| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেড ব্লেডস্
হয়তো একদিনে হবেনা, কিন্তু একদিন না একদিন হবেই!
মেয়েদের সাথে আমি কম ওঠবস করি । সঙ্গত কারণেই একই XX ক্রোমোসোম শেয়ার করার পর ও জীবনধারা এবং চিন্তাধারার পার্থক্যর কারণে মেয়েদের অনেক ন্যাকামো আমি সইতে পারিনা!
ফেসবুকের সুবাদে এক শ্রেণীর 'নারীবাদী' কিছু নারীর সাথে পরিচিত (পড়ুন অনলাইন অস্তিত্বের সাথে পরিচিত) হওয়ার দুর্ভাগ্য হয়েছে। দুর্ভাগ্য এই কারণে যে- 'নারীদের স্বার্থ উদ্ধারে তাদের ভূমিকা এবং মানুষ হিসেবে তাদের স্বনির্ভরতা গ্রামের বেতের ঝুড়ি বানিয়ে বিক্রি করা কৃষক- বধূ( বেলালের মা)র চেয়ে বেশী কিছু নয় বলেই আমার মনে হয়েছে । বেলালের মা'র সত্যিকারের নাম যেমন কেউ জানে না, ওনাদের আসল নাম ও জানা দুষ্কর ! ওনাদের প্রায় আপডেট থাকে পুরুষ জাতির 'হেন কারেঙ্গা, তেন কারেঙ্গা, মার ডালুঙ্গা' জাতীয় বুলিতে ভরপুর, কিন্তু ব্যাক্তিগত জীবনে খোঁজ নিয়ে দেখুন- আমাদের আমেনা, করিমা,সখিনাদের জীবনযাত্রার সাথে তাদের জীবনের পার্থক্য সামান্যই (আমেনা,করিমা,সখিনা বলতে আমাদের অসহায় বস্ত্রশ্রমিক নারীদের বোঝাচ্ছি , যারা প্রতিনিয়ত নির্যাতিত , কিন্তু প্রতিবাদ করার শক্তি নেই । অবশ্য একটা ফেসবুক আইডি খোলার সময় থাকলে এনারাই হয়তো 'ওয়ান্ডার উওম্যান' জাতীয় একটা আইডি খুলে বসতেন , এবং পুরুষ বিদ্বেষী আপডেট দিয়ে ফেসবুকের মহিলা পীর হয়ে যেতেন) ! এসব 'ওয়ান্ডার উওম্যান' এর জীবন যে আসলে শুভঙ্করের ফাঁকি, তা একটু খেয়াল করলেই বোঝা যায় :
১) এনাদের আইডি তে নিজেদের কোন ছবি নেই , বিস্তারিত পরিচয় নেই । নিজেরা এদিকে বোরকা- হিজাব বিরোধী আন্দোলনে অনলাইনে গলা ফাটাচ্ছেন , কিন্ত নিজের আইডিকে নেকাব পরিয়ে বসে আছেন ! সাহস থাকলে বাস্তব জীবনে অন্য মেয়েদের নেকাব খোলার আগে ভারচুয়ালি নিজের মুখটা খুলে একটু অন্যদের দেখান! যেখানে নিজের মুখ দেখানোর সাহসটুকু নেই নিজের পরিবার বা ছেলেদের সেক্সুয়াল কমেন্টের ভয়ে, সেখানে বাস্তব জীবনে স্বাধীনতা আশা করেন কীভাবে ???!
