ষ যা করল তা এক কথায় নিন্দনীয়। একজন ব্লগারের আইডি তারা কোন ভাবেই তাঁকে কোন নোটিশ না দিয়ে ডিলেট করে দিতে পারেন না। একজন লেখকের এতে কি কষ্ট হয় তা আমি খুব ভাল ভাবেই বুঝতে পারি।



পরিশেষে আমি বলতে চাই, আমি চাই না যে অন্য কারো কথায় আমার আইডিটি ডিলেট করা হোক। আমি চাই আমার আইডি আমি নিজে ডিলেট করতে। সামু ব্লগ থেকে নিজে থেকে সরে যেতে। কারণ, ঘাড় ধাক্কা খাওয়ার অভ্যাস আমার নেই। এই বিষয়ে কর্তৃপক্ষে একান্ত সাহায্য কামনা করছি। প্লিজ, আমার আইডিটি ডিলেট করে দিন। :/

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৬

দিশার বলেছেন: সব কিছু নষ্ট দের অধিকারে ....

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৫২

সৃজনবিলাস বলেছেন: চলে গেছে ভাই. :/

২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৮

মিঠাপুর বলেছেন: একমত। ফেসবুকে'র মত। নিজের আইডি নিজে ডিলেট করার অপশান চাই...

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৫২

সৃজনবিলাস বলেছেন: অন্য মানুষ কেন আমার আইডি ডিলেট করবে???

৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৪

দিশার বলেছেন: ভাই ই ধর্মান্ধ গোষ্ঠী অনেক সক্তিশালি , এরা পারে সুধু দুর্বল এর উপর অত্যাচার করতে। এরা নাস্তিক ব্লগারদের ফাসি চায় , কিন্তু নাস্তিক চীন প্রধান মন্ত্রীর পায়ে ধরে বসে থাকে . মুনাফেক এর দল সব .

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৮

সৃজনবিলাস বলেছেন: কিচ্ছু বলার না :/

৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫২

খায়ালামু বলেছেন: একমত

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

সৃজনবিলাস বলেছেন: ধন্যবাদ

৫| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩০

চলতি নিয়ম বলেছেন: সামু কার আইডি ডিলিট কর্ছে??

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

সৃজনবিলাস বলেছেন: বেশ কয়েক জনের আইডিই ডিলেট করেছে.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.