নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাশেদ সাইফুল

সৃজনবিলাস

আনন্দ পাই, তাই কবিতা লিখি। যদিও তেমন ভাল লিখি না ফেসবুক আইডি- রাশেদ সাইফুল ফেসবুক লিংক- https://www.facebook.com/rashed.saiful.7.ad

সৃজনবিলাস › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমা সমগ্র-২

১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

১) প্রিয়তমা,



তোমার জানালায় বৃষ্টির জলে আমার অশ্রু কি খুজে পাও?



২) প্রিয়তমা,



তোমাকে আমি আমার কোলবালিশের জায়গাটা ছেড়ে দিতে চেয়েছিলাম। তুমি নিলে না!



প্রিয়তমা, তুমি অবুঝ কেন?



৩) প্রিয়তমা,



আমাকে নাহয় কষ্ট দিলে। কিন্তু নিজে কি খুব সুখে আছো? জানতে বড় ইচ্ছে করে। আমার কষ্টের বিনিময়ে যদি তুমি সুখ পাও, তবে দাও। আরো বেশি কষ্ট দাও। শুধু জানিয়ে দিও, তুমি সুখে আছো।



জানাবে তো?



৪) প্রিয়তমা,



তোমার জন্য নিশুতি রাতের থকথকে আঁধার আর নৈশব্দের কোলাহল মাখা এক আকাশ ঘৃণা মুখবইয়ের স্ট্যাটাস এ উগড়ে দিয়ে আমি দ্বিতীয় মৃত্যু বরণ করতে গেলাম। সকালের সোনালী আলোক রেখা এ ঘৃণা মাখিয়ে দিবে তোমার কপালে!



৫) আমি তো খুব বেশিকিছু চাই নি!

আমি চেয়েছিলাম এই গরমে আমার ঘর্মাক্ত মুখ

কেউ তাঁর আঁচল দিয়ে মুচে দিক!



প্রিয়তমা, তুমি এতটুকুও দিতে পারলে না?



৬) প্রিয়তমা,



আমার অপার্থিব ভালোবাসা ছিল পার্থিব স্বপ্নে বিভোর। এই ছিল আমার দোষ?



৭) প্রিয়তমা,



আমি তো চেয়েছিলাম আমার সন্তানরা তোমারও সন্তান হোক! সে চাওয়ায় কি এমন দোষ ছিল?



৮) প্রিয়তমা,



এপাড়ে না হয় ভালোবাসলে না আমায়, ওপাড়ে বাসবে তো?



৯) প্রিয়তমা,



তুমি বলেছিলে আমার শার্টগুলোতে আদর মাখিয়ে আয়রন করে দিবে। যাতে সারাদিন তোমার আদর আমার গায়ে জড়িয়ে থাকে! কিন্তু হায়, আজো আমার শার্ট আমাকেই আয়রন করতে হয়!



১০) প্রিয়তমা,



ঐ পূর্ণ চাঁদের কসম খেয়ে বলছি, সুন্দরী শ্যালিকার আশাও আমি করি নি। শুধু তোমাকেই চেয়েছিলাম! তাও তুমি বুঝলে না!



১১) প্রিয়তমা,



আজ অবাক হয়ে খেয়াল করলাম তোমার দেয়া আমার কোন আদুরে নাম ছিল না!



১২) প্রিয়তমা,



দেখ! তুমি আমাকে জন্মদিনের শুভেচ্ছা না জানালেও আমার এই ভার্চুয়াল বন্ধুরা কিন্তু আমাকে ঠিকই ভালোবাসায় সিক্ত করেছে। তোমার অবহেলার কষ্ট ভুলিয়ে দিয়েছে!



অথচ তুমি বলেছিলে এই মুখবই বন্ধ করে দিতে! আমি বন্ধু চিনতে ভুল করিনি প্রিয়তমা।



১৩) প্রিয়তমা,



তোমার জন্য আমার ভালোবাসা আজ স্ট্যাটাস হয়ে ঝড়ে পড়ে!



১৪) প্রিয়তমা,



তোমার দেয়া দুঃখ বিকিয়ে আমি ভার্চুয়াল দুনিয়ায় 'লাইক' সওদা করি!



১৫) প্রিয়তমা,



শোন, আমাকে ব্লকের ভয় দেখাইয়া লাভ নাই। আমার ব্লকলিস্টে যত লোক পইচা মরতেছে ততো লোক তোমার ফ্রেন্ডলিস্টেও নাই।



১৬) প্রিয়তমা,



তোমার নিষ্ঠুরতা আমাকে করেছে আজ স্তব্ধ। কেড়ে নিয়েছে আমার স্ট্যাটাস এর ভাষা!



প্রিয়তমা, কিভাবে পারো?



১৭) প্রিয়তমা,



কসম ফেসবুকের! আজকে তোমাকে নিয়ে কোন স্ট্যাটাস দিব না!



১৮) প্রিয়তমা,



দেখলে তো? তোমাকে আমি ঠিকই ভুলে যাব! আজ সারা দিন তোমাকে নিয়ে একটা স্ট্যাটাসও দিই নাই!



১৯) প্রিয়তমা,



আমার জ্বরোত্তপ্ত শরীর, ব্যথা ক্লান্ত মস্তক এর মাঝেও তুমি ঘুরে ফিরছো! তবে কি এখনও ভালোবাসি তোমায়?!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ভালো লাগছে :)

১১ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৬

সৃজনবিলাস বলেছেন: ধন্যবাদ :)

২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: তোমার জন্য আমার ভালোবাসা আজ স্ট্যাটাস হয়ে ঝড়ে পড়ে! চরম।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৬

মহিদুল বেস্ট বলেছেন: সুন্দর...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.