২) প্রায়ই এনাদের আপডেট দেখা যায় বাসে বা মার্কেটে কিভাবে কোন ছেলে গায়ে হাত দিয়েছে এবং কারাতে জানলে কীভাবে সেই ছেলেকে দশ-দিক দেখিয়ে দিতেন, সেটা নিয়ে ; এবং সেসব আপডেট শেষ হয় ভাল কারাতে স্কুলের ঠিকানা চেয়ে (যেন রাস্তাঘাটে কখনও লিফলেট চোখে পড়েনি , আর ইন্টারনেট এ যে ভাল ভাল কারাতে স্কুলের ঠিকানা পাওয়া যায় তা তারা জানেন না!)।
কথা হল - এসব মেয়ে আসলে কখনই কারাতে না জানার কারণে নির্যাতন হজম করেনা - এরা হজম করে যায় স্বভাবের দোষে ! বাসে কেউ পাছায় হাত দিলে প্রতিবাদ করতে কারাতে লাগে না , চড় মারতে ব্রুস লী হওয়া লাগেনা , লাগে সাহস ! আর যদি কারাতের এত
প্রয়োজনীয়তা অনুভব করেনই, তাহলে শিখছেন না কেন??? আমি যদি টিফিনের পয়সা বাঁচিয়ে, মেডিক্যালের পড়ার চাপ সামলে, তিনটা বাস বদলে গিয়ে কারাতে শিখতে পারি, তো আপনি পারবেন না কেন? আর যদি না ই পারেন, তো নেট থেকে গান ডাউনলোড না করে মার্শাল আর্টস এর ভিডিও নামান ! এক মাস লিপস্টিক না কিনে দুটো ডাম্ববেল কিনে ব্যায়াম করুন! নিজে পটের বিবি হয়ে থাকলে পুরুষরা কি এমনিতেই ছাড় দেবে? লড়াই করে নিজের জমিন আদায় করে নিন!
৩) 'ওয়ান্ডার উওম্যান'দের অনেকের আপডেট হয় পুরুষবিদ্বেষী । লাগাতার এধরণের পুরুষ বিদ্বেষ বোধহয় লেসবিয়ান না হলে পুষে রাখা সম্ভব নয় ! হ্যাঁ, এটা মানছি যে 'কোয়ালিটি' পুরুষ আমাদের দেশে কম আছে , বেছে নিলে একশটায় হয়তো একজন , কিন্তু দেখলে অবাক লাগে - ফেসবুকের ওসব স্বঘোষিত পুরুষবিদ্বেষী 'ওয়ান্ডার উওম্যান' দের বেশির ভাগ ফলোয়ারই পুরুষ, আইডির স্ট্যাটাস সিঙ্গল হলে তো কথাই নেই ! বাস্তবে হয় তারা রাতে বিছানায় একজন পুরুষের পিটুনি খাচ্ছেন (ম্যারিড) , অথবা কয়েক ডজন পুরুষকে ("লাথি মেরে লিস্ট থেকে বিদায় করে না দিয়ে ") নাকে অদৃশ্য দড়ি দিয়ে ঘুরাচ্ছেন । কেন রে বাপু , এত ঘৃণা যদি থাকে, তো পুরুষদের সাথে সহবাস/ সহাবস্থান কেন? এড়িয়ে যান ! এনাদের অনেকেই আবার পুরুষ জীবনসঙ্গীর নামের শেষাংশ নিজের নামে ব্যবহার করছেন । পতিপ্রেমের চূড়ান্ত !!! নিজের বংশের নাম মুছে যে নারী কোন পুরুষের বংশনাম ব্যবহার করেন, একজন স্বাধীন মানুষ হিসেবে তার অবস্থান যে কোথায় দাড়ায় , তা নিয়ে আমার সন্দেহ আছে!
৪) আরও একটা বিষয় খেয়াল করে দেখলাম যে- বিভিন্ন বিষয়ে, বিশেষ করে নারী নির্যাতনের মতো 'গরম' বিষয়ে এনাদের ফেসবুক এক্টিভিটির শেষ না থাকলেও মাঠে এনাদের খুব কম পাওয়া যায় । বহদ্দারহাট নিয়ে অনেকে চিল্লিয়েছেন, স্পটে গিয়েছেন খুব কম । ধর্ষণ বিরোধী মানববন্ধনে গিয়েও মহিলা পীরদের কাউকে পাইনি , পেয়েছি কিছু পোড়খাওয়া মহিলা এডভোকেটদের - যারা আসলেই ধর্ষিতাদের কষ্টগুলো তাদের চোখে চোখ রেখে অনুভব করতে শিখেছেন ; কিছু মেডিক্যালের ছাত্রীদের - যারা ক্লাস শেষে ক্ষুধা পেটে নিয়ে পথে এসে দাঁড়িয়েছেন । বাংলাদেশে যে অল্প কিছু ক্ষেত্রে নারীরা পুরুষদের পাশাপাশি প্রায় সমান তালে লড়াই করে চলেছেন , সেসব পেশার নারীরাই মূলত নিজ ক্ষুধাতৃষ্ণা , অসুখবিসুখ অগ্রাহ্য করে দুরদশাগ্রস্থ মানুষদের পাশে এসে দাঁড়াচ্ছেন । ওদিকে মহিলা পীররা ব্যাস্ত আছেন নিজেদের লাইক আর কমেন্টস গুনতে , মেয়েদের চিরাচরিত নারসিসিসমে ভুগে আত্মপ্রসাদ লাভ করতে ! তারা পাদ দিলেও ফুলের সুবাস হয়ে যায় -ছেলেরা ১০০ টা লাইক দেবে , কিন্তু রাস্তায় দেখলে কেউ চিনবেও না!
