নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাক্তারের দিনলিপি

হয়তো একদিনে হবেনা, কিন্তু একদিন না একদিন হবেই!

রেড ব্লেডস্

হয়তো একদিনে হবেনা, কিন্তু একদিন না একদিন হবেই!

রেড ব্লেডস্ › বিস্তারিত পোস্টঃ

তেলাপোকার জীবন

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩৫

আমার পেশাটাকে আমি শ্রদ্ধা করি । বাবা- মা ঘাড় ধরে প্রাইভেট মেডিক্যালে না ঢোকালে জীবনেও ডাক্তার হতাম না , কিন্তু একবার যখন হয়ে গিয়েছি, চেষ্টা করছি পেশাটার পুরো মজাটা তুলে নেওয়ার । টাকাপয়সা আমার কাছে বিশাল জিনিস, কিন্তু এথিক্স বেঁচে টাকা কামানোর মত দুরবস্থা এখনো হয়নি । নামমাত্র বেতনে চাকরি করি, মানুষ দেখি, মানুষ চিনি , অল্পের মাঝে জীবনকে উপভোগ করি ।



দুদিন আগে ক্লিনিকে এক রোগিণী এল ২৪ টা ঘুমের ওষুধ খেয়ে। ক্লিনিকের শেয়ার আছে, এমন এক সিনিয়র ডাক্তারের রেফারেন্সে । পেট ওয়াশ করানোর পর তাকে অবজারভেশনে রাখা হল , ক্লিনিকের শেয়ার হোল্ডার সেই ডাক্তার একগাল হেসে বললেন , " এইটা বড়লোক পার্টি, পয়সা খসাও! দেখি, আমার বন্ধু ডঃ ডট ডট কে কল দাও তো, ও ও দেখে যাক! " ডঃ ডট ডট একজন সার্জন, পয়জনিং এর রোগী উনি কেন দেখবেন? শুধু শুধু রোগীটির কনসালটেন্সির টাকা কাটা হল! বলা ভাল যে 'পয়সা-খসানো' ডাক্তারটি এমনিতে খুব 'ধার্মিক' মানুষ, ওনার নামাজ কখনো মিস যায়না! পাস করেছেন সরকারী মেডিক্যাল থেকে - সমাজের 'আদর্শ' সন্তান !



রোগিণীকে ফলো আপ দিতে গিয়ে চমকে গেলাম - মেয়েটা আমার মেডিক্যালেই পড়ে ( যা একটি প্রাইভেট ভারসিটি) - সে নিজেই আগামির একজন ডাক্তার ! সরকারি থেকে পাস করা একজন ডাক্তার প্রাইভেটের একজন মেডিক্যালের ছাত্রীকে দেখছেন কোরবানির গরু হিসেবে !!!



আদর করে মেয়েটার গাল টিপে দিলাম, বকা দিলাম এতজন সিনিয়র ভাই-বোন থাকতে কারো কাছে না গিয়ে বোকার মত ওষুধ কেন খেল, সেজন্যে ! পড়ার চাপে সুইসাইড করতে চাওয়া মেডিক্যালে খুব সাধারণ ঘটনা, প্রতি ব্যাচেই কেউ না কেউ চেষ্টা করে !

মেয়েটার মা করুণ মুখে বললেন , " ডাক্তার 'পয়সা-খোর '(আসল নাম বলছিনা) আমার ভাইয়ের মত ! ও বলাতেই মেয়েটাকে এখানে নিয়ে এলাম। ও ভাল হয়ে যাবে তো, ডক্টর ? "

আমি ঢোক গিলে বললাম," এবার কোন ক্ষতি হয়নি, কিন্তু এখন থেকে ওকে চোখে চোখে রাখবেন , কারণ ও আবার সুইসাইড অ্যাটেম্পট নিতে পারে । ওকে সাইকো কাউন্সেলিং করাতে হবে..."

মনটা তেতো হয়ে গেল এই ভেবে যে- মেয়েটির মা যে ডাক্তারকে ভাইয়ের মত দেখে তার ক্লিনিকে এনেছেন, সেই 'ডাক্তার ভাই' রোগিণীকে দেখেছেন 'মালদার পার্টি' হিসেবে ! এবং সেই রোগিণী আমাদেরই এক জুনিয়র বোন !!!



কাল যে এই বোনটিও রোগীদের বকরা হিসেবে দেখবে না, তার নিশ্চয়তা কী ? তেলাপোকা যেভাবে অন্য তেলাপোকাকে ছিঁড়ে খায়, আমরা নিজেরাও নিজেদের সেভাবে ছিঁড়ে কেটে খাচ্ছি !!!

আমাদের চিকিৎসা বিভাগ কী ভয়ঙ্কর দিকে যাচ্ছে, তা ভেবে

আতঙ্ক হচ্ছে ! কয়েকজন লোভী , নীতিহীন ডাক্তারের পাপের ভাগীদার হচ্ছি আমরা, ক্ষমতাহীন জুনিওররা ; লোভের শিকার হচ্ছি আমরা সবাই !

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৪০

দুঃখিত বলেছেন: হয়তো একদিনে হবেনা, কিন্তু একদিন না একদিন হবেই![/sb

ভালো থাকবেন । শুভকামনা রইলো ভাই :)

২| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:

অনেক ভালো লেখা, আগেই পড়েছিলাম।এখন তারপরও পড়তে এসে পুরোপুরি লোড হচ্ছে না! :(

নিজের পোস্টেও যেতে পাচ্ছি না :(

৩| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:৩৯

আরজু পনি বলেছেন:

অনেক ভালো লেখা, আগেই পড়েছিলাম।এখন তারপরও পড়তে এসে পুরোপুরি লোড হচ্ছে না! :(

নিজের পোস্টেও যেতে পাচ্ছি না :(

৪| ৩১ শে মে, ২০১৩ সকাল ১১:১৬

অন্তহীন বালক বলেছেন: তেলাপোকা যেভাবে অন্য তেলাপোকাকে ছিঁড়ে খায়, আমরা নিজেরাও নিজেদের সেভাবে ছিঁড়ে কেটে খাচ্ছি !!!

চরম বাস্তব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.