নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাশেদ সাইফুল

সৃজনবিলাস

আনন্দ পাই, তাই কবিতা লিখি। যদিও তেমন ভাল লিখি না ফেসবুক আইডি- রাশেদ সাইফুল ফেসবুক লিংক- https://www.facebook.com/rashed.saiful.7.ad

সৃজনবিলাস › বিস্তারিত পোস্টঃ

কথা দিচ্ছি আগমনে...

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৭

কথা দিচ্ছি,

তুমি আসলে ছেঁড়ে যাব আজ

অন্তর্জালিক আড্ডা।

কথা দিচ্ছি

তুমি আসলে আফসোস করব না একটুও

ভিজে গেল বলে আমার টিএসসি-ছবির হাট।

কথা দিচ্ছি,

তোমার শীতল উপস্থিতিতে ছড়াবো না আজ

নিকোটিনের উত্তাপ।



তোমার জন্য অনায়েসে ছাড়তে পারি এক দুপুর

কিংবা রঙিন বিকালের আড্ডাগুলো।

তোমার শীতল সরাব ধায়ার-

ভিজতে দিতে পারি চিন্তাগুলো।



তুমি আস,

চারপাশ কালো করে আস,

দিগ্বিদিক দামামা বাজিয়ে আস,

এই চাতকদের চোখ-

আকাশ থেকে নামিয়ে দাও।

তুমি আস বৃষ্টি

রুক্ষ ধরার, শুষ্ক ক্ষতে

তোমার শীতল পরশ বুলিয়ে দাও।।



#রাশেদ সাইফুল

১৭.০৬.২০১৩

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:০১

মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো ।ভালো থাকুন ।।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩১

সৃজনবিলাস বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.