পরিনতি : বছর কয়েক বাদেই প্রতিটা ওয়ান্ডার উওম্যান পরিণত হবেন 'জামাল সাহেবের'
বউ এ । নিজের পরিচয় থাকবে না, মেয়েদের বড় করবেন পরে দৌড়ানো যায়না - এমন চিকন ফিতার স্যান্ডাল আর মেক আপের পসরা দিয়ে । তিনি সেলফ ডিফেন্স শিখেন নি, তার মেয়েও নিজেকে রক্ষা করতে শিখবে না ; তিনি গলাবাজ, তার মেয়েও হবে অন্তস্বারশুন্য আপডেট -সম্রাজ্ঞী । তসলিমা নাসরিন ম্যাডামের বই পড়ে সেও ঠোঁট ফোলাবে , আর অপেক্ষায় থাকবে সেই বীর পুরুষের - যে সেক্সের বিনিময়ে তাকে সকল 'বিপদ' থেকে উদ্ধার করবে ; পরিচয়, স্বকীয়তা কেড়ে নেওয়ার বিনিময়ে তাকে দেবে আশ্রয়! রক্ত ঝরিয়ে নিজের মাটি আদায় করে নেওয়ার বদলে সে ও দোষারোপ করবে পুরো পুরুষ সমাজকে , কিন্তু নিজের গাফিলতি তার চোখেও পড়বে না! এভাবেই চলছে, সম্ভবত এভাবেই চলতে থাকবে আমাদের নারীসমাজ ।
অনেক কিছু বলে ফেললাম , বিরক্তি আর রাখতে পারছিলাম না ! অনুগ্রহ করে নোংরা কমেন্ট করে থ্রেড ভরাবেন না । ভাল না লাগলে চুপ করে আনফ্রেন্ড করে দিন । পরিষ্কার, সুন্দর মতামত থাকলে জানাতে পারেন। ধন্যবাদ
মূল লেখার লিংক:
View this link
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
রেড ব্লেডস্ বলেছেন:
![]()
২|
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
নিক্সন বলেছেন: অনেক ফেসবুক মহিলাপীরে গা জ্বলবে!
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
রেড ব্লেডস্ বলেছেন: হে হে হে! ![]()
৩|
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
আমি মুখতার বলেছেন: ভালো লিখসেন।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
রেড ব্লেডস্ বলেছেন: ধন্যবাদ!
৪|
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
htusar বলেছেন: খারাপ লেখেন নাই, তবে অনেকটাই আক্রমণাত্মক । সবাই একরকম না। আর " এনাদের আইডি তে নিজেদের কোন ছবি নেই , বিস্তারিত পরিচয় নেই । " এটা মানতে পারলাম না।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
রেড ব্লেডস্ বলেছেন: মোটামুটি সবাই এরকম ই! এটি শুধুমাত্র ধারণা দেয়ার জন্য!
৫|
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫
শহুরে কাউয়া বলেছেন: দুই একটা মহিলা পীর এর আইডির লিঙ্ক দেন
দেইখা পুন্য কামাই
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
রেড ব্লেডস্ বলেছেন: কামড় দিতে পারে! ![]()
তবে ফেসবুকে একটু নজর দিলে অনেক পীরের দেখা পাবেন! ![]()
৬|
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
না পারভীন বলেছেন: কিছুই বুঝতে পারলাম না , মাথার উপর দিয়া গেল ।
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
রেড ব্লেডস্ বলেছেন:
মাথায় এন্টেনা লাগান!
