নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাশেদ সাইফুল

সৃজনবিলাস

আনন্দ পাই, তাই কবিতা লিখি। যদিও তেমন ভাল লিখি না ফেসবুক আইডি- রাশেদ সাইফুল ফেসবুক লিংক- https://www.facebook.com/rashed.saiful.7.ad

সৃজনবিলাস › বিস্তারিত পোস্টঃ

আমার হত্যাকাহিনী

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৩৯

মনে পড়ে?

কিভাবে তুমি আমায় হত্যা করেছিলে?

কত নিষ্ঠুর, বীভৎস ছিল সে হত্যাকান্ড!



তুমি আমার হৃৎপিণ্ড বরাবর ছোরা ঢুকালে;

রূপার কাজ করা চকচকে অভিজাত ছোরা!

আমি তোমার কাছে কৃতজ্ঞ প্রিয়তমা,

কারণ আমার হত্যাকান্ডে তুমি

অভিজাত কোন ছোরা ব্যবহার করেছিলে!



তুমি টেনে আমার হৃৎপিণ্ড বের করলে,

তোমার হাতের মাঝে সেটি তখনও লাফিয়ে চলছিল অবিরত।

দু'হাত তোমার তাজা লাল রক্তে রঙিন হয়ে গেল।

কারো হয়তো ভ্রম হতে পারে তুমি তোমার অতি প্রিয় মেহেদী দিয়েছো বলে।

তুমি আবার হাতে ছোরা তুলে নিলে,

ধারালো ছোরার আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেল আমার হৃৎপিণ্ড।

তার ভিতর থেকে বেড়িয়ে এলো একটি বাক্য-

"ভালোবাসি তোমায়"!



এরপর সব নিথর হয়ে গেল।

দু'অক্ষরের ধ্বনিমালা বাতাসে মিশে গেল।

কেবল আমার নিথর-বিস্মিত চোখজোড়া চেয়ে চেয়ে দেখল-

কিভাবে তুমি কচমচ করে আমার হৃদয় চিবিয়ে চলেছো!





---রাশেদ সাইফুল

০৯/০৬/২০১৩

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৩ রাত ২:০০

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল

১১ ই জুন, ২০১৩ রাত ১১:৪১

সৃজনবিলাস বলেছেন: ধন্যবাদ :)

২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:২৬

বটবৃক্ষ~ বলেছেন: baah!! kjhub chomotkaar hottakander biboron diechen!! khub sundor ...... ++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.