নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাশেদ সাইফুল

সৃজনবিলাস

আনন্দ পাই, তাই কবিতা লিখি। যদিও তেমন ভাল লিখি না ফেসবুক আইডি- রাশেদ সাইফুল ফেসবুক লিংক- https://www.facebook.com/rashed.saiful.7.ad

সৃজনবিলাস › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমা সমগ্র - ১

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৩

১) প্রিয়তমা,



আজ সারাটা দিন আমি অপেক্ষায় ছিলাম।

ক্ষণিক পর পরই তাকাচ্ছিলাম মুঠোফোনের ছোট্ট জানালাতে।

এই বুঝি তোমার ডাক এলো!

এই বুঝি তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম!

এই বুঝি তুমি কপট রাগে বললে, কি? এবার ঈদও কি ঘুমিয়ে কাটাবে?



সকাল গড়িয়ে দুপুর হল

দুপুর গড়িয়ে সাঁজের মায়া!

আজ গড়িয়ে গতকাল হল

এখনও তোমার অপেক্ষা।



২) প্রিয়তমা,



আইডি ডিএক্টিভ করলেই কি আর ভালোবাসা মরে যায়? ভালোবাসা কি এতই ঠুনকো?



৩) প্রিয়তমা,



আনফ্রেন্ড করা মানেই কিন্তু হৃদয় থেকে মুছে যাওয়া নয়!



৪) প্রিয়তমা,



তুমি কি আসলে মানুষ??? এতটা নিষ্ঠুর কিভাবে একটা মানুষ হতে পারে???



৫) প্রিয়তমা,



প্রিয়তমাদের এতটা কঠোর হওয়া মানায় না।



৬) প্রিয়তমা,



তুমি কষ্ট দিবে? দাও! তোমার দেয়া হাজার আঘাত আমি মাথা পেতে নিব তবু তুমি পাশে থেকো!



৭) প্রিয়তমা,



আমার বুকে ছুরি মারা আগে খুব সাবধানে থেকো। ছুরি ফলা যাতে তোমার হাতে আঁচড় না কাটে! আমার বুকে আস্ত ছুরির ফলা আমি হাঁসি মুখে নিতে পারব কিন্তু তোমার হাতে হালকা আঁচড় যে সহ্য করতে পারব না!



৮) প্রিয়তমা,



সারারাত তোমার স্বপ্ন দেখে ফিরে এলাম তুমিহীন বাস্তবতায়!



৯) প্রিয়তমা,



একবার শুধু হাত বাড়িয়ে দাও। তোমার আমার ছবি দিয়ে গুগুল ডুডুল বানাবে!



১০) প্রিয়তমা,



তোমাকে আমি বৃষ্টির ভাগ দিতে চেয়েছিলাম। তুমি নিলে না!

প্রিয়তমা, তুমি এত বোকা কেন?



১১) প্রিয়তমা,



তুমি কি ভেবেছো হ্যাঁ? তুমি মুখ ফিরিয়ে নিলেই আমি ভালোবাসা ফিরিয়ে নিব? আমি এত কিপ্টা না! যা দিই, তা উজাড় করেই দিই!



১২) প্রিয়তমা,



ভালো যদি বাসত চাও তবে তাড়াতাড়ি বেসে ফেল। নাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগল বলে!



১৩) প্রিয়তমা,



এভাবে হয় না। এমনটা করা উচিত না।



নিজেকে নিজে আর কত কষ্ট দিবে??



১৪) প্রিয়তমা,



ইয়ে, আর কি লিখব বুঝতেছি না। কিছু মাথায় নেই। পেটে ক্ষুধা নিয়ে প্রেম নিবেদন হয় না!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে।

১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৭

সৃজনবিলাস বলেছেন: ধন্যবাদ :)

২| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৬

বশর সিদ্দিকী বলেছেন: অন্যরকম করে লিখেছেন। ভাল লাগল।

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৩২

সৃজনবিলাস বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.