| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মার্কেটে ডাচ বাংলা ব্যাংক নিয়ে অনেক কথা শুনেছি। শেষমেষ সিদ্ধান্ত নিলাম একটি একাউন্ট করার। শেষ পর্যন্ত করেই ফেললাম। খুব খুশি। যখন তখন কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারব।কিন্তু টাকা তুলতে গিয়েই যত বিপত্তি। এই নেটওয়ার্ক সমস্যা, এই টাকা নেই একেবারে তথৈবচ অবস্থা। ছিলাম ঢাকা, চাকুরীর সুবাদে বদলী হলাম বরিশালে। লঞ্চ থেকে নেমেই দেখা পেলাম ডাচ বাংলার ATM Booth। পুলকিত বোধ করলাম , মনে মনে ঠিক করে রাখলাম যাবার সময় এখান থেকে টাকা তুলতে পারব। এর পর সামনে এগুলাম।একে একে আরো অনেক Booth এর সাক্ষাত মিলল। মনে মনে কতৃপক্ষকে ধন্যবাদ দিলাম । এর পরদিন ই ঘটল ডাচ বাংলার ডচ কাহিনী। টাকা ফুরিয়ে যাওয়ায় ঢুকলাম BM College সংলগ্ন ATM Booth এ।কার্ড ঢুকালাম। কিন্তু যা বের হচ্ছে তা দেখে তো চক্ষুচরকগাছ। একটি ১০০ টাকার নোট যার ৩ দিক থেকে ইদুরে কাটা। Booth এর মধ্যে Telephone খুজলাম তাও পেলাম না। অগত্যা Guard কে দেখিয়ে বিদায় নিলাম।কিছুদিন পর ঢাকা যাওয়ার পথে লঞ্চ ঘাট থেকে টাকা তুলতে গিয়ে দেখি নেটওয়ার্ক নেই, এদিকেতো পকেট খালী । শেষমেষ টাকা ধার করে ঢাকা ফিরতে হল। এমন সময় মনে পড়ল সেই কবিতা যা আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারন করতে গিয়ে পড়েছি
'পুথিগত বিদ্যা আর পরহস্তে ধন
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।'
Dutch Bangla এর ATM Booth যেন সেই কবিতারই বাস্তব রূপ।
২|
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৯
মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন: 'পুথিগত বিদ্যা আর পরহস্তে ধন
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।'
৩|
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৫৯
নীরবকবি বলেছেন: প্লাস্টিক মানির উপর নির্ভর করা সময় এখনো এদেশে নেই। তাই সবসময় প্রয়োজনীয় নগদ টাকা পকেটে রাখুন।
৪|
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:০০
রানা বলেছেন: ডাচ বাংলার এটিএম বুথ নিয়ে সমস্যায় পরেনি এমন লোক পাবেন না। আজ নতুন একটি জিনিস দেখলাম টাকা তুলতে যেয়ে। একবারে শেষ মূহুর্তে একটি মেসেজ আসছে, আমি লেন-দেন এর রশিদ নিতে চাই কি-না। আমি ইয়েস বাটনে প্রেস করতে বরাবরের মত একটি রশিদ দিলো। কিন্তু অবাক হয়ে আবিস্কার করলাম আমার একাউন্ট থেকে তিন টাকা কেটে নিয়েছে রশিদ বাবদ !!!
ডাচ-বাংলা ব্যাংক ইস্ট ইন্ডিয়া কোম্পানীর মতো। রক্তচোষা।
৫|
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১০
মো: আবুল কালাম আজাদ বলেছেন: জেল খানা বুথে একজন দারোয়ান আবার মাঝে মাঝে ১০টাকা সার্ভিস চার্জ চায়। আপনার কাছে চায়নি?
৬|
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১৯
নীলতারা বলেছেন: আমারও কয়েকবার এমন হইছে। ঢাকা থেকে ফেরার পথে পকেট খালি। এটিএম বুথ থেকে তুলতে গেছি- টাকা নাই। কেনো নাই? গার্ড জানেনা... কখন লোড করবে? তাও জানেনা... শেষ-মেষ সিএনজি ভাড়া করে বাড়ীতে আসলাম। ভাড়াটাও বাড়ী থেকেই দিলাম...
আরেকবার বিপদে পড়ছিলাম সিলেট গিয়া। সেখানে তো কার্ড-ই আটকে গেছিলো...
৭|
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:১৯
দূর্ভাষী বলেছেন: ডাচ বাংলা সত্যি সত্যি ডচবাংলা হয়ে গেছে।
৮|
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২৩
গানার বলেছেন: Standard Chartered আমাকে ১০০০ টাকার ছেড়া নোট দিছে ![]()
৯|
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:২৮
আসিফুল ইসলাম বলেছেন: @রানা---জি ভাই আমার থেকেও আজ তিন টাকা কাটছে।
ভাই এই ব্যাংক ছাড়া আর কোন ব্যাংক ভাল একটু কি জানাবেন। ইবিএল অথবা সিটি ব্যাংক। কোনটা ভাল হয়। আর এই ব্যাংক গুলো কি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার দেয়। একটু জানালে ভাল হয়।
১০|
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০৪
অক্টোপাস বলেছেন: কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটি বেশি!!
দেশের আইটি'র উন্নতি হইবো ক্যামনে!
১১|
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২২
মৈত্রী বলেছেন: আজকেই DBBL এ একাউন্ট খোলার যে ডিশিসন টা নিছিলাম সেইটা স্থগিত করা হল।
বিভিন্ন bank er savings account and ATM, POS service and Debit cards নিয়া একটা তথ্যমূলক পোস্ট দেন তারাতারি।
১২|
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩১
মৈত্রী বলেছেন: একটু বিহিত করেননা ভাই, নতুন একটা ব্যাংক একাউন্ট খুলমু...কোন ব্যাংক ভালো হবে।
আমার বাসার পাশে ডাচ বাংলার বুথ আছে, নতুন খুলছে তাই সার্ভিস ভালো এজন্য এদের কাছে এ্যকাউন্ট খুলতে চাইছিলাম।
১৩|
২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:০৭
শিবলী বলেছেন: 'পুথিগত বিদ্যা আর পরহস্তে ধন
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।'
জটিল একটা তুলনা করেছেন ![]()
আমার লেখাটা দেখেন- Click This Link
১৪|
২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৬
বিডিওয়েভ বলেছেন: ডচবাংলা
১৫|
২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৮
নির্ঝরের স্বপ্নভঙ্গ বলেছেন: ডচবাংলারে মাইনাচ। আপ্নেরে পিলাচ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৩
মইন বলেছেন: ভালো কইছেন।