৭|
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১
আরজু পনি বলেছেন:
যারা পীর তাদের তো গলার জোরই আসল।
হুম অনেক গুলো কথাই কোট করার মতো....ভালো লিখেছেন।
এই পীরালী চলে বংশ পরম্পরায়.....এখান থেকেই নারীদের নিজের মুক্তির জন্যে বেরিয়ে আসতে হবে।
ধন্যবাদ।।
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
রেড ব্লেডস্ বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য !
কিবোর্ড চেপে ঝড় তুলে আর কতদিন, বলুন ? মেয়েদের মাঠে নামার সময় হয়েছে অনেক আগেই! বেগম রোকেয়া সেই যুগেও মেয়েদের অধিকার নিয়ে কাজ করে গিয়েছেন , শুধুমাত্র লেখালেখি করেই ক্ষান্ত হননি, যার সুবিধা আমরা এখনো ভোগ করছি। আমার মা শিক্ষিত, স্বাবলম্বী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন। ওই যুগেও তিনি হাওয়াই শার্টের সাথে পাজামা পরে কলেজে যেতেন, নানার বেতনের বাধা টাকায় যৌতুক না দিয়ে পড়াশোনা চালিয়েছেন । অথচ এযুগে এসে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মেয়েদের অধিকাংশই স্বেচ্ছায় পুরুষদের ছায়া হয়ে থাকছে , আর ঘাম ঝড়িয়ে নিজের অধিকার আদায় করে নেওয়ার বদলে আশা করে বসে থাকছে যে পুরুষরা তাদের হয়ে রাজ্য উদ্ধার করে দেবে , না পেয়ে অনলাইনের পৃথিবীতে তুলকালাম বইয়ে দিচ্ছে ! যতদিন বাস্তবতা এদের চোখে পড়বে না, ততদিন রাণীর বেশে দাসী হয়েই তাদের থাকতে হবে ।
৮|
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫
রোলেন বলেছেন: কটিন লিকচেন +
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
রেড ব্লেডস্ বলেছেন: ধন্যবাদ! ![]()
৯|
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯
ওবায়েদুল আকবর বলেছেন: কাঠমোল্লাদের পাশাপাশি এই মহিলা পীরেরাও সমানভাবে বিরক্তিকর। এরা নিজেরা যে কী বলে হয়ত এরা নিজেরাও জানেনা। মুখে কথা খই ফুটবে আর বাসায় গিয়ে কাজের মানুষ পিটাবে - এটা হল এই মহিলা পীরদের কমন ক্যারেক্টারিস্টিক্স। বিশ্বাস করুন ম্যাক্সিমামই পার্সোনাল লাইফে ভোগবাদী আদর্শে বিশ্বাসী।
আমার এক পরিচিত মহিলা আছেন উনি সরাসরি এনজিও কার্যক্রমে জড়িত। কিন্তু নিজের ছেলেকে বিয়ে দিয়েছেন গ্রাম্য সহজ সরল এক মেয়ের সাথে যাতে সংসারে নিজের আধিপত্যটা ধরে রাখতে পারেন। এতে নিজের ছেলে যদি নাও চায় তাহলেও তার কোন কিছু যায় আসে না। ফান্ডের টাকায় গাড়ি বাড়ি হল কিনা সেটাই মূখ্য।
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
রেড ব্লেডস্ বলেছেন: সহমত ! হিপোক্রিসির চূড়ান্ত রূপ এই মহিলা পীরেরা ! ইনারা একই ছাঁচ থেকে তৈরি, একই সুবিধাবাদে বিশ্বাসী, তাই কম বেশী সবার ভারচুয়াল আচরণও একইরকম ।কখনো Damsel in distress সেজে সিমপ্যাথি নেওয়া, তো কখনো জোয়ান অফ আর্ক সেজে ভাব নেওয়া - এই দুই ইমেজে এদের আইডি পেন্ডুলামের মতো দোল খায় ! অথচ বাস্তব জীবনে হিন্দি সিরিয়াল দেখে নিজেদের bimbo বানিয়ে রাখা ছাড়া আর কোন ভূমিকাই এদের নেই!
১০|
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
প্রতিভাবান বালক বলেছেন: '' বিভিন্ন বিষয়ে, বিশেষ করে নারী নির্যাতনের মতো 'গরম' বিষয়ে এনাদের ফেসবুক এক্টিভিটির শেষ না থাকলেও মাঠে এনাদের খুব কম পাওয়া যায়'' ১০০% সহমত
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
রেড ব্লেডস্ বলেছেন: ধন্যবাদ! ![]()
১১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
*কুনোব্যাঙ* বলেছেন: অনলাইন মহিলা পীরদের দেখলে সাথে সাথে উল্টা ঘুরে দৌড় লাগাই। এরা যতটা না কাজের তার চাইতে অনেক বেশী যন্ত্রণার। কুয়ার ব্যাঙ সাগরে পড়লে কি অবস্থা হয় তার একটা উত্তম উদাহরণ হইল ফেসবুক মহিলা পীরেরা। আর তার মধ্যে যদি এতটুকু বোধ না থাকে যে এতদিন কুয়াতে ছিলাম তো সাগরের পরিস্থিতি আগে বুঝি তারপর বকবক করি! এগুলারে দুইটা ঝাড়ি দিলেও সমস্যা। নারী অবমাননা হইছে নারী অবমাননা হইছে বইলা সদ্য ডিমপাড়া মুরগীর মত কক কক কইরা সব আঁতেল শুশীলদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
রেড ব্লেডস্ বলেছেন: জ্বী ! একবার একজনকে বলেছিলাম ছবি আপলোড করতে, উনি রেগে গিয়ে বেতাল কথা বলা শুরু করলেন! আমি বললাম -" আরে, ক্ষেপেন কেন? আপনি মেয়ে,আমিও তো মেয়ে , আমি পারলে আপনি পারবেন না কেন?" তখন উনি এড়িয়ে গেলেন। আরেকজনের পুরুষ- ঠেঙ্গানো পোস্ট এ মেয়েদের দোষ তুলে ধরায় আনফ্রেন্ড করে দিলেন (তাতে আমার খেতা পুড়েছে!) । আর কয়েকজনের মুখের ভাষা এত্ত খারাপ! গালাগালির জোরে নিজেদের প্রভাব বিস্তার করতে চান - মনে করেন মেয়ে হয়ে গালি দিতে পেরে তারা বেশ অনেক কিছু অর্জন করে ফেলেছেন! আবার কেউ কেউ বিকৃত বাংলায় আপডেট দিয়ে আজব একটা ট্রেন্ড চালু করার চেষ্টা করছেন। সব মিলিয়ে অসুস্থ একটা প্রতিযোগিতা মেয়েগুলোকে আচ্ছন্ন করে ফেলেছে । অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম ,কাজ হয়নি । শেষে মানসিক রোগী(Delusion of grandeur এ আক্রান্ত )হিসেবে ধরে নিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখা শুরু করেছি! যেমন বললেন - ডিম পাড়া মুরগির মত কক কক করে আবার ঠোকর ও দিয়ে বসতে পারে!
![]()
১২|
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
চাঁপাডাঙার চান্দু বলেছেন: অত্যন্ত ঠিক বলেছেন, সাধারণ নারীবাদীদের সাথে ওয়ান্ডার ওম্যানদের পার্থক্য পরিষ্কার বোঝা যাবে এই পোষ্টে। এই পীরের নারী অধিকারের নামে ফেসবুকে হিট কামায় আবার নিজেরাই চরম নারী বৈষম্য স্থাপন করে। রুমানা ম্যাডামের উদ্যম জীবন যাত্রা তাদের নারীবাদী চিন্তার খোরাক যোগায় কিন্তু মাথায় স্কার্ফ দেওয়া ডাক্তার সাজিয়া ইভার আত্মত্যাগ তাদের বিবেককে নাড়া দেয় না।
আরও একটা জিনিস তাদের অনেকেই করে, তা হচ্ছে প্রবল নাস্তিকতা ছড়ায়। এরকম কয়েক জনকে পেয়ে আমি তাদের জীবনযাত্রা একটু খুঁটিয়ে দেখেছি এবং তাদের ৭০% এর নাস্তিকতার কারণ হিসেবে পেয়েছি ভিন্ন ধর্মের স্বামী বা বয় ফ্রেন্ড। কেউই নিজ ধর্ম বিসর্জন দিতে রাজি নয় বিধায় নাস্তিকতাকেই বেছে নিয়েছে। আর নিজের ল্যাজ কাটা পড়েছে বিধায়, বাকিদের কেউ প্ররোচিত করছে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
রেড ব্লেডস্ বলেছেন: নাস্তিকতার বিষয়ে বলতে গেলে - আমার জানামতে বেশির ভাগ ওয়ান্ডার উওম্যানই বাস্তব জীবনে নিজ নিজ পারিবারিক ধর্ম পালন করেন । অনলাইনে ঈশ্বর নিন্দা করলেও বাসার লোকদের সত্য বলার মুরোদ নেই- ঠিকই কোরবানির মাংস খাচ্ছেন, পূজায় ঘুরাফেরা করছেন, ফেসবুকে এসেই যত বুজরুকী!
সত্যিকারের একজন নারীবাদির কাছে নারী-স্বার্থই মুখ্য - হোক তা একজন পরহেজগার নারীর , বা একজন স্বল্পবসনার বা একজন উদ্দামচারিণীর। নির্যাতিতাকে শ্রেণীবৈষম্যে ফেলা গর্হিত কাজ!
১৩|
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
না পারভীন বলেছেন: এন্টেনা লাগিয়ে আবার পড়লাম
। সবাই বুঝল আমি বুঝলাম না?
।বুঝলাম যে আমার লিস্টে একজন ছিল আমি কত দিন আগেই আনফ্রেন্ড করছি ।
ডাক্তার আফা সময় পাইলে পাতা ঘুরে যাইয়েন । ভিজিট দিতে পারুম না কইলাম ।
৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
রেড ব্লেডস্ বলেছেন: ওসব আইডির অন্তত হাফ ডজন লিস্ট এ না থাকলে ঘটনার প্যাঁচ বোঝা একটু কঠিন হবেই! এরা লিস্ট এ আসে, তোষামোদি না পেলে নিজেরাই সরে যায় (নইলে সরিয়ে দেওয়া লাগে) !
আপনি তো ম্যাডাম বিশাল এক হাসপাতাল খুলে বসেছেন ব্লগে! একদিনে সব ডিপার্টমেন্ট দেখে শেষ করতে পারব না , তবে ধীরে ধীরে সময় নিয়ে দেখব! ব্লগ জগতে আমি নিওনেট!
সিনিয়রদের জন্য আবার ভিজিট কী?
![]()
১৪|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
শিশু বিড়াল বলেছেন: খুব ভাল লিখেছ
তোমার জন্যে অনেক শুভকামনা রইল...এগিয়ে যাও ![]()
৩০ শে মে, ২০১৩ রাত ১০:৩৬
রেড ব্লেডস্ বলেছেন: ধন্যবাদ, ম্যাডাম !
১৫|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
শেখ রুবে০০৭ বলেছেন: ভাই আমি ব্লগে নতুন। তবে শুরুতে এমন একটা লেখা পরবো ভাবতে পারি নি। খুব ভালো লেগেছে। একেবারে সত্যিকার দিকটা তুলে ধরেছো।
৩০ শে মে, ২০১৩ রাত ১০:৩৮
রেড ব্লেডস্ বলেছেন: ধন্যবাদ ! আমি নিজেও নতুন , জীবনসঙ্গীর উৎসাহেই এখানে আসা , তবে এখন একটু একটু করে মজা পাচ্ছি ! ![]()
১৬|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
ইফতেখার কাদির বলেছেন: ব্যাপার কী? হঠাৎ নারীজাতির উপরে এত খেপলেন ক্যান?
৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪০
রেড ব্লেডস্ বলেছেন: পুরো নারীজাতির ওপর নয়, ক্ষুদ্র একাংশের ওপর !
১৭|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
পলক শাহরিয়ার বলেছেন: চমৎকার লিখেছেন।
৩০ শে মে, ২০১৩ রাত ১০:৩৯
রেড ব্লেডস্ বলেছেন: অজস্র ধন্যবাদ ! ![]()
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
পাহাড়ী নদী বলেছেন: আমার দেখা সবচেয়ে সুন্দর আপডেট। এটি শেয়ার না করলে পাপ হয়!
m/
অনেক ফেসবুক মহিলাপীরে গা জ্বলবে! ব্যাপার না!
স্যালুট রেড ব্লেডস!